০৪:২০ এম
লক্ষ্মীপুরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পাঁচটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে সক্ষম হয়নি। এই প্রতিষ্ঠানগুলো থেকে মোট ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও, সকলেই অকৃতকার্য হয়েছে। ফলাফল প্রকাশের পর বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
শূন্য পাশের তালিকায় রয়েছে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিজ সিটি কলেজ এবং বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আলোকিত কলেজ।
ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে কেউই পাশ করতে পারেনি। তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে দুইজন, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আলোকিত কলেজ থেকে তিনজন, ক্যামব্রিজ সিটি কলেজ থেকে একজন এবং লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন পরীক্ষায় অংশ নেয়। তবে, এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
আরও পড়ুন: এইচএসসির পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ
অন্যদিকে, লক্ষ্মীপুর জেলায় এ বছর ৮ হাজার ৭৭৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৩ হাজার ৬২৪ জন পাস করেছে। জেলায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে ৮১ জন শিক্ষার্থী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন