প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বৃহস্পতিবার (১১ জুন) রাতে শুরু হতে চলেছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই আয়োজনে ৪৮টি দেশের দল লড়বে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই মহাযজ্ঞের উন্মাদনায় বাংলাদেশেও সমর্থকদের মধ্যে আবহ তৈরি হয়েছে।
বিশ্বকাপের প্রতিটি খেলা দেখা যাবে সময় টিভির পর্দায়। কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে, টেলিভিশনের সামনে না থাকলে মোবাইলে কীভাবে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো?
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।
Toffee: বাংলালিংকের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’ দ্বারা বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখা যাবে। টফি তাদের ‘আর্লি বার্ড পাস’ অফারের মাধ্যমে মাত্র ৯৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগের সুযোগ দিতে প্রস্তুত।
Bioscope: গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’ অ্যাপ বা ওয়েবসাইটেও বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং সুবিধা বিদ্যমান। তারা মাত্র ৯৭ টাকায় পুরো টুর্নামেন্ট দেখার সুযোগ সুবিধা প্রদান করছে।
T Sports App ও ওয়েবসাইট: টি স্পোর্টসের অফিশিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে খেলা দেখার সুবিধাও প্রদান করা হবে।
iScreen: ইম্প্রেস টেলিফিল্ম লিমিটেডের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার এবং স্মার্ট টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে এইচডি (১০৮০পি) কোয়ালিটিতে প্রতিটি ম্যাচ দেখা যাবে। বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্ট উপভোগে দর্শকদের সুযোগ রয়েছে। যদিও শুরুর দিকে তারা মাত্র ৮৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগের সুযোগ রেখেছিল। এ ছাড়াও নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজের মধ্যে রয়েছে ডেইলি ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি ৩৪৯ টাকা।
উল্লেখ্য, বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু হবে। ৩৯ দিনের টুর্নামেন্টে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ আয়োজন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন