ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুটের অভিযোগ


উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুটের অভিযোগ

বরিশালের উজিরপুরে সানুহার-ধামুরা সড়কের উন্নয়নকাজের আড়ালে সরকারি গাছ লুটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে, প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে প্রকাশ্যে ও গোপনে এসব গাছ কেটে নেওয়া হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সূত্র অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সানুহার-ধামুরা সড়কের সংস্কার ও উন্নয়নকাজ চলমান রয়েছে। গত ২ নভেম্বর বিকেল ৪টার দিকে উন্নয়নকাজ পরিদর্শন শেষে উপজেলা প্রকৌশলী অফিসে ফিরে যান। পরে ৩ নভেম্বর সকাল ১০টায় পুনরায় পরিদর্শনে গিয়ে তিনি সড়কের মাঝের অংশে বেশ কয়েকটি বড় গাছ কাটা অবস্থায় দেখতে পান। ইতিমধ্যে সানুহার-কচুয়া পর্যন্ত সড়কের দুই পাশের ছোট-বড় বহু গাছ কেটে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কিছুদিন আগে একদল লোক সরকারি গাছগুলোতে নির্দিষ্ট মার্কিং চিহ্ন দিয়ে যায় এবং এর পরপরই শুরু হয় গাছ কাটার মহোৎসব। এ বিষয়ে শোলক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তরিকুল ইসলাম চাঁন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢীসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজনকে গাছ চুরির জন্য দায়ী করেন। তবে পরবর্তীতে দলীয় চাপের কারণে পোস্টটি ডিলিট করতে বাধ্য হন বলে তিনি স্বীকার করেন। তবে গাছ কাটার বিষয়টি সম্পূর্ণ সত্য বলে তিনি পুনরায় দাবি করেন।

আরও পড়ুন: নারায়ণ জেলার গার্মেন্টস সেক্টরে আন্দোলনের শিথিল রাখার অঙ্গীকার জেলা প্রশাসক

অভিযুক্ত উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়ার পরও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উজিরপুর বন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ‘গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির অন্তর্ভুক্ত না হলেও সাবেক এক সংসদ সদস্য স্থানীয়দের সঙ্গে নিয়ে রোপণ করেছিলেন বলে শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, ‘রাস্তাটি এলজিইডির হলেও গাছগুলো কার লাগানো তা নির্দিষ্ট করে জানা যায়নি। সরকারি সম্পত্তির গাছ চুরি হওয়ায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রায় দেড় যুগপর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সাধারণ পদে সম্পাদক প্রার্থী হয়েছেন হাজী মোঃ সবুজ আলম।

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


প্রায় দেড় যুগপর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সাধারণ পদে সম্পাদক প্রার্থী হয়েছেন হাজী মোঃ সবুজ আলম।
 
 
 

 

 

 

প্রায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর,গত ২ নভেম্বর সোমবার বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জুনাব আলী।
 
সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর ২০২৬ ইংরেজি। আসন্ন এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন,উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাজী মোঃ সবুজ আলম।
 
এ নির্বাচনে বিজয়ী হতে তিনি ভোটার ও ব্যবসায়ীদের দোয়া,সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করেছেন।
 
নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে হাজী মোঃ সবুজ আলম বলেন,ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘদিনের পথচলায় তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। সততা,নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করাই তাঁর উদ্দেশ্য। নির্বাচিত হলে আমদানিকারকদের স্বার্থ সংরক্ষণ,ব্যবসায়িক প্রতিবন্ধকতা নিরসন এবং সংগঠনের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
 
তিনি আরও জানান,আমদানি প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করা,আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
 
আসন্ন নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সুস্থ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে হাজী মোঃ সবুজ আলম বলেন, ভোটারদের সঠিক সিদ্ধান্ত সংগঠনকে আরও শক্তিশালী করতে পারে। এ সময় তিনি সাধারণ সম্পাদক পদে তাঁকে সমর্থন দিয়ে মূল্যবান ভোট প্রদানের জন্য সবার প্রতি অনুরোধ জানান।
 
উল্লেখ্য,নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নির্বাচনের আয়োজনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। ইতোমধ্যে ৩৬৪ জন ভোটার নিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে।
 
প্রধান নির্বাচন কমিশনার মো.জুনাব আলী জানান,ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে। ঘোষিত ফলাফলের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ থাকবে। পরবর্তী সময়ে ১৭ ডিসেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
 
তিনি আরো বলেন,আসন্ন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন হোক সম্পূর্ণ অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে। কোনো বিভেদ বা মতপার্থক্য নয়, বরং সকল ব্যবসায়ী ও ভোটারদের সম্মিলিত অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচনে কে বিজয়ী হলেন,সেটি বড় কথা নয়; সবচেয়ে বড় বিষয় হলো,আমরা যেন সবাই মিলেমিশে ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও ঐক্য রক্ষায় কাজ করতে পারি। আমার প্রত্যাশা,এই নির্বাচন হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ২৪ ঘণ্টায় দুইবার ফাজিল পরীক্ষার কেন্দ্র পরিবর্তন! নতুন কেন্দ্র জিয়ানগরে

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


ভাণ্ডারিয়ায় ২৪ ঘণ্টায় দুইবার ফাজিল পরীক্ষার কেন্দ্র পরিবর্তন! নতুন কেন্দ্র জিয়ানগরে

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফাজিল (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। প্রথমে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার কেন্দ্র ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসায় স্থানান্তরের সিদ্ধান্ত দেওয়া হলেও পরে তা পরিবর্তন করে পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসায় নতুন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার ফাজিল (পাস) পরীক্ষা-২০২৫-এর পরীক্ষার্থীদের ৫ নভেম্বর থেকে পরবর্তী পরীক্ষাগুলো টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত করে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসায় পরবর্তী পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট আবেদন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করে নতুন কেন্দ্র নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন নির্দেশনায় কেন্দ্র পরিবর্তনের পাশাপাশি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় নথিপত্র হস্তান্তরের কথাও বলা হয়েছে। এর মধ্যে পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি, টপশিট, অলিখিত উত্তরপত্র, পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য কাগজপত্র এবং আয়-ব্যয়ের হিসাব রয়েছে। এসব নথি ৪ নভেম্বরের মধ্যে নতুন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের কাছে বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসা ও তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদরাসার স্মারক এবং সংশ্লিষ্ট আবেদনের সূত্র উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।

এদিকে, অল্প সময়ের ব্যবধানে একাধিকবার পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। পরীক্ষার মাঝপথে কেন্দ্র পরিবর্তনের কারণে দূরত্ব, যাতায়াত ও সময় ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, ৫ নভেম্বর থেকে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষাগুলো জিয়ানগরের টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সহযোগিতার অভিযোগে ৮ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা ‎কুলাউড়া প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


‎কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সহযোগিতার অভিযোগে ৮ জন গ্রেপ্তার

‎  মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গ্রেপ্তারদের মধ্যে দুজনের বিরুদ্ধে অপর ছয়জনকে সীমান্ত পারাপারে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুলাউড়া উপজেলার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও মো. আবুল আলী (৪৫)। এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫) ও সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।
‎বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
‎এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২ নভেম্বর) কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় একটি বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আটজনকে আটক করা হয়।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হারিছ আলী ও আবুল আলী অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছে ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে এসআরবি-৯।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি-সহ গ্রেপ্তার ৩১

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি-সহ গ্রেপ্তার ৩১
 রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানার পৃথক অভিযানে সাতজন মাদক কারবারি ও একজন মাদকসেবী সহ ৩১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) মহানগরীর চন্দ্রিমা, পবা, বেলপুকুর, বোয়ালিয়া, কর্ণহার ও মতিহার থানা পুলিশ এসব অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিদ করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, নগরীর চন্দ্রিমা থানার বালানগর এলাকা থেকে ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা সহ আনিসুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্ত্রী শিরিনা বেগম পালিয়ে যায়।
পবা থানার দুয়ারী গ্রাম থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সুমন আলী (৩৫) ও আল-আমিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বেলপুকুর থানার দক্ষিণ জামিরা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ নয়ন আলীকে(৪৬) গ্রেপ্তার করা হয়। বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ গ্রাম গাঁজা সহ মনির (২২) ও লিটন (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে কর্ণহার থানার স্বরমংলা গ্রাম থেকে ২০ গ্রাম গাঁজাসহ ফয়সাল রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়। মতিহার থানার খোঁজাপুর পশ্চিমপাড়া এলাকায় গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে রুমনকে (২৮) গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক এক নারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, একই দিনে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় ১১ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%