প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের কারণে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে নিশ্চিত হামের কারণে মৃতের সংখ্যা ১০৫ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৫২ জনের। ফলে হাম ও এর উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা ১ হাজার ২৫৭ জনে পৌঁছেছে।
এ তথ্যটি সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে প্রকাশ করা হয়েছে।
বুলেটিনে উল্লেখ করা হয়েছে যে— রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪৮ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২৫ জন, রাজশাহীতে ৪৬ জন, সিলেটে ১৪৫ জন, চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৫০ জন, ময়মনসিংহে ১০২ জন, খুলনায় ১২৫ জন এবং রংপুরে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন