প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে, তার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ইয়াসমিন চুনকুড়ি গ্রামের সেকেন্দার আলী শেখের কন্যা। তিনি বাজুয়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় পানখালী মমতাজ বেগম স্কুলের পাশে স্থানীয় বিএনপি ও দলের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও লুটপাটের ঘটনায় বিএনপির দায়ের করা মামলার ভিত্তিতে ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে মহিলা লীগের এই নেত্রী আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ইয়াসমিনের বিরুদ্ধে মামলা রয়েছে।
এ বিষয়ে তিনি আরও জানান, আদালতের মাধ্যমে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ইয়াসমিনকে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন