ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মোহাম্মদপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা-ভাঙচুর


মোহাম্মদপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা-ভাঙচুর

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদপুর থানা পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, চাঁদ উদ্যান হাউজিং এলাকার আনুমানিক ১৭ কাঠা জমি নিয়ে একাধিক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জায়গায় দুটি বস্তি অবস্থিত ছিল। পূর্বে জমিটি আলম নামের এক প্রবাসীর দখলে ছিল। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর সেখানে থাকা দুটি বস্তির একটি দখলমুক্ত করেন। এরপর জমিটি খালি পড়ে ছিল।

শনিবার সকালে অপর একটি পক্ষ খালি পড়ে থাকা ওই ১৭ কাঠা জমিটি দখলের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

আরও পড়ুন: হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতি

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ টিমকে পাঠানো হয় এবং সর্বশেষ তথ্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

ওসি বলেন, হামলা এবং ভাঙচুরের সাথে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একাধিক পক্ষেরই ওই এলাকায় জমি রয়েছে, কিন্তু জমি সংক্রান্ত বা দেওয়ানি দখল বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়া পুলিশের এখতিয়ারভুক্ত নয়। তবে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে টিকটক ভিডিও বানাতে গিয়ে শিশু মৃত্যুর মামলায় আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ময়মনসিংহে টিকটক ভিডিও বানাতে গিয়ে শিশু মৃত্যুর মামলায় আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার ফুলপুরে টিকটক ভিডিও তৈরির সময় একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দেওয়ার ফলে সৌরভ ক্ষত্রিয় (৭) নামে এক শিশুর মৃত্যু ঘটে। এই ঘটনার পর দেড় বছর পলাতক থাকার পর টিকটকার আব্দুল হাকিম (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার বিকাল সোয়া ৪টার দিকে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বাসসকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি প্রায় দেড় বছর ধরে পলাতক ছিলেন এবং গোপন তথ্যের ভিত্তিতে পাতিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আসামি আব্দুল হাকিম উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। গত বছরের ২৯ মার্চ টিকটক ভিডিও তৈরির জন্য সৌরভকে ১০ টাকার বিনিময়ে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন। তার নির্দেশে সৌরভ পুকুরে ঝাঁপ দিলে পায়ে লোহার তারকাঁটা ঢুকে মারাত্মকভাবে আহত হয়।

ঘটনার পর আব্দুল হাকিম সৌরভকে এ বিষয়ে কাউকে না জানাতে নিষেধ করেন। কিন্তু সৌরভ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৪ এপ্রিল সৌরভ মারা যান।

এ ঘটনায় গত বছরের ৫ এপ্রিল নিহত সৌরভের মা রানু ক্ষত্রিয় দবিধির ৩০৪ ধারায় আব্দুল হাকিমকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয়: ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয়: ধর্মমন্ত্রী

যে ভাই ঠিকাদারের কাজ পেয়েছেন, তাকে অনুরোধ করা হচ্ছে যে সড়কের কাজটি সঠিকভাবে সম্পন্ন করবেন। মুরাদনগরের কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা বা ঘুষ চায়, তাহলে তাকে থানায় সোপর্দ করবেন। অন্যথায়, আমাকে জানাবেন। মুরাদনগর হবে চাঁদাবিহীন, ঘুষবিহীন এবং দুর্নীতিমুক্ত মুরাদনগর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর টু রামচন্দ্রপুর, বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের সড়ক উন্নয়ন কাজের ভার্চুয়ালে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মুরাদনগরের ৬ বারের এমপি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ বলেন, "আল্লাহর রহমতে আমাদের 'তারেক রহমান সাহেব' প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ এ সড়কটি সংস্কার কাজ হচ্ছে।" তিনি আরও বলেন, "মুরাদনগরে এ কয়েক মাসেই অনেকগুলো রাস্তা সংস্কার ও প্রশ্বস্ত করার সুযোগ করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান।" তিনি সকলের কাছে দোয়া চান, যেন আল্লাহ তাকে নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন এবং সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।

মন্ত্রী বলেন, "আল্লাহ কুদরতিভাবে মামলা থেকে মুক্ত করে ইজ্জত সহকারে দেশে নিয়ে এসেছেন। আপনারা আবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আল্লাহ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আপনাদের কাছে আমি মাননীয় মন্ত্রী নই, আমি আপনাদের কামলা।" তিনি বলেন, "ছয়বার আমাকে নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার জন্য। আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি এবং যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, কাজ করে যাব।"

যে ভাই কাজটি পেয়েছেন, তার জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "যেন কাজটি ভালোভাবে সম্পন্ন হয়।" তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী আরও বলেন, "রাস্তাটা ভালো হলে মানুষ চলাচল করতে পারবে এবং শান্তি পেলে তার সওয়াব বর্তমান সরকার পাবে, তারা পাবে।"

কোম্পানিগঞ্জ-নবীনগর সড়ক ছাড়া এই রাস্তাটাসহ সড়ক জনপদের আওতায় মুরাদনগরের সকল রাস্তা আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়েছেন। তিনি বলেন, "স্বৈরাচার আমলে হয়েছে এমন কোন রাস্তা কেউ দেখাতে পারবে না। তারা আগের সড়কগুলোর সংস্কারও করেননি।"

ধর্মমন্ত্রী বলেন, "আমি চাই দুর্নীতিমুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই অন্যায়মুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই মাদকমুক্ত মুরাদনগর গড়তে। আমি এমন একটি মুরাদনগর চাই, যে মুরাদনগর হবে সাধারণ মানুষের মুরাদনগর, গরিব মানুষের মুরাদনগর। এটা ছাড়া আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই।"

বর্ষায় নৌকা ও অন্য মৌসুমে পেয়ে হেঁটে চলাচল করা কামাল্লা-রামচন্দ্রপুর ইউনিয়নবাসীসহ লক্ষ লক্ষ মানুষের দুঃখ ঘুচাতে মুরাদনগর টু রামচন্দ্রপুর সড়কটি করে দেন বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। তার হাত ধরেই কাচাঁ রাস্তা পাকাকরণ হয়। কিন্তু বিগত আওয়ামী লীগের ১৭ বছরে সে সড়কটি সংস্কারও করেননি আওয়ামী লীগের ২ এমপি।

ভাঙা সড়ক পরিণত হয় মরন ফাঁদে। সেই মরন ফাঁদ থেকে লক্ষ লক্ষ জনতাকে আবারো উদ্বার করলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

সড়কটি সংস্কার কাজের উদ্ভোদনে হাসি ফুটেছে স্থানীয় জনতার মুখে। আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও গাড়ি চালকরা।

সিএনজি চালক শাওন বলেন, "এতদিন ধরে গাড়ি চালাতে গিয়ে কোমড় ব্যাথা হয়ে যেত। আজ সড়কের সংস্কার কাজের উদ্ভোদনে আমরা আনন্দিত। দাদাভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন নেক হায়াত দান করে।"

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন, "এ সড়কটি মূলত আইল ছিল, তাও আঁকাবাকা, কাদা পানিতে ভরপুর। সে জায়গায় ১০ কিলোমিটার ১৮ ফিট সড়ক করেন আমাদের বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।"

তিনি বলেন, "সে সড়ক তার হাত ধরে হয়েছে, তিনিই আবার আজ সংস্কার কাজের উদ্ভোদন করলেন। এর মাঝে কেউ এ অঞ্চলের মানুষের দুঃখ দূর্দশার কথা ভাবেনি।"

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বলেন, "সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত আর অধিকাংশ জায়গায় ভেঙে পড়েছে। মানুষ চলাচল করতে কষ্ট হত, প্রায়ই গাড়ি উল্টে দূর্ঘটনার শিকার হতে। আজ সড়ক সংস্কার উদ্ভোদনে মানুষের দুঃখ কষ্টের লাগব হবে।"

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন এর সভাপতিত্বে উদ্ভোদনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, মুরাদনগর উপজেলা কমিশনার (ভূমি) সাকিব হাসান খান। উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ধর্মমন্ত্রীর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শরীফ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সভাপতি সোহেল সামাদ। সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ। ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


খুলনায় আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখ গ্রেপ্তার

খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে, তার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ইয়াসমিন চুনকুড়ি গ্রামের সেকেন্দার আলী শেখের কন্যা। তিনি বাজুয়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় পানখালী মমতাজ বেগম স্কুলের পাশে স্থানীয় বিএনপি ও দলের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও লুটপাটের ঘটনায় বিএনপির দায়ের করা মামলার ভিত্তিতে ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে মহিলা লীগের এই নেত্রী আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ইয়াসমিনের বিরুদ্ধে মামলা রয়েছে।

এ বিষয়ে তিনি আরও জানান, আদালতের মাধ্যমে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ইয়াসমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন

দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত ঘোড়াঘাট দুর্গ এবং প্রাচীন সুরা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম জাহিদ হোসেন, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে, সমাজকল্যাণ মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ পরিদর্শন করেন। পরিদর্শনের সময়, তারা ঘোড়াঘাট দুর্গটির ইতিহাস, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব এবং বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি, প্রাচীন স্থাপনাটির সংরক্ষণ ও উন্নয়নের বিষয়ে মতবিনিময়ও করেন। এর পরে, মন্ত্রী উপজেলার ঐতিহাসিক সুরা মসজিদ পরিদর্শনে যান। সেখানে, মসজিদের প্রাচীন স্থাপত্যশৈলী ও নির্মাণকৌশল ঘুরে দেখার সুযোগ পান।

ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদসহ ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন পরিদর্শনের মাধ্যমে উপজেলার প্রত্নসম্পদের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন সম্ভাবনা তৈরি হবে বলে স্থানীয় সুধীজন মনে করছেন। তারা আশাবাদী যে, যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ঘোড়াঘাটের প্রাচীন স্থাপনাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে এবং এলাকাটি ঐতিহাসিক পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি লাভ করবে।

এ সময় দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%