০৮:৩১ পি.এম
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের (বড়ুয়া জনগোষ্ঠীর সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন) লামা উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার বিকেলে লামামুখ বনাশ্রম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংগঠনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লামামুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া।
সভায় বক্তারা বলেন, বড়ুয়া জনগোষ্ঠীর সামাজিক ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করতে উপজেলা পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নতুন কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
নবগঠিত কমিটিতে লেদু মোহন বড়ুয়াকে সভাপতি এবং মানিক বড়ুয়া (এমইউপি)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সহসভাপতি শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া, শিক্ষক বোধি রঞ্জন বড়ুয়া, সুমন বড়ুয়া ও শিক্ষক মিলন বড়ুয়া; সহসাধারণ সম্পাদক শিক্ষক রূপন কান্তি বড়ুয়া ও মানিক বড়ুয়া (সচিব); সাংগঠনিক সম্পাদক আপন বড়ুয়া; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উত্তম বড়ুয়া; অর্থ সম্পাদক শুভদত্ত বড়ুয়া (শুভ); দপ্তর সম্পাদক সোহেল বড়ুয়া; সমাজকল্যাণ সম্পাদক সাবুল বড়ুয়া; শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক পলাশ সৌরভ বড়ুয়া; সংস্কৃতি বিষয়ক সম্পাদক খোকন বড়ুয়া; আইন বিষয়ক সম্পাদক শীতারঞ্জন বড়ুয়া (এমইউপি); তথ্য ও গবেষণা সম্পাদক বিমানন্দ বড়ুয়া; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রেমানন্দ বড়ুয়া; সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক অনিক বড়ুয়া; ধর্ম বিষয়ক সম্পাদক অন্তর লাল বড়ুয়া; স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া; যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পলাশ বড়ুয়া; মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক বৈশালী বড়ুয়া; আন্তর্জাতিক সম্পর্ক ও প্রবাসী বিষয়ক সম্পাদক উজ্জ্বল বড়ুয়া; পরিবেশ বিষয়ক সম্পাদক রনজিৎ বড়ুয়া এবং কৃষি বিষয়ক সম্পাদক স্নেহ কুমার বড়ুয়া (এমইউপি)। এছাড়া বিভিন্ন পদে সহসম্পাদক ও নির্বাহী সদস্যসহ মোট ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বান্দরবান পার্বত্য জেলা কমিটির সভাপতি শ্যামল কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক অজয় বড়ুয়া। তারা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন