প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে দারুণ এক সুখবর পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আবারও এক নম্বর স্থান দখল করে নিয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে ফ্রান্সের অপ্রত্যাশিত পরাজয়ের পর আলবিসেলেস্তেরা শীর্ষস্থান ফিরে পেয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে টানা ৮৯৩ দিন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করেছিল আর্জেন্টিনা। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে হারের পর সেই অবস্থান তারা হারিয়ে ফেলে। এখন দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের ঠিক আগে আবারও সিংহাসনে ফিরেছে দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা।
আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হারার ফলে ফ্রান্স এক নম্বর স্থান হারিয়ে তিন নম্বরে নেমে গেছে। অন্যদিকে, ইরাকের সঙ্গে ড্র করে স্পেন দ্বিতীয় স্থান ধরে রেখেছে। শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন হয়নি। ইংল্যান্ড, পর্তুগাল ও ব্রাজিল যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে।
তবে আর্জেন্টিনার শীর্ষে ফেরার আনন্দের মাঝেই সামনে এসেছে একটি অদ্ভুত পরিসংখ্যান। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালুর পর থেকে কোনো দলই বিশ্বকাপের আগে এক নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। ফলে, ইতিহাসের সেই ‘অভিশাপ’ এবারও আলোচনার বিষয়ে হয়ে উঠেছে।
মজার বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সময় আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ে তিন নম্বরে ছিল। এখন তারা বিশ্বকাপ শুরু করবে শীর্ষ দল হিসেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন