ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

গোপালগঞ্জে মোড়ের নাম পাল্টে দিলেন ব্রাজিল সমর্থকরা, কড়া প্রতিক্রিয়া


গোপালগঞ্জে মোড়ের নাম পাল্টে দিলেন ব্রাজিল সমর্থকরা, কড়া প্রতিক্রিয়া

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এবার স্থানীয় একটি ব্যস্ত মোড়ের নাম পরিবর্তন করা হয়েছে। এলাকাটির ব্রাজিল সমর্থকরা ওই মোড়টির নাম রেখেছেন ‘ব্রাজিল মোড়’। ব্রাজিলকে সমর্থন জানাতেই তারা এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। এদিকে, স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরাও নানাভাবে প্রতিপক্ষ দলের সমর্থকদের বিরুদ্ধে টক্কর দিচ্ছেন।

বুধবার (১০ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার চাপ্তা গ্রামের টুকু বাজারের জান্নাত মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা এবং ৫০ ফুট দৈর্ঘ্যের অপর একটি পতাকা টাঙ্গিয়েছেন ব্রাজিল ভক্তরা।

জানা গেছে, গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে বেশিরভাগ ব্রাজিলের সমর্থক হওয়ায় ব্রাজিলের তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে আনুষ্ঠানিকভাবে মোড়টির নামকরণ করা হয় ‘ব্রাজিল মোড়’।

আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত

ইতোমধ্যে ব্রাজিল মোড়ের এই নামটি গ্রামবাসীর মধ্যে সাড়া ফেলেছে। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন দিতে এমন অভিনব আয়োজন করা হয়েছে। তাদের আশা এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে ২৪ বছরের খরা কাটানোর পাশাপাশি হেক্সা মিশন শেষ করবে।

ব্রাজিল সমর্থক রিফাত খাকি বলেন, “আমরা ব্রাজিলকে মনে-প্রাণে ভালোবাসি। আমাদের এই ভালোবাসার একটা প্রতীক দরকার ছিল। এখন থেকে এই মোড়টি আমাদের মিলনমেলা। তাই এই মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা ও ৫০ ফুট দৈর্ঘ্যের অপর একটি পতাকা টাঙিয়ে নাম দিয়েছি ‘ব্রাজিল মোড়’।"

অপর ব্রাজিল সমর্থক বর্ণ রহমান বলেন, “আমাদের গ্রামের প্রায় ৭০ ভাগ লোক ব্রাজিলের সমর্থক। তাই আমাদের একটি স্থান দরকার হওয়ায় এ মোড়টির নাম ‘ব্রাজিল মোড়’ দিয়েছি। আশা করি এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।”

এদিকে, এই ঘটনার পর আর্জেন্টিনা সমর্থকরাও বসে নেই। তারা এলাকাজুড়ে টাঙ্গিয়েছে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙ্গিয়েছেন তারা। তবে তাদের কাছে এটি দলের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

আর্জেন্টিনা সমর্থক মো. নাজমুল শেখ বলেন, “ব্রাজিল ভক্তরা মোড়ের নাম ‘ব্রাজিল মোড়’ দিলেও আমরা পিছিয়ে নেই। এলাকাজুড়ে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙানোর পাশাপাশি আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। আশা করি এবার আর্জেন্টিনা টানা ২য় শিরোপা ঘরে তুলবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে যখন নেমে আসলেন, তখন তিনি নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশে গাড়ির আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বসেছিলেন।

গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদও ছিলেন।

কর্মসূচির উদ্বোধন সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান।

এই সময়, পুরো রাস্তার দুই পাশে হাজার হাজার সাধারণ জনতা এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। তারা ফুল ছিটিয়ে, হাত নেড়ে এবং স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান।

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী একদিনের সফরে পর্যটননগরী কক্সবাজারে পৌঁছেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনই আমাদের মূল শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে থাকব।

তিনি আজ সকালে পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখননের প্রকল্পের কাজ শুরু করার পর একটি সংক্ষিপ্ত সমাবেশে এই কথাগুলো বলেন।

প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। তিনি বলেন, 'বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বিএনপির সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়।'

তিনি বলেন, আমি খবরের কাগজগুলোতে দেখলাম, এবারের বাজেটের পর এখন পর্যন্ত কোন পণ্যের দাম বেড়ে যায়নি। কারণ চাল, ডাল, তেল, নুনসহ সকল প্রয়োজনীয় পণ্যের ওপর থাকা যে ট্যাক্স ছিল, বর্তমান সরকার সেই ট্যাক্স ৬০টি পণ্যের ওপর থেকে তুলে নিয়েছে। যাতে করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ে। এর উদ্দেশ্য ও লক্ষ্য একটাই, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।

তিনি বলেন, দেশের অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী বলেন, 'বিরোধী দল বলছে যে এই গণবিরোধী বাজেট তারা মানে না।'

উপস্থিত জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?'

