প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেসিদের লিগে খারাপ খেললেও কোন দল কেন বাদ পড়ে না?
ফুটবল লিগগুলোতে প্রমোশন ও রেলিগেশন একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এ বিষয়টি অনুপস্থিত। এমএলএসের নতুন কমিশনার ল্যারি বার্গ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, অদূর ভবিষ্যতে প্রমোশন-রেলিগেশন চালু করার কোনো পরিকল্পনা নেই।
এমএলএসে প্রমোশন ও রেলিগেশন না থাকার পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান। এমএলএসের কাঠামো অন্যান্য লিগের তুলনায় ভিন্ন। এখানে সকল ক্লাব এবং খেলোয়াড়দের চুক্তি কেন্দ্রীয় লিগ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে। ক্লাব মালিকরা মূলত লিগের শেয়ারহোল্ডার এবং ইনভেস্টর/অপারেটর হিসেবে কাজ করেন।
নতুন স্টেডিয়াম নির্মাণ, বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলা এবং মেগা স্টার খেলোয়াড়দের দলে টানতে মালিকদের বিশাল অর্থ বিনিয়োগ করতে হয়। রেলিগেশন বা অবনমনের ভয় থাকলে নতুন বিনিয়োগকারীরা এত অর্থ বিনিয়োগে উৎসাহী হতেন না।
ল্যারি বার্গের মতে, রেলিগেশন না থাকলেও মৌসুম ও প্লে-অফের কঠিন প্রতিযোগিতার মাধ্যমে লিগে প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখা সম্ভব।
যুক্তরাষ্ট্রে ‘ইউএসএল চ্যাম্পিয়নশিপ’ নামে একটি দ্বিতীয় স্তরের লিগ রয়েছে, তবে এমএলএসের সঙ্গে তাদের ব্যবসায়িক বা সাংগঠনিক কোনো সম্পর্ক নেই।
এ কারণে এক লিগ থেকে অন্য লিগে ওঠা-নামার কাঠামো এখনও গড়ে ওঠেনি।
উল্লেখযোগ্য যে, ১৯৯৬ সালে মাত্র ১০টি দলের সঙ্গে যাত্রা শুরু করা এমএলএস বর্তমানে ৩০টি দলে পরিণত হয়েছে। ইউরোপের মতো সরাসরি রেলিগেশন না এনে ভবিষ্যতে লিগটি নিজেদের মধ্যে ‘এমএলএস ১’ ও ‘এমএলএস ২’ নামে দুটি বিভাগ চালুর পরিকল্পনা করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন