০৩:০৩ পি.এম
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা ঠেকানোর লক্ষ্যে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়ন করা হয়েছে।
আরও পড়ুন: মাদক সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিলেন মির্জা ফয়সল
এছাড়া, এর আগে দেশের ৫টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়। জেলাগুলো হল: কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার। সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দফতর থেকে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
এর সাথে, দেশের অন্যান্য জেলাগুলোতেও প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই অবস্থানে রয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো নাশকতা রোধ করতে নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রামসহ অন্যান্য বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সজাগ রয়েছে। মধ্য রাত থেকেই সেনাবাহিনী টহলের কাজ শুরু করেছে। পুলিশ ও র্যাবের নজরদারি বৃদ্ধি পেয়েছে।
সকাল থেকে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা বাড়িতে নেই, মোবাইল নম্বরও বন্ধ: রাশেদ খান
অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলও সংগঠিত হয়েছে। পরবর্তীতে রুহুল কবির রিজভী বলেন, "পাঁচার করা টাকায় পতিত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে।" জনগণকে সঙ্গে নিয়ে সেই শক্তিকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।
পূর্বাচলের তিনশ ফিট এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এছাড়া, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চোরাগুপ্তা মিছিল এবং জনমনে ভীতি সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভোলা, রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, "কেউ সরকারের প্রতি বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চাইলে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হবে।"
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন