ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং


উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

দীর্ঘ সাত বছর পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং আগামী সপ্তাহে সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ায়। শুক্রবার এই তথ্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের আমন্ত্রণে সি চিনপিং, যিনি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও, ৮ ও ৯ জুন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া (উত্তর কোরিয়া) সফর করবেন।

এছাড়া, খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী উদ্যোগের কথা বললেন

চীন হচ্ছে উত্তর কোরিয়ার প্রধান কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থক দেশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কঠোর আওতায় রয়েছে। এই পরিস্থিতিতে বেইজিংকে দেশটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখা হচ্ছে।

যদিও দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ, কিন্তু চীনা প্রেসিডেন্টদের উত্তর কোরিয়া সফর তুলনামূলকভাবে বিরল বলে উল্লেখ করা হচ্ছে।

সি চিনপিং সর্বশেষ ২০১৯ সালে পিয়ংইয়ং সফর করেছিলেন। তার আগে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও ২০০৫ সালে উত্তর কোরিয়ায় সফর করেন।

সেপ্টেম্বরে বেইজিংয়ে কিম জং উনের জন্য সি চিনপিং বিশেষ অভ্যর্থনার আয়োজন করেন। সেখানে কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ সামরিক কুচকাওয়াজে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানান তিনি।

আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড

অন্যদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-ও সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সফর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তাদের পক্ষ থেকে প্রকাশিত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


আজ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬

পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।

এ বছরের দিবসটির প্রতিপাদ্য হলো- ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ ।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন একাধিক কর্মসূচি গ্রহণ করেছে।

জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের ৫-১৬ জুন পর্যন্ত। ঠিক সেখান থেকেই প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্ব পরিবেশ দিবসটি প্রথমবার পালিত হয় ১৯৭৪ সালে। প্রতিবছর দিবসটি আলাদা আলাদা শহরে, বিভিন্ন প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়।

বিশ্ব পরিবেশ দিবস মানবিক পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম জোরদারের জন্য জাতিসংঘের অন্যতম প্রধান উদ্যোগ। বছরের পর বছর ধরে এটি জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারজনকে আক্রমণের পর পালালো জাপানের ‘অত্যন্ত বুদ্ধিমান’ ভালুক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


চারজনকে আক্রমণের পর পালালো জাপানের ‘অত্যন্ত বুদ্ধিমান’ ভালুক

জাপানের উত্তরাঞ্চলে চারজনকে আক্রমণ করে আহত করার পর একটি ‘অত্যন্ত বুদ্ধিমান’ ভালুক এখনো নিখোঁজ রয়েছে।

ফুকুশিমা শহরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণীটিকে আটকানোর চেষ্টা করা হলেও সেটি একটি জানালার লক (খিল) এবং পানির কল (ট্যাপ) খুলে পালিয়ে গেছে। আজ শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ফুকুশিমার দুটি কারখানায় চারজনকে আক্রমণ করার পর ভালুকটি একটি ভবনের ভেতরে ঢুকে পড়ে। খবর পেয়ে শিকারি ও উদ্ধারকর্মীরা ফাঁদ এবং চেতনানাশক (অ্যানেস্থেটিক) বন্দুক ব্যবহার করে সেটিকে ধরার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত বুধবার রাতে এটি পালিয়ে যায়।

ফুকুশিমার একজন কর্মকর্তা শুক্রবার সকালে এএফপিকে জানান, ভালুকটি এখনো ধরা পড়েনি।

ফুকুশিমা শহরের মেয়র ইউকি বাবা সাংবাদিকদের বলেন, ভবনের ভেতরে পাওয়া বিভিন্ন প্রমাণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ভালুকটি নিজেই জানালার লক খুলে পালিয়েছে। কারণ জানালা দিয়ে বের হওয়ার জায়গায় নখের আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে।

মেয়র আরও জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ভালুকটি পানি পান করার জন্য নিজেই পানির কল বা ট্যাপ ছেড়েছিল।

আর এই অদ্ভুত আচরণের কারণেই এটিকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ বলে বর্ণনা করা হচ্ছে।

দুঃখ প্রকাশ করে মেয়র বলেন, ‘শিকারি, পুলিশ ও দমকল বাহিনীর সহযোগিতায় আমরা প্রাণীটিকে ধরার জন্য সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু আমাদের সবোর্চ্চ চেষ্টা সত্ত্বেও এটিকে শেষ পর্যন্ত ধরতে না পারাটা অত্যন্ত দুঃখজনক।’

সরকারি তথ্য অনুযায়ী, জাপানে গত বছর ভালুকের আক্রমণে ১৩ জন নিহত হয়েছেন। একই সঙ্গে শীতনিদ্রা (হাইবারনেশন) থেকে জেগে ওঠার পর খাবারের খোঁজে লোকালয়ে ভালুক চলে আসার ঘটনাও অনেক বেড়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত জাপানে ৫০ হাজারেরও বেশি ভালুক দেখার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা দুই বছর আগের রেকর্ডের তুলনায় দ্বিগুণেরও বেশি। প্রায় প্রতিদিনই দেশটির বিভিন্ন এলাকায় ভালুককে মানুষের ঘরবাড়িতে ঢুকতে, স্কুলের কাছে ঘোরাঘুরি করতে এবং সুপারমার্কেট ও উষ্ণ প্রস্রবণ (হট স্প্রিং) রিসোর্টগুলোতে তাণ্ডব চালাতে দেখা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের তিন চ্যানেল বিশ্বকাপের ম্যাচ দেখাবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


দেশের তিন চ্যানেল বিশ্বকাপের ম্যাচ দেখাবে

২০২৬ ফুটবল বিশ্বকাপ টিভির পর্দায় দেখার জন্য শঙ্কায় ছিলেন বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত। তবে সেই শঙ্কা দূর হয়ে গেছে, কারণ বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল সম্প্রচার স্বত্ব পেয়েছে।

এবার বাংলাদেশের বেসরকারি নিউজ চ্যানেল সময় টেলিভিশন বিশ্বকাপের সমস্ত ম্যাচ সম্প্রচার করবে। পাশাপাশি বিটিভি এবং টি-স্পোর্টসও খেলাগুলো দেখাবে। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান 'স্প্রিংবক প্রাইভেট লিমিটেড' ফিফার কাছ থেকে বাংলাদেশের জন্য সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে তারা স্থানীয়ভাবে তা বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায়।

ফলস্বরূপ, টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান ছিল না। এই পরিস্থিতি কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

তারা একসঙ্গে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম সংস্থা এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেছেন। একইসঙ্গে ডিজিটাল ও টেলিকম খাতের নতুন আয়ের উৎস খুঁজে বের করেছেন, যা পূর্ববর্তী কোনো বিশ্বকাপের সময় ব্যবহৃত হয়নি।

আরও জানা গেছে, এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভির কোনো আর্থিক খরচ থাকবে না; সম্প্রচারের সম্পূর্ণ খরচ স্যাটেলাইট চ্যানেল ও টেলিকম অপারেটররা যৌথভাবে বহন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে বিপদে আর্জেন্টিনা!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে বিপদে আর্জেন্টিনা!

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে দারুণ এক সুখবর পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আবারও এক নম্বর স্থান দখল করে নিয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে ফ্রান্সের অপ্রত্যাশিত পরাজয়ের পর আলবিসেলেস্তেরা শীর্ষস্থান ফিরে পেয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে টানা ৮৯৩ দিন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করেছিল আর্জেন্টিনা। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে হারের পর সেই অবস্থান তারা হারিয়ে ফেলে। এখন দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের ঠিক আগে আবারও সিংহাসনে ফিরেছে দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা।

আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হারার ফলে ফ্রান্স এক নম্বর স্থান হারিয়ে তিন নম্বরে নেমে গেছে। অন্যদিকে, ইরাকের সঙ্গে ড্র করে স্পেন দ্বিতীয় স্থান ধরে রেখেছে। শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন হয়নি। ইংল্যান্ড, পর্তুগাল ও ব্রাজিল যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে।

তবে আর্জেন্টিনার শীর্ষে ফেরার আনন্দের মাঝেই সামনে এসেছে একটি অদ্ভুত পরিসংখ্যান। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালুর পর থেকে কোনো দলই বিশ্বকাপের আগে এক নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। ফলে, ইতিহাসের সেই ‘অভিশাপ’ এবারও আলোচনার বিষয়ে হয়ে উঠেছে।

মজার বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সময় আর্জেন্টিনা র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে ছিল। এখন তারা বিশ্বকাপ শুরু করবে শীর্ষ দল হিসেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%