প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে সৌর বিদ্যুৎ ভিত্তিক সিস্টেম (ঝড়ষধৎ ঝুংঃবস) সঠিক ও কার্যকরভাবে স্থাপনের উদ্দেশ্যে জেলার সার্ভিস প্রোভাইডার (ঝবৎারপব চৎড়ারফবৎ) তালিকাভুক্তি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর বিদ্যুৎ বিভাগ কার্যালয়ের নতুনবাজারস্থ নির্বাহী প্রকৌশলীর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চাঁদপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঞা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদ্যুৎ খাতের কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী উল্লেখ করেন, "নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসারে সৌর ভিত্তিক সিস্টেমের গুরুত্ব অপরিসীম। গ্রাহক পর্যায়ে মানসম্মত ও নির্ভরযোগ্য সার্ভিস নিশ্চিত করতে যোগ্য ও দক্ষ সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্ত করা অত্যন্ত জরুরি। এতে করে গ্রাহকরা প্রতারণামুক্ত সেবা পাবেন এবং টেকসই সৌর প্যানেল ও সরঞ্জাম ব্যবহারে উৎসাহিত হবেন।"
সভায় উপস্থিত অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন: চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র ভারপ্রাপ্ত সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার (জিএম) গোবিন্দ আগরওয়ালা, এবং চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার (জিএম) মো. আতিকুজ্জামান চৌধুরী। এ সময় সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
বক্তারা চাঁদপুর জেলায় সৌর বিদ্যুতের প্রচার এবং প্রচারণায় গণমাধ্যমের ভূমিকা, পাশাপাশি গুণগত মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে সার্ভিস প্রোভাইডারদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উক্ত মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন