প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর সেনবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি ও মিছিল করার অভিযোগে সেনবাগ থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের উপস্থিতি লক্ষ্য করে আরও ৩০-৩৫ জন পালিয়ে যায়।
সেনবাগ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর (বটতলা) এলাকায় কিছু লোক জড়ো হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মিছিল করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-মো. মাকছুদুর রহমান ওরফে আব্দুল্লাহ আল মাহমুদ (৩৪), আব্দুল্লাহ আল কামরান (২৪), মো. ফোরকান উদ্দিন হাজারী (২৩), তাওসীন তামিম (১৯) ও মো. মহসিন রাজু (৩০)। পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯ ও ১১ ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে আটক করে দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন