ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


শেরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে ‘স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক একটি কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) শেরপুর জেলার উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই কর্মশালাটি আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন এক্টিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ ফেজ থ্রী (এ ভি সি বি-৩) প্রকল্পের জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানী।

আরও পড়ুন: আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কর্মশালায় জানানো হয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মে পর্যন্ত জেলায় গ্রাম আদালতে মোট ১ হাজার ৪১৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নারী আবেদনকারীর সংখ্যা ৪৯৪ জন। নিষ্পত্তির হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ১৫ শতাংশ। উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা ৩৩টি এবং ক্ষতিপূরণ আদায় হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৮০০ টাকা।

আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, গ্রাম আদালতকে কার্যকরভাবে পরিচালনা করতে সবার একসঙ্গে কাজ করা জরুরি। গ্রাম পর্যায়ে সমাধানযোগ্য মামলা জেলা শহরে যাতে না আসে এবং মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি এও বলেন, ধর্ষণসহ সংবেদনশীল মামলা অবশ্যই উচ্চ আদালতে পাঠাতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই ব্যবস্থার প্রতি আস্থা ও সম্মান রাখতে হবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ছাড়াও এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা। এছাড়া, কর্মশালাটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

আরও পড়ুন: ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে যত অভিযোগ, ৬ সদস্যের সিন্ডিকেট ঘিরে প্রশ্ন

কর্মশালায় বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফ হোসেন, উপ-পরিদর্শক আমিনুল হক, জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক অফিসার সমিতির সভাপতি মো. হযরত আলী, এবং এ ভি সি বি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম ও মুশফিকুর রহমানসহ অনেকে।

এছাড়া কর্মশালায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল না পেয়ে অভিমান কাউখালীতে বিষপানে স্কুল ছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী  প্রতিনিধি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


মোবাইল না পেয়ে অভিমান কাউখালীতে বিষপানে স্কুল ছাত্রের মৃত্যু

 

পিরোজপুরের কাউখালীতে বাবা-মায়ের কাছে আবদার করা মোবাইল ফোন না পেয়ে অভিমান করে তাওহীদ (১৪) নামের এক স্কুলছাত্র চালের পোকা মারার বিষ পান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তাওহীদ উপজেলার দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা ভ্যানচালক মোঃ নুরুনবির ছেলে এবং কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাওহীদ বেশ কিছুদিন ধরে তার মা-বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিল। ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে সে আবারও মোবাইল ফোনের জন্য জেদ ধরলে তার মা তাকে বুঝিয়ে বলেন এবং উপযুক্ত বয়স হলে মোবাইল কিনে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এ সময় মা তাকে কিছুটা বকাঝকাও করেন। এতে পরিবারের ওপর অভিমান করে তাওহীদ সবার অগোচরে ঘরে থাকা চালের পোকা মারার বিষ পান করে।
বিষপানের পর তাওহীদ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাওহীদ।
এলাকাবাসী জানান, তাওহীদ অত্যন্ত শান্তশিষ্ট ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। তার এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা এখন সম্পূর্ণ বাকরুদ্ধ। তাওহীদের এই আকস্মিক মৃত্যুতে তার স্বজন, সহপাঠী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম শোক ও বিষাদের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

জেলার মুকসুদপুরে ঘটে যাওয়া দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ও পেছনের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত দুইজন হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে আবুল কালাম (৩০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, রাতে ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রাগদী ব্রিজে সজোরে ধাক্কা দেয়।

ঠিক তখন পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হেরিয়ে বিআরটিসি বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনার ফলে বাসের ভেতরে থাকা অন্তত ২৭ জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়াও আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত যান দুটির মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

দীর্ঘ সাত বছর পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং আগামী সপ্তাহে সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ায়। শুক্রবার এই তথ্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের আমন্ত্রণে সি চিনপিং, যিনি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও, ৮ ও ৯ জুন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া (উত্তর কোরিয়া) সফর করবেন।

এছাড়া, খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।

চীন হচ্ছে উত্তর কোরিয়ার প্রধান কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থক দেশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কঠোর আওতায় রয়েছে। এই পরিস্থিতিতে বেইজিংকে দেশটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখা হচ্ছে।

যদিও দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ, কিন্তু চীনা প্রেসিডেন্টদের উত্তর কোরিয়া সফর তুলনামূলকভাবে বিরল বলে উল্লেখ করা হচ্ছে।

সি চিনপিং সর্বশেষ ২০১৯ সালে পিয়ংইয়ং সফর করেছিলেন। তার আগে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও ২০০৫ সালে উত্তর কোরিয়ায় সফর করেন।

সেপ্টেম্বরে বেইজিংয়ে কিম জং উনের জন্য সি চিনপিং বিশেষ অভ্যর্থনার আয়োজন করেন। সেখানে কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ সামরিক কুচকাওয়াজে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানান তিনি।

অন্যদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-ও সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সফর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তাদের পক্ষ থেকে প্রকাশিত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


আজ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬

পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।

এ বছরের দিবসটির প্রতিপাদ্য হলো- ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ ।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন একাধিক কর্মসূচি গ্রহণ করেছে।

জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের ৫-১৬ জুন পর্যন্ত। ঠিক সেখান থেকেই প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্ব পরিবেশ দিবসটি প্রথমবার পালিত হয় ১৯৭৪ সালে। প্রতিবছর দিবসটি আলাদা আলাদা শহরে, বিভিন্ন প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়।

বিশ্ব পরিবেশ দিবস মানবিক পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম জোরদারের জন্য জাতিসংঘের অন্যতম প্রধান উদ্যোগ। বছরের পর বছর ধরে এটি জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%