তারেক রহমান আরো বলেন, 'তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে দেশের মধ্যে অস্থিতিশীলতা ও অশান্তি সৃষ্টি করা, মানুষকে বিভ্রান্ত করা।'

এদিকে, গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, 'এখানে কেন এসেছি, বলেন তো? পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে। আজ থেকে প্রায় ৫০ বছর আগে এই খাল খনন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই খাল খননের ফলে ৪০ হাজার মানুষের উপকার হবে। উপকৃত হবে সাড়ে ৮ হাজার কৃষক। এ কারণে আমরা আগামী পাঁচ বছরে ২৩ হাজার খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছি।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কিন্তু কৃষির সাথে সাথে আমাদের শিল্প-বাণিজ্যেও গুরুত্ব দিতে হবে। শিল্প-বাণিজ্যের উন্নতি ঘটলে আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চাকরি, ব্যবসা-বাণিজ্য করতে পারবে। তাই যারা দেশে উৎপাদিত দ্রব্য, অথচ একই পণ্য বিদেশ থেকে আসে, তাদের ওপর আমরা ট্যাক্স বাড়িয়েছি। যাতে করে দেশে উৎপাদিত দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানাগুলিকে সাপোর্ট পেতে হয়। এটি বিরোধী দলের পছন্দ নয়।'

প্রধানমন্ত্রী বলেন, 'আমি বলতে চাই, এদেশের মালিক আপনারাই। দেশের মালিক কোন রাজনৈতিক দল নয়, পরিবারের মালিক নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের ২০ কোটি জনগণ।'

তিনি বলেন, 'দেশ আমাদের সকলের। এই দেশ আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেজন্যেই আমরা বলি, এই দেশকে গড়লে আমরাই ভালো থাকবো, আমাদের সন্তানরাও শান্তিতে থাকতে পারবে।'

তিনি আরো বলেন, 'এই দেশকে যদি আমরা গড়তে না পারি, তাহলে আমাদের সন্তানরা দুঃখ-কষ্টে থাকবে। কেউ কি চায় নিজের সন্তান কষ্টে থাকুক? আমরা কেউ চাই না। সেজন্যই আমরা একটি কথাই বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।'

সমাবেশের সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং স্থানীয় নেতা হারুনুর রশীদ প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী মুষলবৃষ্টির মধ্যেও ফ্লাইট থেকে নেমে সড়কপথে পিএমখালীতে আসেন এবং বৃষ্টি অগ্ৰাহ্য করে নিজ হাতে কোদাল দিয়ে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে তিনি খালের পাড়ে একটি খেজুর গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে: ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সমাজ থেকে এসিড সন্ত্রাস নির্মূল করা সম্ভব হয়েছে। একইভাবে সকলে মিলিতভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

এই সেমিনারের আয়োজন করে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়, নগরীর একটি রেস্তোরাঁয়।

মিজানুর রহমান মিনু আরও উল্লেখ করেন, রাজশাহী আজ যে চিন্তা করে পুরো দেশ সেটি পরে চিন্তা করে। এই কারণে রাজশাহী পাইওনিয়ার। আমরা গোটা জাতিকে এমন কিছু উপহার দেব যা সকলের উপকারে আসবে।

তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রাজশাহী ভিন্ন, কারণ এই বিভাগের মানুষ সবচেয়ে সহনশীল ও ধৈর্যশীল। এটাকে আমাদের ধরে রাখতে হবে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা, বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশিদ, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম মাহামুদুর রহমান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির।

সেমিনারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা, বিচারক ও আইনজীবীদের মতো সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেছেন, এই কর্মসূচির ফলে একদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে, বর্ধিত উৎপাদন দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে।

আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখার জন্য এবং উৎপাদন বৃদ্ধির জন্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে সরকারি জলাশয়, পুকুর, বিল এবং ব্যক্তিদের পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।

আইন প্রয়োগসহ জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে, মৎস্য শিকার ও আহরণে চায়না জালসহ ক্ষতিকারক সকল প্রকার জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মৎস্য অবমুক্তকরণ উপলক্ষ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলীসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%