ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় পক্ষপাত নেই: ববি হাজ্জাজের আহ্বান


শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় পক্ষপাত নেই: ববি হাজ্জাজের আহ্বান

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কোনো দলের পক্ষপাতমূলক রাজনৈতিক কর্মকাণ্ড না করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদেরকে কোনো দলের কর্মী হিসেবে নয়, বরং বাংলাদেশের শক্তিশালী ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তুলতে চান।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে ‘নজরুল বর্ষ উদযাপন-২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, “আপনাদের অনেকে, বিশেষ করে যারা এইচএসসি করেছেন বা করছেন, তাদের বয়স ১৮ বছর পার হয়েছে। আপনারা প্রাপ্তবয়স্ক এবং আপনাদের রাজনৈতিক অধিকার রয়েছে। আপনারা চাইলে ক্যাম্পাসের বাইরে দলীয় রাজনীতি করতে পারেন। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে আপনাদের পরিচয় শিক্ষার্থী।”

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তিনি আরও বলেন, “শিক্ষকদের পরিচয় শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যদের পরিচয় তাদের দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট। তাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতেই পারে। কিন্তু সেই রাজনৈতিক কর্মকাণ্ড যেন শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে না আসে, সেটি নিশ্চিত করতে হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “রাজনীতি নিয়ে আলোচনা করুন, নিজেদের অধিকার নিয়ে কথা বলুন। রাজনীতি সম্পর্কে জানা দরকার। কিন্তু কোনো দলের হয়ে পক্ষপাতমূলক রাজনৈতিক কর্মকাণ্ড শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে করা উচিত নয়। আমরা শিক্ষার্থীদের এই দলের বা ওই দলের কর্মী হিসেবে গড়ে তুলতে চাই না। আমরা চাই, তারা বাংলাদেশের শক্তিশালী ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে উঠুক।”

বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, “বিরোধী দল থেকে নানা ধরনের আজগুবি কথা বলা হচ্ছে। কেউ বলছে, সরকার হেলিকপ্টারে পালাবে। এসব কথা কোথা থেকে আসে, আমি বুঝি না। এ ধরনের কথাবার্তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়।”

জাতীয়করণের দাবির বিষয়ে তিনি বলেন, “আপনাদের কিছু দরকার হলে, ভবন দরকার হলে আমরা অবশ্যই চেষ্টা করব। আপনারা জাতীয়করণ চান, সেটিও বিবেচনা করা হবে। তবে জাতীয়করণের পর কোনো স্কুল বা কলেজের মান বেড়েছে—এমন উদাহরণ এখন পর্যন্ত দেখা যায়নি।”

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি আরও বলেন, “তারপরও আপনারা যদি জাতীয়করণ চান, সেটি গণতন্ত্রের বিষয়। জনগণ যা চাইবে, সরকার তার সামর্থ্যের মধ্যে তা দেওয়ার চেষ্টা করবে।”

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মোহাম্মদপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিন। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শেখ ফরিদ হোসেন। সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আক্তারুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রহমান এবং মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাজু আহমেদ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

পরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠা নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৪ এম


নাসিরনগরে বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠা নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠা সংক্রান্ত একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলা সদরের ডাকবাংলো রেষ্টুরেন্টে কর্জে হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বুনিয়ান ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা ও কর্জে হাসানা ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুল আলম নিশাত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা বুরহান উদ্দিন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা পলি, সাহাবুদ্দিন আহমেদ দানা, মোহাম্মদ নুরুল ইসলাম এবং সাংবাদিক আকতার হোসেন ভূইয়া। এছাড়া কর্জে হাসানা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামছুল আলম প্রভাত, বুনিয়ান ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক সফিকুল ইসলামসহ আলেম ওলামা, শিক্ষক, সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুনিয়ান ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুল আলম নিশাত বলেন, বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। স্কুলের মূল লক্ষ্য হলো, জেনারেল শিক্ষার সাথে হিফজ বা ইসলামিয়াতের সমন্বয় এবং আদর্শ নির্ধারণ করা। স্থানীয় উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, অভিভাবক এবং সমাজসেবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। কর্জে হাসানা ফাউন্ডেশন পরিচালিত মানসম্মত বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠার প্রাথমিক ধাপে এই পরামর্শ সভাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মানুষের কল্যাণে আমাদের নিরন্তর পথচলা। পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসায় আমরা গড়তে চাই আগামীর সুন্দর পৃথিবী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরের পুরাণবাজারে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৫ এম


