ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালিতে অক্টোবরে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা রেকর্ড ২৮


হরমুজ প্রণালিতে অক্টোবরে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা রেকর্ড ২৮

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা চলতি অক্টোবরে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে এ মাসে অন্তত ২৮টি হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রণালিতে হামলার সংখ্যা বেড়ে ১১৩টিতে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত তথ্যের ভিত্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটির হিসাব আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যের সঙ্গে মোটামুটি মিল রয়েছে। আইএমওর হিসাবে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে মোট ১২০টি হামলা ও সংশ্লিষ্ট ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি

অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) আরো বেশি ঘটনার খবর পেয়েছে। সংস্থাটি জানিয়েছে, গত ১৬ অক্টোবর পর্যন্ত তারা ১৩৫টি ঘটনার তথ্য সংগ্রহ করেছে। ইউকেএমটিও সতর্ক করে বলেছে, প্রকাশিত তথ্যের হিসাবে সব হামলার ঘটনা উঠে না-ও আসতে পারে।

আইএমওর তথ্যের ভিত্তিতে রয়টার্সের করা হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে বিশ্বের সুপারট্যাংকার বহরের ৩ দশমিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। বিশ্বে এ ধরনের জাহাজের সংখ্যা ৯০০টির বেশি।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এ পথে জাহাজে হামলার ঘটনা বাড়তে থাকায় বাণিজ্যিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এএম

আরও পড়ুন: জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ৩০ অক্টোবর ‘জনতার অভিশংসন’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই নিয়ে সর্তক, আসছে বড় বিপর্যয়: বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ এম


এআই নিয়ে সর্তক, আসছে বড় বিপর্যয়: বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

গেটসের মতে, এআইয়ের কারণে চাকরির বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রা পরিবর্তিত হতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী গেটস বলেন, এআইনির্ভর অর্থনীতিতে রূপান্তরের ফলে কিছু ব্যক্তি লাভবান হবেন, আবার অন্যরা ক্ষতিগ্রস্ত হবেন। এই পরিবর্তনের ফলে সমাজকে দীর্ঘ সময় ধরে অস্থিরতা মোকাবেলা করতে হতে পারে।

তিনি মনে করেন, এই রূপান্তরকাল প্রায় ২০ বছর স্থায়ী হতে পারে। গেটস বলেন, তবে এটি নিশ্চিত কোনো পূর্বাভাস নয়। প্রযুক্তির অগ্রগতি এবং এর বিকাশের গতি নিয়ন্ত্রণে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তার ওপর সময়কাল কমবেশি হতে পারে।

গেটসের মতে, এআই ও মানুষের মতো দেখতে রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে যন্ত্রগুলি বাড়ি নির্মাণ, খাদ্য উৎপাদন এমনকি অস্ত্রোপচারের মতো বিভিন্ন কাজ করতে সক্ষম হবে। এতে পণ্য ও সেবার ঘাটতি কমে যেতে পারে। তবে কিছু কাজ যেমন শিশুর যত্ন, রান্না, শিল্পকলা ও খেলাধুলা মানুষ নিজেই করতে চাইবে।

স্বাস্থ্যসেবা ও কৃষিতে এআইয়ের সম্ভাব্য সুফল সম্পর্কে গেটস আলোচনা করলেও তিনি উল্লেখ করেন, প্রযুক্তিটির দ্রুত বিকাশ মোকাবিলায় সরকার ও সমাজ এখনও যথেষ্ট প্রস্তুত নয়। সাইবার হামলা ও জীববৈজ্ঞানিক হুমকি প্রতিরোধে সরকারি নজরদারি এবং প্রযুক্তিগত সুরক্ষা জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। তার মতে, এআইয়ের ঝুঁকি মোকাবিলার দায়িত্ব শুধুমাত্র প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।

গেটস সতর্ক করে বলেন, সবচেয়ে অনুকূল পরিস্থিতিতেও এআইয়ের বিকাশ মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম পরিবর্তন ও অস্থিরতার সময় সৃষ্টি করতে পারে। তবে এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে মানুষের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

সূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ এম


সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ মারুফ বিন হাবিব (৩০) নামের একজন যুবককে আটক করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের পুত্র।

অপরদিকে, আটক হওয়া মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের সন্তান।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, মারুফ বিন হাবিব সন্ধ্যার দিকে আকরামকে তার বাড়িতে ডেকে নেয়। এরপর সে তার ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে এবং মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখে। ঘটনার এক-দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এই সময় ঘাতক মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবিদুল রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় মারুফ বিন হাবিব নামে একজনকে আটক করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হতাশা থেকেই ফের ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ এম


হতাশা থেকেই ফের ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানে হামলার হুমকি দিচ্ছেন হতাশার আবহে। এই মন্তব্যটি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার।

মোখবার জানান, ট্রাম্প ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হুমকির মধ্যে তাদের সক্ষমতার চেয়ে হতাশার ছাপ বেশি স্পষ্ট। তিনি আরও উল্লেখ করেন, ইরান তাদের এই দুর্বলতা উপলব্ধি করছে।

ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানের সম্ভাবনা আবারও উত্থাপন করেছেন। শুক্রবার ফ্লোরিডায় একটি সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘আমরা হয়তো আবারও ছোটখাটো অপারেশন এপিক ফিউরি অভিযান চালাতে পারি।’

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে পথচারী যুবককে প্রকাশ্যে লাথি থাপ্পড় দিল এক নারী মটরসাইকেল আরোহী, ২০ মিনিটের মধ্যে দেখে নেওয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ এম


নেছারাবাদে পথচারী যুবককে প্রকাশ্যে লাথি থাপ্পড় দিল এক নারী মটরসাইকেল আরোহী, ২০ মিনিটের মধ্যে দেখে নেওয়ার হুমকি

 

 
পিরোজপুরের নেছারাবাদে ভরতকাঠি ফেরিঘাটের অটোরিকশা স্ট্যান্ডে অনুপ কুমার বড়াল (২৮) নামে এক পথচারী যুবককে প্রকাশ্যে স্পর্শকাতর স্থানে লাথি ও থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ সময় ওই নারীর সঙ্গে থাকা মোঃ শিহাব শেখ নামে তার ছেলে ভুক্তভোগীকে ২০ মিনিটের মধ্যে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
 
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
ভুক্তভোগী অনুপ কুমার বড়ালের বাড়ি নাজিরপুর উপজেলার গাউখালী গ্রামে। তিনি শ্রীরামকাঠি হয়ে ফেরি পার হয়ে ভরতকাঠিতে বেড়াতে এসেছিলেন। অভিযুক্ত নারীর নাম নিপা বেগম। তিনি শ্রীরামকাঠি ইউনিয়নের ভীমকাঠি গ্রামের যুবলীগ নেতা ও বালু ব্যবসায়ী মো. মহিউদ্দীন শেখের স্ত্রী বলে জানা গেছে।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক ফাইজুল ইসলাম বলেন, ওই নারী একটি মোটরসাইকেলে এক যুবকের সঙ্গে ফেরিঘাট থেকে স্ট্যান্ডের দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলচালক যুবকের সঙ্গে পথচারী অনুপের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই নারী মোটরসাইকেল থেকে নেমে অনুপকে সজোরে স্পর্শকাতর স্থানে লাথি মারেন। পরে অটোরিকশাচালকরা এগিয়ে গেলে তিনি অনুপের গালে চড় মারেন। এ দৃশ্য দেখে তাঁরা বিস্মিত হয়ে পড়েন এবং কোনোমতে ওই নারীকে থামান।
 
ভুক্তভোগী অনুপ অভিযোগ করে বলেন, আমি ফেরি পার হয়ে ভরতকাঠিতে নেমে হেঁটে অটোরিকশা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। এ সময় একটি ছলে মোটরসাইকেল নিয়ে সামনে এসে আমাকে বলেন, ‘হর্ন শুনিস না কেন, কানে কী হয়েছে? এ নিয়ে কথা বলার একপর্যায়ে মোটরসাইকেলের পেছনে থাকা নারীটি নেমে আমার স্পর্শকাতর স্থানে সজোরে লাথি মারেন। এরপরই তিনি আমার গালে চড় মারেন।
 
তিনি আরও বলেন, স্থানীয়রা তাঁদের থামিয়ে দিলে ওই নারী ও তাঁর সঙ্গে থাকা যুবক ঘটনাস্থল ত্যাগ করেন। যাওয়ার সময় ওই যুবক তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ২০ মিনিটের মধ্যে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন অনুপ কুমার বড়াল। তাঁদের পরিচয় জানতে চাইলে ওই নারী তাঁকে অশ্লীল ভাষায় কথা বলেন বলেও দাবি করেন তিনি।
 
ঘটনাস্থলে অভিযুক্ত নারীর পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি কে? শ্রীরামকাঠি গিয়ে জিজ্ঞাসা করে দেখেন! আমাকে সবাই চেনে। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
 
এ বিষয়ে অভিযুক্ত নারীকে ফোন দিলে তার স্বামী মহিউদ্দীন শেখের রিসিভ করে বলেন, আমার স্ত্রী ও ছেলে দূরে কোথাও গেছে। বিষয়টি আমি শুনেছি। ঘটনা সত্য হলে আমি এর বিচার করব। পরে এ বিষয়ে আরও জানতে চাইলে তিনি দূরে আছেন জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
 
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি শুনেছি। তবে এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%