ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে শিশুর প্রাণহানী


ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে শিশুর প্রাণহানী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কের উপর ছিটকে পড়ে স্বর্ণা খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আাহত হয়েছেন তার নানী সাজেদা খাতুন।

রোববার (২৮ জুন) দুপুরে দামুড়হুদা উপজেলার চিৎলা দেশ ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা খাতুন (১) মেহেরপুর সদরের সাজেদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে শিশু স্বর্ণাকে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার মা ও নানী। পরে ভ্যানযোগে ফেরার পথে একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

এতে শিশু স্বর্ণা মায়ের কোল থেকে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার নানী সাজেদা খাতুনও ভ্যান থেকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবা উদ্দীন বলেছেন, ওই ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেপ্তার করা হয়েছে ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


পাবনায় মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেপ্তার করা হয়েছে ১

পাবনার হেমায়েতপুর এলাকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দানবাক্স ভেঙে টাকা চুরির একটি ঘটনা ঘটেছে, যার সাথে জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি কৌশলে মন্দিরে প্রবেশ করে ভক্তদের দানকৃত দানবাক্স ভেঙে ভেতরে থাকা সব টাকা চুরি করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পাবনা থানার অধীন হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. রাজিব হাসানের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে আশ্রমের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া ব্যক্তি মো. মৃদুল (২৫) বলে জানা গেছে। তিনি হেমায়েতপুরের বুদেরহাট এলাকার আবদুল মান্নানের ছেলে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পাবনা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


সিলেটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও র‌্যাব অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার রাতে, অভিযানটি জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় পরিচালিত হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর ও ১১টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এসব তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র‌্যাব-৯ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে, পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী সীমান্ত পথ দিয়ে চোরাচালানীরা দেশের ভেতর নিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

কুড়িগ্রামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে, যা মাসব্যাপী চলবে। এই মেলার উদ্বোধন সোমবার বিকেল ৪টায় শহরের ধরলা সেতুর পূর্বপাড়ে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি কায়কোবাদ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সভাপতি মো. বিপুল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মেলা কমিটির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজকরা জানান, মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্যও বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের আশা, মেলাটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের জন্য কেনাকাটা ও বিনোদনের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা-১০ আসনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


কুমিল্লা-১০ আসনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘বাঁচবে দেশ, বাঁচবে প্রাণ; একটি গাছ, একটি প্রাণ’ - স্লোগানে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরে এক লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৮ জুন) নাঙ্গলকোটের বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বিদ্যালয় অডিটোরিয়ামে নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহম্মেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%