ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

আলজেরিয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আমিরাতের সঙ্গে


আলজেরিয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আমিরাতের সঙ্গে

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে একাধিক ‘উসকানিমূলক ও শত্রুতাপূর্ণ’ পদক্ষেপের অভিযোগ তুলে আলজেরিয়া হঠাৎ করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা ও টিকিয়ে রাখার জন্য সকল ধরনের কূটনৈতিক পথ নিঃশেষ হয়ে গেছে। আবুধাবির সাম্প্রতিক কর্মকাণ্ড এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আর মেনে নেওয়া সম্ভব নয়। এই সিদ্ধান্তের পরপরই আলজেরিয়ায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতকে তলব করা হয় এবং তাঁকে দেশত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়।

আরও পড়ুন: উত্তরায় কিশোর গ্যাংয়ের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার

এই ঘোষণার পরপরই, কোনো দেশের নাম উল্লেখ না করে, আমিরাতি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গরগাশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, "সফল কূটনীতি গড়ে ওঠা উচিত যৌক্তিকতা, সঠিক যোগাযোগ এবং স্বার্থের স্পষ্টতার ওপর ভিত্তি করে; কোনো ইঙ্গিত বা অনুমানের ওপর নির্ভর করে নয়।"

দীর্ঘকাল ধরেই একাধিক আঞ্চলিক ভূরাজনৈতিক ইস্যুতে আলজেরিয়া ও আমিরাতের অবস্থান বিপরীতমুখী। আবুধাবি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলেও আলজেরিয়া বরাবরই এর তীব্র বিরোধিতা করে আসছে। পাশাপাশি বিতর্কিত পশ্চিম সাহারা ইস্যুতে আমিরাত মরক্কোকে সমর্থন করছে, যেখানে আলজেরিয়া সমর্থিত 'পলিসারিও ফ্রন্ট' অঞ্চলটির স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। আফ্রিকার সাহেল অঞ্চলে আমিরাতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাব নিয়ে আলজেরিয়ার সীমান্তে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এর আগে গত বছর আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবুন ইঙ্গিতপূর্ণভাবে জানিয়েছিলেন, একটি বিশেষ দেশ ছাড়া পারস্য উপসাগরীয় অন্যান্য সব দেশের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি নাম উল্লেখ না করে আমিরাতের বিরুদ্ধে আলজেরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তোলেন। এই বৈরী সম্পর্কের ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আলজেরিয়া আমিরাতের সঙ্গে ২০১৩ সালের একটি বিমান পরিষেবা চুক্তিও বাতিল করে।

আরও পড়ুন: জার্মানিতে রাশিয়ার সন্দেহভাজন গুপ্তচর ইউক্রেনীয় নাগরিক গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো এক হাজার গাছের চারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো এক হাজার গাছের চারা

সাতক্ষীরা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার কলারোয়ায় তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে, যা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ।

আজ বৃহস্পতিবার কলারোয়া মডেল হাইস্কুল প্রাঙ্গণে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এসব গাছের চারা বিতরণ করেন। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে এই চারাগুলো প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম মাহফুজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, এবং বেত্রাবতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় প্রধান অতিথি কলারোয়া উপজেলায় একটি মিনি স্টেডিয়াম, শিল্পকলা একাডেমি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার নির্মাণসহ বিভিন্ন খেলার মাঠ সংস্কার করার আশ্বাস প্রদান করেন। গাছের চারা বিতরণের পর তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করলো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


ভারত বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করলো

চলমান নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে টস হেরে ভারত আগে ব্যাটিং করতে নেমেছিল। স্মৃতি মান্ধানা এবং হারমানপ্রীত কৌরের নেতৃত্বে ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে টাইগ্রেসদের ১৫০ রানের একটি চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করেছে তারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাইয়ে ভারত প্রথমে ব্যাট করতে নামার পর শুরুতেই ধাক্কা খায়। সুলতানা খাতুন ৫ বলে ২ রান করা স্মৃতি মান্ধানাকে সাজঘরে ফেরান। এরপর ওপেনার শেফালি ভার্মা প্রাতিকা রাওয়ালকে সাথে নিয়ে এগিয়ে যান।

শেফালিকে আউট করার সুযোগ বাংলাদেশি ফিল্ডারদের সামনে ছিল। তবে টাইগ্রেসদের তিনবার ক্যাচ পড়েছে এবং একবার রানআউটের সুযোগও হাতছাড়া হয়েছে। পাওয়ারপ্লের ৬ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে।

পাওয়ারপ্লে শেষ হওয়ার কিছুক্ষণ পর রাওয়াল আউট হন। তিনি ২৪ বলে ২০ রান করে রাবেয়া খানের বলে আউট হন। শেফালির ব্যাটিং চলতে থাকে, তিনি ফিফটি পূর্ণ করেন। ৪০ বলে ৬৪ রানের টর্নেডো ইনিংস খেলে দলের ৯২ রানের মাথায় শেফালিকে ফেরান সুলতানা।

হারমানপ্রীত কৌর চারে নামার পর এক প্রান্ত ধরে খেলতে থাকেন। অন্য প্রান্তে রিচা ঘোষ ১৬ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন। তাকে ফিরিয়ে দেন নাহিদা আক্তার, স্ট্যাম্পিং করেন নিগার সুলতানা জ্যোতি।

শেষের দিকে দীপ্তি শর্মা এবং হারমানপ্রীত মিলে টাইগ্রেস বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। ৬ বলে ১৩ রান করা দীপ্তিকে শেষ ওভারে ফেরান মারুফা। নির্ধারিত ২০ ওভার শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করায়।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন সুলতানা খাতুন। ১টি করে উইকেট শিকার করেছেন রাবেয়া খান, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী নারী শিক্ষার প্রসারের নির্বাচনী অঙ্গীকার কেসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


প্রধানমন্ত্রী নারী শিক্ষার প্রসারের নির্বাচনী অঙ্গীকার কেসিসি প্রশাসক

খুলনা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উল্লেখ করেছেন, নারী শিক্ষার প্রসার প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার।

তিনি আরও বলেন, "আমরাও খুলনায় নারী শিক্ষাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চাই যাতে আমাদের মেয়েরা স্বাবলম্বী হয়ে নিজেদেরকে মর্যাদার আসনে অধিষ্টিত করতে পারেন।"

এ বিষয়ে লক্ষ্য রেখে কেসিসি পরিচালিত স্কুল ও মাদরাসায় আন্তরিকতার সাথে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের গৌরব অর্জন করায় স্কুলের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেসিসি প্রশাসক শিক্ষার্থীদের পাঠদান ও ভালো ফলাফল অর্জনকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, "শতভাগ উত্তীর্ণ হওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনেক বড় সাফল্য।"

তিনি আরও জানান, স্কুলের এ সাফল্য এ অঞ্চলে সম্ভাবনার নতুন দ্বার উম্মোচন করবে। এ সফলতার জন্য তিনি শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ রক্ষার্থে নিয়মিত সভা আহ্বানের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মো. শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

অন্যান্যের মধ্যে কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মো. আব্দুস সালাম ফারাজী, স্থানীয় সমাজসেবক নিজাম উর রহমান লালু, এইচ এম আবু সালেক, কাজী শফিকুল ইসলাম, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন, কেসিসি’র সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামানসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশাসক সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়

জরুরি সংস্কার, রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এই বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার।

বিউবো জানিয়েছে, শনিবার সিলেট নগরী ও শহরতলির ৯৯টি এলাকা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতায় থাকবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকা।

এছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, আখালিয়া, উত্তর বাগবাড়ী ও পশ্চিম কাজলশাহসহ নগরী ও শহরতলির ৯৯টি এলাকায়। বিউবো জানিয়েছে, এসব এলাকার তৎসংলগ্ন আশপাশের এলাকাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে।

এ বিষয়ে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার বলেন, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও জানান, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হতে পারে। তবে কাজ শেষ না হলে নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%