০৫:৩২ পি.এম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চলচ্চিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফিল্ম সোসাইটি’র ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে সামিউল আজিম এবং সাধারণ সম্পাদক হিসেবে শ্রেয়া ভৌমিক নবগঠিত কমিটিতে দায়িত্ব পেয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অভিনু কিবরিয়া এবং প্রভাষক শরিফুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়। নতুন কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনটির সাংগঠনিক ও চলচ্চিত্রবিষয়ক কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে ফাহিম খান রাতুল, সাজ্জাদুল আলম ভূঁইয়া, তামিম সিকদার ও কিবরিয়া আহমেদ দুর্জয় রয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উম্মে সুমাইয়া ও শারমিন আক্তার স্নিগ্ধা দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষের পদে নাহিদ হাসান এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে লাবনী ইসলাম কাজ করবেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াদ রায়হান, দপ্তর সম্পাদক হিসেবে সিনান রহমান রায়হান, ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে ভূমি পোদ্দার দিয়া, আর্টস অ্যান্ড ডিরেকশন বিভাগের পরিচালক হিসেবে সুস্মিতা সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আবির মাহমুদ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তাসনিম ও মোছাঃ জান্নাতুল মাওয়া দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
এছাড়া, গবেষণা ও চলচ্চিত্র শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে আইয়াজ মিয়া এবং সহ-গবেষণা ও চলচ্চিত্র শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে সুমাইয়া ইলা দায়িত্ব পেয়েছেন। হেড অব সিনেমাটোগ্রাফি হিসেবে তাহসিনুর রহমানঅ রয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে ফয়সাল মাহমুদ, প্রীতম পার্থ রায়, অনিক পাল ও শুভঙ্কর কুন্ডু কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি সামিউল আজিম মন্তব্য করেন, "সিনেমা এমন একটি মাধ্যম, যার মধ্য দিয়ে শিল্পের বিভিন্ন শাখাকে একত্রে প্রকাশ করা সম্ভব। আমাদের কল্পনা, গল্প ও অনুভূতিকে দৃশ্যের ভাষায় রূপ দেওয়ার এক অনন্য মাধ্যম এটি। দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রচর্চার এমন একটি সাংগঠনিক পরিসরের অভাব রয়েছে। সেই শূন্যতা পূরণ করতেই আমাদের এই উদ্যোগ। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রপ্রেমীদের নিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলা, চলচ্চিত্র নির্মাণ, বিভিন্ন ধারার চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা ও কর্মশালার আয়োজন করা। আমরা বিশ্বাস করি, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয় এটি শিল্পচর্চা, সংস্কৃতি ও সমাজকে বোঝারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন