ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে ভ-য়া-বহ বন্যার দুই সপ্তাহ পরও নিখোঁজদের উদ্ধারে অভিযান


নেপালে ভ-য়া-বহ বন্যার দুই সপ্তাহ পরও নিখোঁজদের উদ্ধারে অভিযান

হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যার দুই সপ্তাহ পরও নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা উদ্ধারকারীদের রয়েছে। বুধবার নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্ত থেকে হঠাৎ নেমে আসা পানির ঢল, কাদা ও ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট সুনামির মতো প্রবল স্রোতে এ পর্যন্ত ১ হাজার ৪০১ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ৫ হাজার ৮৪৫ জন নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেট এএফপিকে জানিয়েছেন, ‘ত্রিশুলি ৩ এ, ৩ বি এবং চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলোতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।’

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫ হাজার ৩২৬ জন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে এ ঘটনায় ৪৩ জনের মৃত্যু এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের মধ্যে শত শত বিদেশি নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্পের কয়েকশ কর্মীও নিখোঁজ হয়ে গেছে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

উদ্ধারকারীরা সুড়ঙ্গের গভীর থেকে এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। শুক্রবার দুই নেপালি নাগরিক এবং শনিবার একজন চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরান দু'বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করার পর মার্কিন বাহিনী ইরানের পাঁচটি তেলবাহী জাহাজ ধ্বংস করেছে।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার এসব জাহাজে হামলা চালানো হয়।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের তেলবাহী জাহাজে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা হামলা।

ওয়াশিংটন বলছে, মার্কিন সামরিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এই হামলাগুলো চালানো হচ্ছে। তবে তেহরান পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

ইরানের তরফ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর নিকটবর্তী তেলবাহী জাহাজগুলোও তাদের লক্ষ্যবস্তু হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে উল্লেখ করেছে, হামলার আগে জাহাজগুলোর ক্রুদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর হামলা চালিয়ে সেগুলোকে অচল করে দেওয়া হয়।

সেন্টকমের মতে, ইরানের সাম্প্রতিক ব্যর্থ হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, গত দুই দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে দুবার হামলার চেষ্টা করেছে।

তবে মার্কিন যুদ্ধজাহাজটি সফলভাবে ওই হামলা এড়িয়ে যায় এবং আঞ্চলিক জলসীমায় টহল অব্যাহত রাখে বলে জানানো হয়েছে সেন্টকমের পক্ষ থেকে।

এর আগে, গত শনিবার ইরান একটি মার্কিন বিমানবাহী রণতরি ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারে হামলার চেষ্টা করার পর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী জাহাজ ধ্বংস করেছিল।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে আইআরজিসির সব হামলার চেষ্টাই ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি সতর্ক করে বলেছিলেন, ইরানের তেলবাহী জাহাজে হামলা চালানো হলে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে তেহরান।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র তেলবাহী জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, মার্কিন বাহিনী পরিচালিত একটি ডুবো ড্রোন এক দিনেরও বেশি সময় আগে বিকল হয়ে যায়। আঞ্চলিক জলসীমায় চলমান সামরিক অভিযানের সহায়তায় সেটি নজরদারি কার্যক্রম চালাচ্ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইভী একই এলাকার আসলাম শরীফের মেয়ে এবং শরীয়তপুর শহরের বাসিন্দা কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন আইভী। প্রায় এক বছর আগে পরিবারের অসম্মতিতে শরীয়তপুর শহরের বাসিন্দা কাতারপ্রবাসী মো. ফেরদৌসের সঙ্গে তাঁর বিয়ে হয়। সম্প্রতি ফেরদৌস কাতারে চলে যাওয়ায় আইভী স্বামীর বাড়ি থেকে চাচার বাড়িতে বেড়াতে আসেন।

মঙ্গলবার সন্ধ্যায় আইভীর চাচা কালাম শরীফ নামাজ আদায়ের জন্য মসজিদে যান। তাঁর স্ত্রীও চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মাদারীপুর শহরে ছিলেন। এ সময় বাড়িতে আইভী একাই ছিলেন। পরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় ঘরে থাকা একটি আইফোনও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

রাত ৮টার দিকে কালাম শরীফ বাড়িতে ফিরে আইভীর ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে ভেতরে গিয়ে মেঝেতে তাঁর রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের চাচা কালাম শরীফ বলেন, “আমার স্ত্রী চিকিৎসকের কাছে গিয়েছিলেন। আমি নামাজ পড়তে যাওয়ার আগে বাড়ির প্রধান গেট বাইরে থেকে তালাবদ্ধ করে যাই। ফিরে এসে দেখি গেট ভেতর থেকে তালাবদ্ধ। পরে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে ভাতিজির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। কারা তাকে হত্যা করেছে, তা জানি না। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

