১২:২৮ এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৯৭.৩ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃতদের নাম হল মো. মনির হোসেন (৩২), কাজী মাসুদ (২৩), সাইদুল ইসলাম (২৬), ইলিয়াছ খাঁন (৩৩), সাব্বির মিয়া (২২) এবং মো. কামাল হোসেন (৪৪)।
বুধবার (১০ জুন ভোরে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশে আটক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় পুলিশকে তাদের উপস্থিতি টের পেয়ে তারা একটি মাইক্রোবাসযোগে সুকৌশলে পালানোর চেষ্টা করছিল। কিন্তু এয়ারপোর্টের এপিবিএনের সদস্যরা তাদের আটক করে।
আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ
আটক ব্যক্তিদের এয়ারপোর্ট এপিবিএন অফিসে নিয়ে শরীর তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে মোট ৫৯৭.৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার হয়। উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণালংকার ২২ ক্যারেট মানের। শোনা যাচ্ছে, স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ৯৪,৪২,১৪০/- (চুরানব্বই লাখ বিয়াল্লিশ হাজার একশত চল্লিশ) টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ রেজাউল কবির নেতৃবৃন্দ বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর।
এছাড়া, তিনি জানান বিমানবন্দরকে ব্যবহার করে সংঘটিত যেকোনো চোরাচালান কার্যক্রম প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন