০২:৫৫ পি.এম
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) বেলা ১১টার সময় সদরের চরমানিকদাহ গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ির পাশে অবস্থিত একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিন শেখ (১৮) পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে বলে জানা গেছে। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, তিন দিন আগে সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল শাহিন শেখ। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ সকালে এলাকার মানুষ পুকুরের পানিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তিনি আরও উল্লেখ করেন, এরপর পুলিশের সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন