১০:৪৬ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার রাত ৮টার দিকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
এ সময়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
অভিযান কালে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থানরত যুবকদেরকে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়। তাদের উদ্দেশ্যে বলা হয় যে, তারা যেন কোন অবস্থাতেই মাদকের সাথে সংযুক্ত না হন।
অভিযান পরিদর্শন কালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, "মাদক আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করছে। একটি জাতিকে দুর্বল করে দিতে মাদকই যথেষ্ট। তাই মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।" তিনি বলেন যে, "কোনো মাদক ব্যবসায়ী, পৃষ্ঠপোষক কিংবা মাদকসেবীকে আইনের আওতার বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।" প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) জেল্লাল হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত ভাবে চলমান রয়েছে।" তিনি আরও বলেন যে, "স্থানীয় জনগণ যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে মাদক নির্মূলে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব হবে।" তরুণ সমাজকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন