০৩:৪৪ পি.এম
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান ‘আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. (এপিএসসিএল)’ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রতিষ্ঠানটি ১৫টি পদে মোট ৯০ জন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে।
পদের বিবরণ অনুসারে প্রকৌশলে স্নাতক, স্নাতকোত্তর, বিকম, ডিপ্লোমা এবং এসএসসি পাস প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
আরও পড়ুন: টরন্টো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বছরে ৭৭ লাখ টাকার বৃত্তি
পদভিত্তিক তথ্য, পদসংখ্যা ও মূল বেতন একনজরে দেখা যাক।
১. সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) : ১৫ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।
২. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ১১ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।
৩. সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) : ১ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।
আরও পড়ুন: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক হতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
৪. সহকারী ব্যবস্থাপক (স্টোর) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।
৫. সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।
৬. সহকারী ব্যবস্থাপক (হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।
৭. সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।
আরও পড়ুন: কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়ে যবিপ্রবি ৬৪৪তম অবস্থানে
৮. সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন) : ৩ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।
৯. উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): ৯ জন (মূল বেতন : ৪০,০০০ টাকা)।
১০. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ১৩ জন (মূল বেতন : ৪০,০০০ টাকা)।
১১. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) : ৩ জন (মূল বেতন : ২০,০০০ টাকা)।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজনের ঘোষণা প্রধান তথ্য কমিশনারের
১২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-কাম-কম্পিউটার অপারেটর : ৮ জন (মূল বেতন : ২০,০০০ টাকা)।
১৩. ফায়ারম্যান : ৬ জন (মূল বেতন : ১৪,৫০০ টাকা)।
১৪. নিরাপত্তা প্রহরী : ১২ জন (মূল বেতন : ১৪,৫০০ টাকা)।
১৫. স্টোর হেলপার : ১ জন (মূল বেতন : ১৪,৫০০ টাকা)।
আরও পড়ুন: ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতক, যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর, বাণিজ্য বা সিএ সংক্রান্ত ডিগ্রি, সংশ্লিষ্ট প্রযুক্তিতে ডিপ্লোমা এবং এসএসসি বা সমমানের সনদ থাকতে হবে। সকল পদের জন্য সিজিপিএ ৪.০০-এর স্কেলে সর্বনিম্ন ২.৫০ অথবা ৫.০০-এর স্কেলে ৩.৫০ (বা ২য় বিভাগ) থাকতে হবে।
বয়সসীমা
সাধারণ প্রার্থীদের জন্য বয়সের সীমা সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সামরিক/আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বয়সের সীমা ৪২ বছর।
আরও পড়ুন: এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর
ফায়ারম্যান ও সিকিউরিটি গার্ডের জন্য শারীরিক যোগ্যতার মানদণ্ড রয়েছে।
ফায়ারম্যানের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি ৬/৬।
নিরাপত্তা প্রহরীর জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি ৬/৬। প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা
মূল বেতনের পাশাপাশি সংস্থার বিধি অনুযায়ী বাসাভাড়া ভাতা/আবাসন সুবিধা, ২টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, পাওয়ার স্টেশন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। চাকরির প্রারম্ভিক চুক্তি ১ বছরের শিক্ষানবিসসহ ৩ বছরের জন্য কার্যকর থাকবে। অবসর গ্রহণের বয়স ৬০ বছর।
আবেদন ফি
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ১০ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১১ ও ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা। টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।
আবেদন যেভাবে
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা টেলিটক অথবা এপিএসসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন