ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় মৃত ৬৮২, পঞ্চম দিনে চলছে উদ্ধারকাজ


নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় মৃত ৬৮২, পঞ্চম দিনে চলছে উদ্ধারকাজ

গত বুধবার নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যার পর আজ পঞ্চম দিনে গড়িয়েছে উদ্ধার অভিযান। নেপালের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫ জনে পৌঁছেছে। অন্যদিকে, তিব্বতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নেপালের দুর্যোগ মোকাবিলা সংস্থার তথ্য অনুযায়ী, বন্যার পর ৭ হাজার ৫০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো প্রায় ২ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছে এবং ২১৯ জন আহত হয়েছেন।

এর আগে নেপালের পর্যটন বোর্ড জানায়, ২৫০ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। কিন্তু আরো ৩২০ জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: হতাশা থেকেই ফের ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু

এদিকে, নেপালের নুয়াকোট জেলায় স্বজনদের খবরের অপেক্ষায় উদ্বিগ্ন মানুষের ভিড় ক্রমশ বাড়ছে। একই সময়ে, ত্রিশূলী-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্প এলাকায়ও উদ্ধার অভিযান চলছে। কাদামাটির নিচে চাপা পড়ে থাকা টানেলগুলোতে জীবিতদের সন্ধান পাওয়ার আশায় উদ্ধারকারীরা সেখানে তল্লাশি চালাচ্ছেন।

বিবিসির সঙ্গে কথা বলা এক ব্যক্তি জানান, তিনি ইংল্যান্ডের সাসেক্স থেকে উড়ে নেপালে এসেছেন নিজের গ্রামের বর্তমান পরিস্থিতি দেখতে এবং বাবাকে সঙ্গে নিয়ে দুর্গত এলাকায় গেছেন। তিনি জানান, তার স্ত্রী, মা, চাচা ও ভাই নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, যেখানে তাদের গ্রাম ছিল, সেই পুরো এলাকা এখন পানির নিচে।

তবে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার কিছু ঘটনা সামনে এসেছে। এর আগে এমন একটি হৃদয়স্পর্শী মুহূর্তের ছবি প্রকাশ করা হয়, যেখানে এক মা তার আট বছর বয়সী ছেলের সঙ্গে পুনর্মিলিত হন। বন্যার পানি থেকে বাঁচতে ওই শিশু একটি গাছে উঠে আশ্রয় নিয়েছিল।

সূত্র: বিবিসি

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে অক্টোবরে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা রেকর্ড ২৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের বন্যায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা, কে কত সহায়তা দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ এম


নেপালের বন্যায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা, কে কত সহায়তা দিচ্ছে

নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আকস্মিক বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ ‘কয়েক বিলিয়ন ডলার’ হতে পারে। তবে তিনি এ পর্যায়ে সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করতে সতর্কতা অবলম্বন করছেন। এদিকে, বন্যাদুর্গতদের সহায়তার জন্য বিভিন্ন দেশ ইতোমধ্যে অর্থ ও ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ৫০ লাখ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি পরিস্থিতিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও ধ্বংসাত্মক’ হিসেবে বর্ণনা করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন ২০ লাখ ইউরো তাৎক্ষণিক মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এই অর্থ জীবনরক্ষাকারী সহায়তা প্রদানের জন্য ব্যবহার করা হবে।

কানাডা: পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জরুরি তৎপরতার জন্য ৫০ লাখ কানাডীয় ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘ, রেড ক্রস ও অন্যান্য এনজিওর মাধ্যমে এই সহায়তা বিতরণ করা হবে।

যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি আশ্রয়, পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও অন্যান্য ত্রাণসামগ্রীর জন্য ৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

ভারত: শুক্রবার ভারতের পাঠানো ত্রাণের তৃতীয় বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বিমানটিতে ১০ টন মানবিক সহায়তা এবং ১১ সদস্যের একটি চিকিৎসা ও টানেল উদ্ধারকারী দল রয়েছে।

চীন: নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী, চীনও জরুরি ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা পাঠানোর ব্যবস্থা করেছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এরদোয়ানকে নিয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৩ এম


এরদোয়ানকে নিয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা তুরস্কের

আঙ্কারা ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে, যেখানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ‘মিথ্যা রক্ত অপবাদ’ ছড়ানোর জন্য অভিযুক্ত করা হয়েছে। আঙ্কারা বলেছে, এই মিথ্যা অভিযোগ ইসরাইলি সরকারের মানসিকতার প্রতিফলন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আমাদের প্রেসিডেন্টকে লক্ষ্য করে যে মিথ্যা ও অপবাদ ছড়ানো হয়েছে, তা ইসরায়েলি সরকারের হয়ে কাজ করা অপরাধীদের, বিশেষ করে নেতানিয়াহুর, কাপুরুষ ও পচে যাওয়া মানসিকতার প্রতিফলন।”

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বে দাবি করেছিল যে, তুরস্কের প্রেসিডেন্ট তার দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, হামাসকে সমর্থন করেছেন এবং প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালিয়েছেন।

ভৌগোলিকম্যাপ ও গাইড অন্বেষণ করা

ইসরাইলি মন্ত্রণালয় এক্স-এ পোস্ট করে বলেছে, “ইতিহাসের সবচেয়ে জঘন্য ইহুদিবিদ্বেষীদের মতো এরদোয়ান মিথ্যা রক্তের অপবাদ ছড়িয়ে নিজের লজ্জাজনক কর্মকাণ্ড থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছেন।”

তুরস্কের মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের করা অপরাধের বিরুদ্ধে তুরস্ক একটি সৎ অবস্থান বজায় রেখেছে।

মন্ত্রণালয় আরও উল্লেখ করে, গোয়েবলসের প্রচারযন্ত্রের মতো কাজ করা ইসরাইলি প্রতিষ্ঠানগুলো আর যথেষ্ট নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ও নেতানিয়াহু সরকারের “মিথ্যা” আর বিশ্বাস করে না।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা সত্যকে রক্ষা করে যাব এবং সত্যের পক্ষে কথা বলব।”

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৬ এম


দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৮টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

রবিবার (৩০ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পতিত সরকারের স্বজনপ্রীতিতে বিদ্যুৎ-জ্বালানি খাতে সংকট : রাশেদ আল তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৮ এম


পতিত সরকারের স্বজনপ্রীতিতে বিদ্যুৎ-জ্বালানি খাতে সংকট : রাশেদ আল তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর মন্তব্য করেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে পতিত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমদানি-নির্ভরতা, স্বজনপ্রীতি এবং পৃষ্ঠপোষকতা-ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার কারণে বর্তমান সংকট সৃষ্টি হয়েছে। সংকট মোকাবেলার জন্য সৌরবিদ্যুৎ বৃদ্ধির, গ্রাহকদের উৎপাদকে পরিণত করার এবং ভর্তুকি কমানোর পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেছেন।

 

গতকাল রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটোরিয়ামে সরকারের পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অতীতের জ্বালানি নীতির সমালোচনা করে তিনি বলেন, পতিত সরকার যেহেতু আমদানিনির্ভর একটি ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছে, তাই জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্বজনতোষী এবং পৃষ্ঠপোষকতাবাহী এক ধরনের জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। ফলে আমরা সংকট উত্তরাধিকার হিসেবে পেয়েছি। তবে এখন আমরা টেকসই জ্বালানি নিরাপত্তার দিকে অগ্রসর হচ্ছি।

 

তিতুমীর জানান, সরকার দুই গিগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা গ্রহণ করেছে, যা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে। এ জন্য বাজেটে রাখা ২ হাজার কোটি টাকা ব্যবহারের কাঠামোও তৈরি করা হচ্ছে। তিনি বলেন, আমাদের পরিকল্পনা হচ্ছে, প্রতিটি গ্রাহককে কীভাবে উৎপাদক হিসেবে গড়ে তোলা যায়।

 

সৌরবিদ্যুৎ বৃদ্ধির ফলে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকিও কমবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, এক গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে গেলে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার ভর্তুকি কমানো সম্ভব হবে। সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণ নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে। একই সঙ্গে, গ্রামীণ জনগণ বিদ্যুতের ভোক্তা থেকে উৎপাদকে পরিণত হলে তাদের স্বাবলম্বিতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

তিতুমীর আরও বলেন, একদিকে যখন ভর্তুকি কমবে, অন্যদিকে গ্রামীণ মানুষের কাছে সৌরবিদ্যুৎ পৌঁছালে, এর মানে হলো তাদের স্বাবলম্বী হওয়া এবং উৎপাদকে পরিণত হওয়া- এটি একটি বড় ধরনের পরিবর্তন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%