প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নবনিযুক্ত ভাইস-চ্যান্সলর অধ্যাপক তাহ্মিনা আখতার-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন (বুধবার) বেলা ১১.৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত বিষয় নিয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আবাসন, শ্রেণিকক্ষ সংকট, গবেষণা সুবিধা সম্প্রসারণসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিদ্যমান সমস্যার কথা ভাইস-চ্যান্সেলরের দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের অনুরোধ জানান। শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহ্মিনা আখতার। তিনি শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়সমূহকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন। তিনি জানান, বিদ্যমান সংকটগুলো পর্যায়ক্রমে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এসময় মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষার্থীদের গঠনমূলক মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন রবিবা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো হৃদয় সরকার, সিনিয়র সহ-সভাপতি মাহফুজ রহমান সমুদ্র, সহ-সভাপতি হাবিব আদনান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় গাজী। যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসনাত, আব্দুল মমিন, মীর সাব্বির রহমান, গণেশ, নাঈম অমিত, জাহিদ সহ আরও অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন