ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

এইচএসসির পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ


এইচএসসির পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ

সরকার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি আগামী ২ ডিসেম্বর থেকে এই পুনঃপরীক্ষার আয়োজনের প্রস্তাব করেছে। ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর।

গত শনিবার আন্ত শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এই প্রস্তাবটি পাঠানো হয়েছে। যেহেতু বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের জন্য কোনো সুযোগ নেই, তাই শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা পাওয়ার পরই ২ ডিসেম্বর থেকে বোর্ডগুলো পুনঃপরীক্ষার সূচি ঘোষণা করবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

আরও পড়ুন: জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক

বোর্ড সূত্রে জানা গেছে, আন্ত শিক্ষা বোর্ড আগামী ৩ নভেম্বর থেকে পুনঃপরীক্ষার ফরম পূরণ শুরু করার প্রস্তাব দিয়েছে, যা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। ১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রশ্ন প্রণয়নের কাজ চলবে।

গত শনিবার সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবারে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এক ও দুই বিষয় মিলিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে চার লাখ ২২ হাজার ৯০৫ জনকে।

ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মন্তব্য করেন, ‘তাদের পরীক্ষা আমরা এক মাসের মধ্যে নিয়ে নেব, যেন তাদের আগামী দিনে একটি বছর নষ্ট না হয়।’

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী এবং পাস করতে পারেনি পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: যবিপ্রবি ফিল্ম সোসাইটির সভাপতি সামিউল, সাধারণ সম্পাদক শ্রেয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার : প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন নড়াইলের পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার : প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন নড়াইলের পুলিশ সুপার
নড়াইলের বিভিন্ন বাসাবাড়ি, হাটবাজার, মেলাসহ লোকালয় থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের (সিসিআইসি) সদস্যরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি হয়েছেন ভুক্তভোগী বিভিন্ন পেশার মানুষ। অনেকের ফোন এক বছর পর, আবার কারোর ছয়মাস বা তার চেয়ে কম, বেশি সময়ের মধ্যে চুরি এবং হারিয়ে যায়।

শহরের মাছিমদিয়া এলাকার মোহাম্মদ আলী জিন্নাহ, ভওয়াখালীর তিথি বিশ্বাসসহ উপকারভোগীরা বলেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর পুলিশকে অবগত করলে তারা আন্তরিক ভাবে কাজ করেছে। আমরা ফোন হাতে অনেক খুশি হয়েছি। পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এভাবে জনগণের সেবা করবেন-এটাই আমাদের প্রত্যাশা।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন জানান, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের দিকনির্দেশনায় প্রায় এক মাসের প্রচেষ্টায় এসআই রাজেশ কুমার দাশ, প্রসেনজিত ঘোষ ও রাকিবুল হাসানসহ পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ জনগণের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে থাকি। এরই ধারাবাহিতকায় সোমবার ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরণের কাজ আমাদের অব্যাহত থাকবে। # 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা ‘ভালো হয়েছে’: কানাডার প্রধানমন্ত্রী কার্নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা ‘ভালো হয়েছে’: কানাডার প্রধানমন্ত্রী কার্নি

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা ‘ভালো হয়েছে’। রোববার তিনি এ কথা বলেন, যখন কানাডার ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক শুল্ক আরোপের কারণে দুই দেশের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন চলছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় উল্লেখ করেন, সর্বশেষ আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একটি বাণিজ্য চুক্তির রূপরেখা নিয়ে গঠনমূলক আলোচনা আরও এগিয়েছে।

তিনি বলেন, ‘এ লক্ষ্য অর্জনে আগামী কয়েক সপ্তাহ আমাদের দুই দেশের প্রতিনিধিদল কাজ করবে।’

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বন্ধু ও প্রতিদ্বন্দ্বী—উভয় দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করে বিশ্ববাণিজ্যে বড় ধরনের পরিবর্তন এনেছেন। কানাডা, যা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার, বারবার তার শুল্কনীতির লক্ষ্যবস্তু হয়েছে।

গত আগস্টে দুই দেশের উচ্চপর্যায়ের বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্প কানাডার বিভিন্ন পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেন। তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এসব শুল্কের কিছু প্রত্যাহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে জীবনযাত্রার ব্যয় ও পণ্যের ক্রয়ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ট্রাম্পের শুল্কনীতি দেশটিতে মূল্যস্ফীতি বাড়াতেও ভূমিকা রেখেছে।

আগস্টে আলোচনা ভেঙে যাওয়ার পর আরোপিত শুল্কের আওতায় হকি খেলার স্টিক থেকে শুরু করে সিমেন্ট পর্যন্ত প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য অন্তর্ভুক্ত হয়।

এর জবাবে কানাডাও সমপরিমাণ মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। পরে ট্রাম্প কিছু পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেন।

গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, কানাডার সঙ্গে শিগগিরই একটি নতুন বাণিজ্য চুক্তি হতে পারে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

রোববার কার্নির সঙ্গে সর্বশেষ আলোচনার বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্পও। আইওয়ায় মধ্যবর্তী নির্বাচনের প্রচার অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, কানাডার সঙ্গে ‘খুব ভালো একটি চুক্তির রূপরেখা’ তৈরি হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা এমন একটি চুক্তির ধারণা পেয়েছি, যা আমাদের কৃষক ও দেশের জন্য দারুণ হবে এবং কানাডার জন্যও ভালো হবে।’

তিনি আরও জানান, প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে কিস্টোন এক্সএল পাইপলাইন নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে এ প্রকল্পের বিরোধিতা করে আসছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে প্রকল্পটি স্থগিত করা হয়েছিল।

এদিকে, ট্রাম্পের অনিশ্চিত ও ঘন ঘন পরিবর্তনশীল বাণিজ্যনীতির কারণে কানাডা অন্যান্য মিত্র দেশের সঙ্গে সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করছে।

গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা একটি নতুন অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। এর আওতায় কানাডা ইইউর প্রথম ‘সহযোগী সদস্য’ হওয়ার সুযোগ পাবে। তবে এ পদবির ব্যবহার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের বৈঠক, আলোচনা হলো সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের বৈঠক, আলোচনা হলো সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সৌজন্য সাক্ষাৎটি আজ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।

তিনি বলেন, লি কুয়ান ইউ-এর দূরদর্শী নেতৃত্বের কারণে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে।

স্পিকার আরও বলেন, ‘২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে এবং এদেশে পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রা সূচিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন।

তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনে এদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। স্পিকার বলেন, বাংলাদেশের বিনিয়োগ প্রক্রিয়ায় সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

হাইকমিশনার ডেরেক লো বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষার প্রসারে প্রাধান্য দেয়া উচিত। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের মাধ্যমে এদেশের কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, সিঙ্গাপুর জাহাজ ও বিভিন্ন ধরনের নৌযান নির্মাণের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে যাচ্ছে। বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের প্রসার ও ড্রাই ডক স্থাপনের মাধ্যমে অর্থনৈতিকভাবে বাংলাদেশ সুফল লাভ করতে পারে।

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য, তৈরি পোশাক শিল্পের প্রসার, দ্বিপাক্ষিক সংসদীয় সফর বিনিময়, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং পাবলিক পরীক্ষা ও সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার বিষয়ে মত বিনিময় করেন।

এ সময় স্পিকার ভোলাসহ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের জন্য সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিকে আমন্ত্রণ জানান।

বৈঠকে সিঙ্গাপুর দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলের নম্বরপ্লেটের নতুন নিয়ম, ৩১ ডিসেম্বর পর্যন্ত ম্যানুয়াল ব্যবহার করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


মোটরসাইকেলের নম্বরপ্লেটের নতুন নিয়ম, ৩১ ডিসেম্বর পর্যন্ত ম্যানুয়াল ব্যবহার করা যাবে

সরকার মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নিয়মে পরিবর্তন এনেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এখন থেকে মোটরসাইকেলের নকশার ভিত্তিতে সামনের অংশে একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের পাশাপাশি এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার অনুমতি দিতে পারবে। এ জন্য সড়ক পরিবহন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট লাগানো ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশোধিত বিধিমালায় নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা এবং নম্বর লেখার বিন্যাসে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। ফলে মোটরসাইকেলের কাঠামো ও নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেট স্থাপন করা সহজ হবে।

রোববার প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি আনুভূমিক রেখায় প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ।

এছাড়া, মোটরসাইকেলের নকশা বিবেচনায় সামনের রেজিস্ট্রেশন চিহ্ন বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমোদন দেওয়ার ক্ষমতাও থাকবে সংস্থাটির। সংশোধিত বিধিমালায় নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশক অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি বোঝাতে ব্যবহৃত অক্ষরের উচ্চতা এবং প্লেটের বিভিন্ন অংশের ফাঁকা জায়গার পরিমাণ নির্ধারণের দায়িত্বও বিআরটিএকে দেওয়া হয়েছে।

একইভাবে, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে নম্বর লেখার ক্ষেত্রে সংখ্যাগুলোর মাঝখানে ব্যবহৃত হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে সংস্থাটি। এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের বিধানও রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।

গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

এদিকে, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে বিআরটিএ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নম্বরপ্লেট সংযোজন করা যাবে।

এর আগে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে নম্বরপ্লেট লাগানো সম্ভব হবে না বিবেচনায় সময় বাড়ানোর প্রস্তাব দেয় বিআরটিএ।

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডি নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করা হয়েছিল। এ জন্য ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দিয়ে সম্প্রতি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%