পুলিশের প্রাথমিক ধারণা, সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আইভীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, কিংবা ব্যক্তিগত কোনো বিরোধ বা অন্য কোনো বিষয় এর পেছনে রয়েছে কি না—সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “নিহত আইভীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। চুরি, ব্যক্তিগত বিরোধসহ সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


কাউখালীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

 

পিরোজপুরের কাউখালী থানা-পুলিশের পৃথক অভিযানে দেড় বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও জরিমানা প্রাপ্ত পলাতক আসামিসহ জিআর পরোয়ানাভুক্ত ২ জনসহ ৮০ গ্রাম গাঁজাসহ নিয়মিত মামলার এজাহারনামীয় এক জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কাউখালী থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই (নিঃ) দীপক বালার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে জিআর মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি রাহাত হোসেনকে গ্রেফতার করেন।
আরেক অভিযানে এএসআই (নিঃ) খায়রুল হাসানের নেতৃত্বে অপর একটি দল চিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি সাগর চৌধুরীকে গ্রেফতার করে ।
একই রাতে এসআই (নিঃ) রহমত উল্লাহর নেতৃত্বে পুলিশ দল বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহারনামীয় আসামি মোঃ মিজানুর রহমান হাওলাদারক (৫২)কে ৮০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলার মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কাউখালী থানা-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত রাতে পরিচালিত পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি এবং ৮০ গ্রাম গাঁজাসহ এক নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিদের লিগে খারাপ খেললেও কোনো দল কেন বাদ পড়ে না?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


মেসিদের লিগে খারাপ খেললেও কোনো দল কেন বাদ পড়ে না?

মেসিদের লিগে খারাপ খেললেও কোন দল কেন বাদ পড়ে না?

 

ফুটবল লিগগুলোতে প্রমোশন ও রেলিগেশন একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এ বিষয়টি অনুপস্থিত। এমএলএসের নতুন কমিশনার ল্যারি বার্গ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, অদূর ভবিষ্যতে প্রমোশন-রেলিগেশন চালু করার কোনো পরিকল্পনা নেই।

 

এমএলএসে প্রমোশন ও রেলিগেশন না থাকার পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান। এমএলএসের কাঠামো অন্যান্য লিগের তুলনায় ভিন্ন। এখানে সকল ক্লাব এবং খেলোয়াড়দের চুক্তি কেন্দ্রীয় লিগ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে। ক্লাব মালিকরা মূলত লিগের শেয়ারহোল্ডার এবং ইনভেস্টর/অপারেটর হিসেবে কাজ করেন।

 

নতুন স্টেডিয়াম নির্মাণ, বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলা এবং মেগা স্টার খেলোয়াড়দের দলে টানতে মালিকদের বিশাল অর্থ বিনিয়োগ করতে হয়। রেলিগেশন বা অবনমনের ভয় থাকলে নতুন বিনিয়োগকারীরা এত অর্থ বিনিয়োগে উৎসাহী হতেন না।

ল্যারি বার্গের মতে, রেলিগেশন না থাকলেও মৌসুম ও প্লে-অফের কঠিন প্রতিযোগিতার মাধ্যমে লিগে প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখা সম্ভব।

যুক্তরাষ্ট্রে ‘ইউএসএল চ্যাম্পিয়নশিপ’ নামে একটি দ্বিতীয় স্তরের লিগ রয়েছে, তবে এমএলএসের সঙ্গে তাদের ব্যবসায়িক বা সাংগঠনিক কোনো সম্পর্ক নেই।

এ কারণে এক লিগ থেকে অন্য লিগে ওঠা-নামার কাঠামো এখনও গড়ে ওঠেনি।

উল্লেখযোগ্য যে, ১৯৯৬ সালে মাত্র ১০টি দলের সঙ্গে যাত্রা শুরু করা এমএলএস বর্তমানে ৩০টি দলে পরিণত হয়েছে। ইউরোপের মতো সরাসরি রেলিগেশন না এনে ভবিষ্যতে লিগটি নিজেদের মধ্যে ‘এমএলএস ১’ ও ‘এমএলএস ২’ নামে দুটি বিভাগ চালুর পরিকল্পনা করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%