ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী


যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনই আমাদের মূল শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে থাকব।

তিনি আজ সকালে পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখননের প্রকল্পের কাজ শুরু করার পর একটি সংক্ষিপ্ত সমাবেশে এই কথাগুলো বলেন।

প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। তিনি বলেন, 'বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বিএনপির সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়।'

আরও পড়ুন: ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে

তিনি বলেন, আমি খবরের কাগজগুলোতে দেখলাম, এবারের বাজেটের পর এখন পর্যন্ত কোন পণ্যের দাম বেড়ে যায়নি। কারণ চাল, ডাল, তেল, নুনসহ সকল প্রয়োজনীয় পণ্যের ওপর থাকা যে ট্যাক্স ছিল, বর্তমান সরকার সেই ট্যাক্স ৬০টি পণ্যের ওপর থেকে তুলে নিয়েছে। যাতে করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ে। এর উদ্দেশ্য ও লক্ষ্য একটাই, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।

তিনি বলেন, দেশের অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী বলেন, 'বিরোধী দল বলছে যে এই গণবিরোধী বাজেট তারা মানে না।'

উপস্থিত জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?'

তারেক রহমান আরো বলেন, 'তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে দেশের মধ্যে অস্থিতিশীলতা ও অশান্তি সৃষ্টি করা, মানুষকে বিভ্রান্ত করা।'

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশিত হবে

এদিকে, গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, 'এখানে কেন এসেছি, বলেন তো? পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে। আজ থেকে প্রায় ৫০ বছর আগে এই খাল খনন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই খাল খননের ফলে ৪০ হাজার মানুষের উপকার হবে। উপকৃত হবে সাড়ে ৮ হাজার কৃষক। এ কারণে আমরা আগামী পাঁচ বছরে ২৩ হাজার খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছি।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কিন্তু কৃষির সাথে সাথে আমাদের শিল্প-বাণিজ্যেও গুরুত্ব দিতে হবে। শিল্প-বাণিজ্যের উন্নতি ঘটলে আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চাকরি, ব্যবসা-বাণিজ্য করতে পারবে। তাই যারা দেশে উৎপাদিত দ্রব্য, অথচ একই পণ্য বিদেশ থেকে আসে, তাদের ওপর আমরা ট্যাক্স বাড়িয়েছি। যাতে করে দেশে উৎপাদিত দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানাগুলিকে সাপোর্ট পেতে হয়। এটি বিরোধী দলের পছন্দ নয়।'

প্রধানমন্ত্রী বলেন, 'আমি বলতে চাই, এদেশের মালিক আপনারাই। দেশের মালিক কোন রাজনৈতিক দল নয়, পরিবারের মালিক নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের ২০ কোটি জনগণ।'

আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের আহ্বান শামা ওবায়েদের

তিনি বলেন, 'দেশ আমাদের সকলের। এই দেশ আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেজন্যেই আমরা বলি, এই দেশকে গড়লে আমরাই ভালো থাকবো, আমাদের সন্তানরাও শান্তিতে থাকতে পারবে।'

তিনি আরো বলেন, 'এই দেশকে যদি আমরা গড়তে না পারি, তাহলে আমাদের সন্তানরা দুঃখ-কষ্টে থাকবে। কেউ কি চায় নিজের সন্তান কষ্টে থাকুক? আমরা কেউ চাই না। সেজন্যই আমরা একটি কথাই বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।'

সমাবেশের সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং স্থানীয় নেতা হারুনুর রশীদ প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

আরও পড়ুন: ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করতে সাংবাদিকদের আহ্বান মন্ত্রণালয়ের

প্রধানমন্ত্রী মুষলবৃষ্টির মধ্যেও ফ্লাইট থেকে নেমে সড়কপথে পিএমখালীতে আসেন এবং বৃষ্টি অগ্ৰাহ্য করে নিজ হাতে কোদাল দিয়ে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে তিনি খালের পাড়ে একটি খেজুর গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে: ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সমাজ থেকে এসিড সন্ত্রাস নির্মূল করা সম্ভব হয়েছে। একইভাবে সকলে মিলিতভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

এই সেমিনারের আয়োজন করে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়, নগরীর একটি রেস্তোরাঁয়।

মিজানুর রহমান মিনু আরও উল্লেখ করেন, রাজশাহী আজ যে চিন্তা করে পুরো দেশ সেটি পরে চিন্তা করে। এই কারণে রাজশাহী পাইওনিয়ার। আমরা গোটা জাতিকে এমন কিছু উপহার দেব যা সকলের উপকারে আসবে।

তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রাজশাহী ভিন্ন, কারণ এই বিভাগের মানুষ সবচেয়ে সহনশীল ও ধৈর্যশীল। এটাকে আমাদের ধরে রাখতে হবে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা, বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশিদ, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম মাহামুদুর রহমান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির।

সেমিনারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা, বিচারক ও আইনজীবীদের মতো সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেছেন, এই কর্মসূচির ফলে একদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে, বর্ধিত উৎপাদন দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে।

আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখার জন্য এবং উৎপাদন বৃদ্ধির জন্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে সরকারি জলাশয়, পুকুর, বিল এবং ব্যক্তিদের পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।

আইন প্রয়োগসহ জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে, মৎস্য শিকার ও আহরণে চায়না জালসহ ক্ষতিকারক সকল প্রকার জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মৎস্য অবমুক্তকরণ উপলক্ষ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলীসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল।
শনিবার দুপুরে বালিয়াকান্দি ওয়াবদা মোড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান কামরুল। 
তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পরে উপজেলা তরুনদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতির সাথে যুক্ত থাকার পর যুবদলের কাউন্সিলের উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে সুনামের সহিত দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছি। আমি গত ১৬ বছর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীতে সরাসরি নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছি। আমি রাজনৈতিক বহু মামলায় হাজতবাসসহ নানাভাবে রাজনৈতিক হয়রানীর শিকার হয়েছি।
তিনি আরও বরেন, গত ১২ জুন একটি পত্রিকায় 'যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ' শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা বানায়োট, ভিত্তিহীন ও কাল্পনিক। আমি কোনদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। কিন্তু সংবাদে আমাকে ছাত্রলীগের রাজনৈতির যে কথা বলা হয়েছে তা আদৌ সত্য নয়। সংবাদে বলা হয়েছে, আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মুরাদে মারধর করেছি, আসলে সেটিও সত্য নয়। তার সাথে পানি উন্নয়ন বোর্ড অফিসে কোন মারধর বা কোন বিরোধের মতো কোন ঘটনা ঘটেনি। সংবাদে যা উল্লেখ করা হয়েছে তা সর্বপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
কামরুজ্জামান কামরুল বলেন, এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রনের যে কথা বলা হয়েছে তার সাথেও আমি জড়িত নয়। ক্লিনিক থেকে যে চাঁদাবাজির কথা বলা হয়েছে তার কোন সত্যের লেশ মাত্র নাই। আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় আমার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে যোগসাজসে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক সংবাদ প্রকাশ করেছেন। আর আমার অসচ্ছলতার যে কথাটি বলা হয়েছে তাও সত্য নয়।
তিনি বলেন, বালু উত্তোলন, এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মারধর, সাংবাদিক নির্যাতনসহ যে সকল অভিযোগ করা হয়েছে তার কোন সত্যতা পেলে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশের অনুরোধ করছি সকল সাংবাদিকদের। সেই সাথে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমানের মিজান, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, রেজাউল ইসলাম, সোহাগ সহ ক্লিনিক মালিক অসিত কুমার রায়, দেবব্রত রায়, অসিত সরকার, জাহাঙ্গীর আলম আনিস বক্তৃতা করেন।
ক্লিনিক মালিকরা বলেন, আমাদের কাছ থেকে কখনো কোন চাঁদাবাজি বা শালিসের নামে কোন টাকা পয়সা নেয়নি। এ ঘটনা মিথ্যা।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মুরাদ বলেন, আমার সাথে অফিসের মধ্যে কোন মারামারির কোন ঘটনা ঘটেনি। কোথায় কোন অভিযোগও দেই। শুধু কথাকাটাকাটি হয়েছিল। তাৎক্ষনিক ভাবে আমরা তা মিটিয়ে ফেলি।  এ নিয়ে আমার কোন অভিযোগ নেই।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবোলার কারণে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে উগান্ডা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


ইবোলার কারণে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে উগান্ডা

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কর্তৃক আরোপিত উগান্ডার ওপর বিমান ভ্রমণ নিষেধাজ্ঞা বা বিধিনিষেধের জন্য উগান্ডা তীব্র নিন্দা জানিয়েছে।

প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবের কারণেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটি এসব পদক্ষেপকে ‘অন্যায্য’ বলে দৃঢ়ভাবে সমালোচনা করেছে।

এবং খবরটি এএফপি বার্তা সংস্থা থেকে এসেছে। পূর্ব আফ্রিকার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা প্রাণঘাতী রক্তক্ষরণজনিত জ্বরের সর্বশেষ প্রাদুর্ভাব মোকাবেলায় অসাধারণ পদক্ষেপ নেয়ার জন্য প্রশংসা করেছেন।

মে মাসের মাঝামাঝি সময়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সতর্কতা জারির পর থেকে এখন পর্যন্ত ১৯টি নিশ্চিত সংক্রমণের মধ্যে মাত্র দুই জনের মৃত্যু হয়েছে। সংক্রমিতদের অধিকাংশই কঙ্গোর নাগরিক, যারা সীমান্ত অতিক্রম করে নিজেদের দেশ থেকে উগান্ডায় প্রবেশ করেছিলেন।

কঙ্গো প্রজাতন্ত্রে ১৫ মে থেকে এখন পর্যন্ত ৬৭৬টিরও বেশি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং এতে ১৩৬ জনের মৃত্যু ঘটেছে।

উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ডায়ানা আতউইন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রাষ্ট্রদূত এবং উগান্ডায় পরিষেবা প্রদানকারী বিমান সংস্থাগুলো বর্তমান ইবোলা পরিস্থিতির কারণে আরোপিত অন্যায্য ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছেন।

তিনি আরও মন্তব্য করেন, ‘সতর্কতার প্রয়োজন আমরা বুঝি। তবে সার্বিক নিষেধাজ্ঞা সেই দেশগুলোর ওপর আস্থাকে ক্ষুণœ করে, যারা সংক্রমণের তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করে এবং এটি বাস্তব ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সোমবার উগান্ডা সফরে গিয়ে দেশটির কৌশলের প্রশংসা করেছেন। তবে, জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা শুক্রবার সতর্ক করে জানায়, প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এই প্রাদুর্ভাব নতুন নতুন এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%