ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কম তেল সরবরাহের অভিযোগে কসবায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা


কম তেল সরবরাহের অভিযোগে কসবায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি-চৌমুহনী এলাকায়, একটি ফিলিং স্টেশন জ্বালানি তেল ডিজেল পরিমাপে কম দেয়ার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযানটি বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়। অভিযানটির মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো. তানজিল কবির।

অভিযান চলাকালে ফিলিং স্টেশনটির অকটেন, পেট্রোল এবং ডিজেল এই তিনটি পাম্পের পরিমাপ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল অনুযায়ী, ডিজেল পাম্পের মেশিন রিডিংয়ে দেখা যায়, প্রতি লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছিল, যা নির্ধারিত সহনীয় সীমার চেয়ে কম ছিল।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি

এই অভিযোগে মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনকে জরিমানা করা হয় ১ লাখ টাকা।

অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং জ্বালানি বিক্রয়ে স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। যদি কেউ অনিয়ম করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লার পরিদর্শক মো. সামস তাবরেজ, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের খোসা থেকে তৈরি হচ্ছে 'ম্যাংগো পিল টি'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইলে কত টাকা খরচে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১২:১১ এম


মোবাইলে কত টাকা খরচে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল?

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বৃহস্পতিবার (১১ জুন) রাতে শুরু হতে চলেছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই আয়োজনে ৪৮টি দেশের দল লড়বে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই মহাযজ্ঞের উন্মাদনায় বাংলাদেশেও সমর্থকদের মধ্যে আবহ তৈরি হয়েছে।

বিশ্বকাপের প্রতিটি খেলা দেখা যাবে সময় টিভির পর্দায়। কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে, টেলিভিশনের সামনে না থাকলে মোবাইলে কীভাবে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো?

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।

Toffee: বাংলালিংকের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’ দ্বারা বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখা যাবে। টফি তাদের ‘আর্লি বার্ড পাস’ অফারের মাধ্যমে মাত্র ৯৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগের সুযোগ দিতে প্রস্তুত।

Bioscope: গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’ অ্যাপ বা ওয়েবসাইটেও বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং সুবিধা বিদ্যমান। তারা মাত্র ৯৭ টাকায় পুরো টুর্নামেন্ট দেখার সুযোগ সুবিধা প্রদান করছে।

T Sports App ও ওয়েবসাইট: টি স্পোর্টসের অফিশিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে খেলা দেখার সুবিধাও প্রদান করা হবে।

iScreen: ইম্প্রেস টেলিফিল্ম লিমিটেডের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার এবং স্মার্ট টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে এইচডি (১০৮০পি) কোয়ালিটিতে প্রতিটি ম্যাচ দেখা যাবে। বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্ট উপভোগে দর্শকদের সুযোগ রয়েছে। যদিও শুরুর দিকে তারা মাত্র ৮৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগের সুযোগ রেখেছিল। এ ছাড়াও নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজের মধ্যে রয়েছে ডেইলি ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি ৩৪৯ টাকা।

উল্লেখ্য, বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু হবে। ৩৯ দিনের টুর্নামেন্টে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ আয়োজন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহ্‌মিনা আখতারের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১২:১৫ এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহ্‌মিনা আখতারের মতবিনিময় সভা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নবনিযুক্ত ভাইস-চ্যান্সলর অধ্যাপক তাহ্‌মিনা আখতার-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন (বুধবার) বেলা ১১.৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত বিষয় নিয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আবাসন, শ্রেণিকক্ষ সংকট, গবেষণা সুবিধা সম্প্রসারণসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিদ্যমান সমস্যার কথা ভাইস-চ্যান্সেলরের দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের অনুরোধ জানান। শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহ্‌মিনা আখতার। তিনি শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়সমূহকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন। তিনি জানান, বিদ্যমান সংকটগুলো পর্যায়ক্রমে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এসময় মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষার্থীদের গঠনমূলক মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন রবিবা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো হৃদয় সরকার, সিনিয়র সহ-সভাপতি মাহফুজ রহমান সমুদ্র, সহ-সভাপতি হাবিব আদনান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় গাজী। যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসনাত, আব্দুল মমিন, মীর সাব্বির রহমান, গণেশ, নাঈম অমিত, জাহিদ সহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১২:২১ এম


বগুড়া মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন কমিটির দায়িত্বে আছেন অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) সভাপতি, মশিউর রহমান শামীম সিনিয়র সহ-সভাপতি, মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং সোলাইমান আলী সাংগঠনিক সম্পাদক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বগুড়া মহানগর বিএনপির এই ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

দায়িত্বপ্রাপ্ত নতুন সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) বিষয়টি নিশ্চিত করে বলেন, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১২:২৮ এম


শাহজালাল বিমানবন্দরে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৯৭.৩ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতদের নাম হল মো. মনির হোসেন (৩২), কাজী মাসুদ (২৩), সাইদুল ইসলাম (২৬), ইলিয়াছ খাঁন (৩৩), সাব্বির মিয়া (২২) এবং মো. কামাল হোসেন (৪৪)।

বুধবার (১০ জুন ভোরে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশে আটক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় পুলিশকে তাদের উপস্থিতি টের পেয়ে তারা একটি মাইক্রোবাসযোগে সুকৌশলে পালানোর চেষ্টা করছিল। কিন্তু এয়ারপোর্টের এপিবিএনের সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিদের এয়ারপোর্ট এপিবিএন অফিসে নিয়ে শরীর তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে মোট ৫৯৭.৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার হয়। উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণালংকার ২২ ক্যারেট মানের। শোনা যাচ্ছে, স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ৯৪,৪২,১৪০/- (চুরানব্বই লাখ বিয়াল্লিশ হাজার একশত চল্লিশ) টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ রেজাউল কবির নেতৃবৃন্দ বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর।

এছাড়া, তিনি জানান বিমানবন্দরকে ব্যবহার করে সংঘটিত যেকোনো চোরাচালান কার্যক্রম প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%