চাঁদপুরের পুরাণবাজারে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

চাঁদপুরে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ব্যবসায়ীক এলাকা পুরানবাজার চেম্বার ভবনের সামনে মাদকবিরোধী র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে থানা পুলিশের সদস্যদের পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক চাঁদ মিয়া, উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও এএসআই হাবিব। এ সময় নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাঝি, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিস বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্সী, সহ-সভাপতি কামাল মজুমদার এবং ১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন। এছাড়া ২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি তাছির বেপারী, সাধারণ সম্পাদক দুলাল খান, সহ-সভাপতি রব মিজি, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুবদল নেতা মোক্তার হোসেন মুক্কু বেপারি, শাখাওয়াত, শাহ আলম, আরিফ মিয়াজি, সাদ্দাম মল্লিক, আলামিন হোসেন, ইব্রাহিম ইবু, স্বেচ্ছাসেবক দলের সোহাগ, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সুমন গাজী, সাংগঠনিক সম্পাদক দুলাল গাজীসহ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ বলেন, "মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং আমাদের এসপি সাহেব মো. মিজানুর রহমান স্যারের কঠোর নির্দেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। ডোপ টেস্টে যাদের পজিটিভ আসবে সরাসরি আইনানুগ ব্যবস্থা। আমিরা সামিরা মাদক মামলায় কারাগারে গেলে স্ত্রীরা মাদক বিক্রি করবে তা রুখে দেওয়া হবে। মহিলা পুলিশ দিয়ে অভিযান অব্যাহত রাখা হবে। সুতরাং মাদকের বিরুদ্ধে এলাকাভিত্তিক সচেতনতা মূলক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে আপনাদের সহযোগিতা চাই।" র‌্যালিতে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সচেতনতামূলক বার্তা প্রচারের মধ্য দিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে সৌর বিদ্যুৎ সিস্টেমের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৬ এম


চাঁদপুরে সৌর বিদ্যুৎ সিস্টেমের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে মতবিনিময়

চাঁদপুরে সৌর বিদ্যুৎ ভিত্তিক সিস্টেম (ঝড়ষধৎ ঝুংঃবস) সঠিক ও কার্যকরভাবে স্থাপনের উদ্দেশ্যে জেলার সার্ভিস প্রোভাইডার (ঝবৎারপব চৎড়ারফবৎ) তালিকাভুক্তি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর বিদ্যুৎ বিভাগ কার্যালয়ের নতুনবাজারস্থ নির্বাহী প্রকৌশলীর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চাঁদপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঞা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদ্যুৎ খাতের কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী উল্লেখ করেন, "নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসারে সৌর ভিত্তিক সিস্টেমের গুরুত্ব অপরিসীম। গ্রাহক পর্যায়ে মানসম্মত ও নির্ভরযোগ্য সার্ভিস নিশ্চিত করতে যোগ্য ও দক্ষ সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্ত করা অত্যন্ত জরুরি। এতে করে গ্রাহকরা প্রতারণামুক্ত সেবা পাবেন এবং টেকসই সৌর প্যানেল ও সরঞ্জাম ব্যবহারে উৎসাহিত হবেন।"

সভায় উপস্থিত অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন: চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র ভারপ্রাপ্ত সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার (জিএম) গোবিন্দ আগরওয়ালা, এবং চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার (জিএম) মো. আতিকুজ্জামান চৌধুরী। এ সময় সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

বক্তারা চাঁদপুর জেলায় সৌর বিদ্যুতের প্রচার এবং প্রচারণায় গণমাধ্যমের ভূমিকা, পাশাপাশি গুণগত মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে সার্ভিস প্রোভাইডারদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উক্ত মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ঘোষিত আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৭ এম


নিষিদ্ধ ঘোষিত আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি ও মিছিল করার অভিযোগে সেনবাগ থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের উপস্থিতি লক্ষ্য করে আরও ৩০-৩৫ জন পালিয়ে যায়।

সেনবাগ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর (বটতলা) এলাকায় কিছু লোক জড়ো হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মিছিল করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-মো. মাকছুদুর রহমান ওরফে আব্দুল্লাহ আল মাহমুদ (৩৪), আব্দুল্লাহ আল কামরান (২৪), মো. ফোরকান উদ্দিন হাজারী (২৩), তাওসীন তামিম (১৯) ও মো. মহসিন রাজু (৩০)। পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯ ও ১১ ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে আটক করে দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%