১০:৪২ পি.এম
সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধিদল।
প্রবাসীদের পক্ষ থেকে ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট চালু করাসহ মোট ১৮টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা স্বারকলিপি প্রদান করেছে।
জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যা গত ৩১ মে শুরু হয়েছে এবং চলবে ১২ জুন পর্যন্ত। আন্তর্জাতিক শ্রম সম্মেলন হলো জাতিসংঘের সহযোগী সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, যা প্রতি বছর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়। একে প্রায়শই ‘শ্রমের আন্তর্জাতিক সংসদ’ বলা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
এই সম্মেলনে যোগ দেয়ার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী গত শনিবার রাত ১০টায় জেনেভায় এয়ারপোর্টে পৌঁছান। এ সময় ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।
এরপর প্রতিনিধি দল স্থানীয় একটি হোটেলে শুভেচ্ছা বিনিময়কালে প্রবাসীদের কল্যাণে বেশ কয়েকটি দাবি সম্বলিত একটি স্বারকলিপি মন্ত্রীকে প্রদান করেন। ঐ সময় ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা ও সহযোগীরা উপস্থিত ছিলেন।
স্বারকলিপি গ্রহণ করার পর মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে আলোচনা সাপেক্ষে এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন