ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে স্ত্রী হত্যায় স্বামীকে যাবজ্জীবন, হোটেল ম্যানেজারকে ৫ বছর কারাদণ্ড


বরিশালে স্ত্রী হত্যায় স্বামীকে যাবজ্জীবন, হোটেল ম্যানেজারকে ৫ বছর কারাদণ্ড

বরিশালে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। হত্যাকাণ্ডের ১৬ বছর পর সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোসতাক আহমেদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জহিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মহসিন মন্টু তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত হোটেল আলী ইন্টারন্যাশনালের একটি কক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা প্রকৌশলী জহিরুল ইসলাম তার স্ত্রী নাজমা জহির শোভাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনার পর নিহতের বোন নিলুফা আইরিন একই দিন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় নিহতের স্বামী জহিরুল ইসলাম এবং হোটেল ম্যানেজার আবদুল মালেককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এই রায় ঘোষণা করে।

আরও পড়ুন: রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ জন

 

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী পক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন মিজান বলেন, নিহত নাজমা জহির শোভার ছোট বোন রুমা আক্তারের সঙ্গে পরকীয়া প্রেম ছিল জহিরুল ইসলামের। সেই সময় তিনি বরিশাল এলজিইডির প্রকৌশলী ছিলেন।

পরকীয়ার বিষয়টি জানার পর ঘটনার দিন স্ত্রী শোভাকে বরিশাল নগরীর সদর রোডে হোটেল আলী ইন্টারন্যাশনালের পঞ্চম তলার একটি কক্ষে নিয়ে গিয়ে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে জহিরুল। এ ঘটনায় গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

অপরদিকে হোটেল কার্যক্রম পরিচালনায় ম্যানেজারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। যার কারণে তাকেও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জকিগঞ্জে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নিষিদ্ধ কার্যক্রমের জন্য আ. লীগ নেতা আব্দুর রইচ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


বরিশালে নিষিদ্ধ কার্যক্রমের জন্য আ. লীগ নেতা আব্দুর রইচ গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে পুলিশ গ্রেপ্তার করেছে। এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতা।

পুলিশ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় একটি মামলায় আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিকেলে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৯ ফুটবলার ফেরত চেয়ে বাফুফেকে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৯ ফুটবলার ফেরত চেয়ে বাফুফেকে চিঠি

বাংলাদেশ ফুটবল লিগের ১০ ক্লাব বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) লিগ পেছানোর জন্য একটি চিঠি প্রদান করেছিল। তবে, তাদের দাবির প্রতি কোনো সাড়া দেয়নি বাফুফে। গতকাল রাতে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক নতুন লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চার চূড়ান্ত করেছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে কারণ তাদের দলের অনুশীলন শুরু করার জন্য খেলোয়াড় প্রয়োজন। কিন্তু মূল দলের ৯ জন খেলোয়াড় বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন। তাই, মোহামেডান বাফুফেকে তাদের ফেরত চেয়ে একটি চিঠি দিয়েছে। সাদা-কালোরা আগামীকালের মধ্যে খেলোয়াড়দের ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছে।

জাতীয় দলের ক্যাম্পে থাকা মোহামেডানের ৯ ফুটবলার হলেন—সুজন হোসেন, আনিসুর রহমান, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ, ফয়সাল আহমেদ, সৌরভ দেওয়ান, সোহেল রানা ও শাহরিয়ার ইমন। তাদের ফেরত পাওয়ার পর মোহামেডান তাদের ক্যাম্প শুরু করবে।

এবারের লিগ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। অন্যদিকে, ২৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশ ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় চাঁদাবাজি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, জমি রক্ষা ও নিরাপত্তা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


বরগুনায় চাঁদাবাজি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, জমি রক্ষা ও নিরাপত্তা দাবি

বরগুনায় জমি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সুভাষ চন্দ্র ঘোষ, যিনি অভিযোগ করেছেন চাঁদাবাজ, মাদকসেবী ও অবৈধ ভূমিদখলকারীদের বিরুদ্ধে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে সুভাষ চন্দ্র ঘোষ উল্লেখ করেন, তার পরিবার বরগুনার ঐতিহ্যবাহী ঘোষ পরিবার। তাদের পূর্বপুরুষরা দীর্ঘকাল ধরে বরগুনার বিভিন্ন ব্যবসা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় ১২০ বছর ধরে তাদের পরিবার বরগুনায় বসবাস ও ব্যবসা করে আসছে। তিনি দাবি করেন, পূর্বপুরুষদের সূত্রে পাওয়া জমিজমা নিয়ে সম্প্রতি একটি চক্রের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে।

তিনি জানান, তার পূর্বপুরুষের সূত্রে তিনি ও তার ছোট ভাই বরগুনা শহরের খাকদোন নদীর উত্তর পাড়ে বড় গৌরীচন্না মৌজার বিভিন্ন দাগের জমিতে ইটভাটার ব্যবসা করে আসছিলেন। প্রায় ৩৫ বছর ধরে এই ব্যবসা পরিচালনার পর শারীরিক অসুস্থতার কারণে তারা সম্প্রতি ব্যবসা বন্ধ করেন। এরপর বরগুনা আবাসিক এলাকায় থাকা জমিতে হাউজিং ব্যবসা শুরু করার উদ্যোগ নিলে একটি চিহ্নিত চক্র তাদের জমির দিকে নজর দেয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদকসেবীদের একটি দল তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে জমি দখল এবং নানা ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখিয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সুভাষ চন্দ্র ঘোষের দাবি, গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে প্রায় ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের উল্লিখিত জমিতে প্রবেশ করে। তারা সেখানে অবস্থান নিয়ে জমি দখলের চেষ্টা করে। একপর্যায়ে জমির মাটি কেটে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি সকালে প্রকল্পের তত্ত্বাবধায়ক তাকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হন।

তিনি আরও জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে বরগুনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এরপরও তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় অভিযুক্তরা তাদের ওপর হামলা কিংবা বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

সংবাদ সম্মেলনে সুভাষ চন্দ্র ঘোষ অভিযোগ করেন, জমি দখলের চেষ্টার সঙ্গে জড়িতদের মধ্যে বিপ্লব বিশ্বাসসহ তার দলবল, কালাম ওরফে কালু, সোনাখালীর সেন্টু, ডলার, লিমন, আসাদ সবুজ, হারুন মাস্টার ও আব্বাস গং রয়েছেন। তারা বিভিন্ন সময় জমি দখল ও চাঁদা দাবির সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পরিবারের জমি ও ব্যবসা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা যেতে পারে। কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা কিংবা চাঁদা দাবি করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, তার অভিযোগের বিষয়টি তথ্য-অনুসন্ধানের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি তার জমি রক্ষা, চাঁদাবাজি ও দখলচেষ্টা বন্ধ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

সুভাষ চন্দ্র ঘোষ বলেন, আমরা কোনো সংঘাত চাই না। আইন নিজের হাতে তুলে নিতে চাই না। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমাদের বৈধ সম্পত্তি রক্ষা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এদিকে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, জমির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে আদালত ও প্রচলিত আইন অনুযায়ী তার নিষ্পত্তি হওয়া উচিত। জোরপূর্বক জমি দখল, চাঁদা দাবি কিংবা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমবাজার ব্যবস্থাপনার পুনর্বিন্যাস ও অভিবাসন খাতে অনিয়ম বন্ধের দাবি আসাদুজ্জামান রিপনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


শ্রমবাজার ব্যবস্থাপনার পুনর্বিন্যাস ও অভিবাসন খাতে অনিয়ম বন্ধের দাবি আসাদুজ্জামান রিপনের

বাংলাদেশের শ্রমবাজার ব্যবস্থাপনার পুনর্বিন্যাস এবং অভিবাসন খাতের অনিয়ম বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি মন্তব্য করেন, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সের একটি বড় অংশ আজ একশ্রেণির ধনী মানুষের বিদেশে অর্থ পাচার ও সন্তানদের বিলাসবহুল পড়াশোনার পেছনে ব্যয় হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত ‘মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি: ফের সিন্ডিকেট! অতিরিক্ত অভিবাসন ব্যয়! বাড়তি ফি ও অর্থপাচারের ফাঁদে অসহায় বিদেশগামী নাগরিক’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এই সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

অতীতের অভিজ্ঞতা স্মরণ করে ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিদেশে সাধারণ প্রবাসীরা রিয়াল-দিরহাম সঞ্চয় করে, হাড়ভাঙা পরিশ্রম করে কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের নেতাদের সম্মান জানান। কিন্তু দেশের একটি প্রভাবশালী গোষ্ঠী সেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভর করে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১২ বছরে প্রায় ৪০ হাজার প্রবাসী শ্রমিক মারা গেছেন, যাদের গড় বয়স মাত্র ২৫ থেকে ৩৭ বছরের মধ্যে। অতিরিক্ত কাজের চাপ, অসহনীয় তাপমাত্রা এবং অমানবিক জীবনযাপনের কারণে মূলত স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করছেন। কোটি কোটি ডলার রেমিট্যান্স এলেও এর পেছনে লুকিয়ে থাকা শ্রমিকের এই অমানবিক শোষণ এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে শ্রমবাজারের আমূল পুনর্বিন্যাস প্রয়োজন।

শ্রমবাজারের পাশাপাশি, দেশের বিচার অঙ্গনসহ প্রতিটি স্তরে সিন্ডিকেট ও নৈরাজ্য চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট নিজেই বলেছেন—বেঞ্চ ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন স্তরে ঘুষ না দিলে মামলার নিষ্পত্তি হয় না। নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত আজ দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে।

আদালতের কার্যক্রমে অনিয়মের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আদালতের গুরুত্বপূর্ণ নথি আজ আউটসোর্সিংয়ের নামে ডেপুটেশনে থাকা সাধারণ মানুষের হাতে চলে যাচ্ছে, যা বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করে ড. আসাদুজ্জামান রিপন বলেন, হাজার হাজার মানুষের প্রাণদান এবং শত শত তরুণের পঙ্গুত্ববরণ কোনো সিন্ডিকেট টিকিয়ে রাখার জন্য নয়। ৫ আগস্টের পর দেশের মানুষের মনে যে পরিবর্তনের স্বপ্ন তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে প্রশাসন ও সমাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় এই আত্মত্যাগ বৃথা যাবে।

শ্রমবাজারের বিভিন্ন স্তরে চাঁদাবাজি, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং অর্থপাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে রিক্রুটিং এজেন্সি নিয়োগ দেয়। দেশের নাগরিকদের আহ্বান করব, আপনারা যেসব দালাল বা এজেন্সির মাধ্যমে বিদেশে যান, তাদের বিষয়ে মালয়েশিয়ায় অবস্থানরত ভাইদের কাছে খোঁজখবর নিয়ে এরপর টাকা লেনদেন করবেন। সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা এসব চক্রের বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন করুন।

তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত। শ্রমিকদের স্বার্থে সিন্ডিকেটনির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে এসে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেনে-বুঝে এবং যথাযথভাবে যাচাই করে প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। অনেক এজেন্সি ইতোমধ্যে ভাইভা নেওয়া শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের সরকার এবং সংশ্লিষ্ট পক্ষকে শ্রমিকদের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%