ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য


খালেদা জিয়ার প্রতিষ্ঠিত জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) যথাযথভাবে মূল্যায়ন পায়নি ফ্যাসিস্ট আমলে।

তিনি সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপাচার্য আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে অগ্রসর করা হয়নি। রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় জাতির সংকটকালীন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এর প্রাপ্তির খাতা প্রায় শূন্য। দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়টি বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছে।

আরও পড়ুন: চবিতে ২০ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন ‘সিইউমান ২০২৭’

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, যারা রাষ্ট্রে দায়িত্ব পালন করছেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সংসদ সদস্য—তাদের প্রতি আমার আহ্বান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্দশা ও বঞ্চনাকে প্রাপ্তিতে রূপান্তর করতে কার্যকর ভূমিকা রাখুন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মহলের ইতিবাচক ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৪৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের কারণে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে নিশ্চিত হামের কারণে মৃতের সংখ্যা ১০৫ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৫২ জনের। ফলে হাম ও এর উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা ১ হাজার ২৫৭ জনে পৌঁছেছে।

এ তথ্যটি সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে প্রকাশ করা হয়েছে।

বুলেটিনে উল্লেখ করা হয়েছে যে— রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪৮ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২৫ জন, রাজশাহীতে ৪৬ জন, সিলেটে ১৪৫ জন, চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৫০ জন, ময়মনসিংহে ১০২ জন, খুলনায় ১২৫ জন এবং রংপুরে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হলেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হলেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম

সরকার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর বিভাগীয় কমিশনার পদে কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন।

গত ২০ অক্টোবর রাজশাহীর পূর্ববর্তী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় কলম্বিয়ার বিদ্রোহী শিবিরে সেনা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


ভেনেজুয়েলায় কলম্বিয়ার বিদ্রোহী শিবিরে সেনা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ভেনেজুয়েলার ভেতরে অবস্থিত কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর একটি শিবিরে দেশটির সেনাবাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৯ জনে পৌঁছেছে। রোববার, একটি বেসরকারি সংস্থা (এনজিও) এবং অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য প্রকাশ করেছে।

এনজিও ফুন্ডারেদেসের সমন্বয়ক হুয়ান ফ্রান্সিসকো গার্সিয়া এএফপিকে জানিয়েছেন, শুক্রবার ভেনেজুয়েলার সীমান্তবর্তী আপুরে রাজ্যে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) বিদ্রোহীদের শিবিরে বোমা হামলা পরিচালনা করা হয়।

এ হামলায় ‘নয়টি মরদেহ রাজ্যের রাজধানী সান ফার্নান্দোতে পৌঁছায়। পরে সেখানে আরও ১০টি মরদেহ নিয়ে আসা হয়।’

বার্তা সংস্থা এএফপি, কারাকাস থেকে এ খবর নিশ্চিত করেছে।

ভেনেজুয়েলা ও কলম্বিয়ার ২ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিস্তীর্ণ ও অরক্ষিত এলাকায় বহু সশস্ত্র গোষ্ঠী মাদক পাচার, অবৈধ খনন ও চোরাচালানে জড়িত রয়েছে।

এসব গোষ্ঠীর মধ্যে বিলুপ্ত ফার্ক বিদ্রোহী সংগঠনের বিচ্ছিন্নতাবাদী সদস্য এবং ইএলএনও অন্তর্ভুক্ত।

২০১৬ সালে বোগোতা সরকারের সঙ্গে ফার্ক গেরিলা বাহিনীর শান্তিচুক্তি স্বাক্ষরের পর থেকে ইএলএন ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে অবস্থান করছে।

কলম্বিয়া সরকার দীর্ঘকাল ধরে অভিযোগ করে আসছে যে, বামপন্থী ভেনেজুয়েলা কলম্বিয়ার বিদ্রোহীদের নিরাপদ আশ্রয় প্রদান করছে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভেনেজুয়েলা ওয়াশিংটনের ব্যাপক চাপের মুখে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপসায় নদীর চর থেকে পুলিশের উদ্ধার করা হলো দুই লাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


রূপসায় নদীর চর থেকে পুলিশের উদ্ধার করা হলো দুই লাশ

খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহের চর এলাকা) একটি কলাবাগানের পাশে নদীর চর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন হলেন— রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং অপরজন সিংহের চর এলাকার রেজাউল করিম।

থানার উপপরিদর্শক নুর আলম জানান, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে লাশ দুটি উদ্ধার করে।

থানার অফিসার ইনচার্জ মাসুম খান নদী থেকে দুজনের গলাকাটা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%