ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জামালপুরে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে কারাদণ্ড


জামালপুরে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে কারাদণ্ড

জামালপুরে হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে সাত বছরের কারাদণ্ড প্রদান করেছে। রোববার (১২ জুলাই) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো: নেজাম উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলেন জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার সুরুজ্জামানের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫)। অন্যদিকে, কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন একই এলাকার গোলাম মোস্তাফা গোলাপের স্ত্রী লাভলী বেগম (৪০) এবং তার কন্যা আরফিন আক্তার তিশা (২০)।

মামলার সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম তাকি (২২) এর সঙ্গে গোলাম মোস্তফা গোলাপের কন্যা আরফিন আক্তার তিশার প্রেমের সম্পর্ক ছিল। তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি এলাকার গফুর কাজির ছেলে শিপন কাজি (২৩) দেখেন। শিপন কাজি বিষয়টি নাজমুল ইসলাম তাকি, আফরিন আক্তার তিশা এবং তাদের বাবা-মা এবং এলাকার লোকজনকে জানিয়ে দেয়।

আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

এরপর ঘটনার জেরে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মধ্যরাতে শাহবাজপুর এলাকার সুরুজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (২৫), প্রেমিক নাজমুল ইসলাম তাকি, প্রেমিকা আরফিন আক্তার তিশা, তার ভাই মাহবুব হাসান তাকি এবং মা লাভলী বেগম ফোন করে শিপন কাজিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিন্তু শিপনের বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ ওই বছরের ১৭ সেপ্টেম্বর রাত ২টার দিকে আরিফুল ইসলামের বাড়ির পিছনের জঙ্গলে পরিত্যক্ত টয়লেটের টাংকির মধ্যে থেকে অর্ধগলিত অবস্থায় শিপনের মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় নিহতের বাবা গফুর কাজি ঐ দিনই পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ দুপুরে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার এবং আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোতাকব্বির হোসেন রুবেল।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ বদলগাছি থানার পারআধাইপুরে মহিলা মার্ডার মামলার আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


নওগাঁ বদলগাছি থানার পারআধাইপুরে মহিলা মার্ডার মামলার আসামি গ্রেফতার

০৮/০৭/২৬ ইং তারিখ বদলগাছি থানাধীন পারআধাই পুর গ্রামে বুড়াকালী মন্দিরের পাশে রাত আনুমানিক রাত ১০ টার দিকে গলা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ছুরিকাঘাত অবস্থায় একজন মহিলাকে বদলগাছি থানা পুলিশ চিকিৎসার জন্য বদলগাছি হাসপাতালে ভর্তি করায়। শারিরীক অবস্থার অবনতি হকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। মহিলার নাম তহমিনা @রেবা স্বামী শফিকুল ইসলাম সাং ধুরাইল থানা ধামইর হাট জেলা নওগাঁ।

ঘটনাটা পুলিশ সুপার নওগাঁ জানার পর বদলগাছি থানাকে মামলা রুজু করে করে মামালার রহস্য উদঘাটন করে আসামি গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে মামালার মুল রহস্য উদঘাটন, আসামি সনাক্ত করণ করে গ্রেফতারের জন্য বিশেষ নির্দেশনা দেন। জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা স্পেশাল টীম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমান ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে ঘটনা সংক্রান্তে আসামি সনাক্ত করে। আসামি সনাক্ত করার পর পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা গাজিপুর ও ঢাকায় অভিযান পরি চালনা করে ঢাকা মেট্রপলিটন শাহ আলী থানা এলাকা হতে ১১-০৭-২৬ তারিখ বিকেলের দিকে আসামি সৌখিন (২৫) পিতা মোনায়েম গ্রাম মদনচক থানা মান্দা জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়। অতঃপর আসামি সৌখিন কে জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ সুপারের কার্যালয়ের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে গ্রেফতারকৃত সৌখিন পুলিশের কাছে তাহমিনাকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করে।

আসামি সৌখিন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড় বিজয়ের সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড় বিজয়ের সিনেমা

মুক্তির পূর্বে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে তামিল সুপারস্টার বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগন’। বিজয়ের এই সিনেমাকে ঘিরে ভক্তদের আগ্রহের প্রতিফলন অগ্রিম টিকিট বিক্রিতে দৃশ্যমান হয়েছে।

সম্প্রতি, ছবিটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রশংসাপত্র বোর্ড (সিবিএফসি) থেকে প্রদর্শনের অনুমতি পেয়ে গেছে। আগামী ২৪ জুলাই ‘জন নায়াগন’ বিশ্বব্যপী মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ছবির পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়ে জানিয়েছে, দর্শকরা এখন সিনেওয়ার্ল্ডের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি দাবী করেছে, যুক্তরাষ্ট্রজুড়ে বিপুলসংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পরিবেশক সংস্থার দাবি, টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টাতেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে।

তাদের মতে, বিজয়ের শেষ অভিনীত সিনেমাকে ঘিরে দর্শকদের যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, এর মাধ্যমে এই অগ্রিম বুকিং তারই স্পষ্ট প্রমাণ।

রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর ‘জন নায়াগন’কে বিজয়ের শেষ সিনেমা বলে মনে করা হচ্ছে।

ফলে, ছবিটির মুক্তিকে কেন্দ্র করে দেশ-বিদেশে তার ভক্তদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক যুবতীর কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা আদায়ের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন, মোঃ মেহেদী হাসান ওরফে শাসন (৩১) ও মোঃ আতিকুর রহমান (৪৫)। 

এজাহারের বরাত দিয়ে জানা যায়, অভিযোগকারী মিন্নি খাতুনের (ছদ্দ নাম) সঙ্গে প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রথম অভিযুক্তের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি বিবাহিত। এরপর তিনি সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করেন।
এরপর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে প্রথম অভিযুক্ত রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শালবাগান এলাকার অভিযোগকারীর ভাড়া বাসায় যান। সেখানে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে তার অজান্তে একটি ভিডিও ও কয়েকটি ব্যক্তিগত ছবি ধারণ করা হয়। 

এরপর চলতি বছরের ৮ ফেব্রয়ারি রাতে দ্বিতীয় অভিযুক্তের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে অভিযোগকারীর বড় ভাইয়ের হোয়াটসঅ্যাপে ওই ভিডিও ও ছবিগুলো পাঠানো হয়। পরে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবি করা হয়।

অভিযোগকারী দাবি করেছেন, সামাজিক সম্মান রক্ষার কথা বিবেচনা করে তিনি কয়েক দফায় মোট ১ লাখ ২৫ হাজার টাকা প্রদান করেন। তবে অর্থ দেওয়ার পরও অভিযুক্তরা ভিডিও ও ছবিগুলো তার আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে পাঠাতে থাকেন। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ বার্তা, অডিও রেকর্ড, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল তথ্যপ্রমাণ অভিযোগকারীর কাছে সংরক্ষিত রয়েছে। ঘটনার বিষয়ে তার পরিবারের সদস্যসহ একাধিক ব্যক্তি অবগত রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী চন্দ্রিমা থানায় লিখিত এজাহার দাখিল করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এ ব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মোঃ মনিরুল ইসলাম জানান, ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক যুবতীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২-০৭-২০২৬। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি। 
 
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নিয়েছেন।

জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা অনুষ্ঠিত হয়।

রোববার (১২ জুলাই) আসরের নামাজের পর জাতীয় সংসদ ভবনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ প্লাজার পরিবর্তে জানাজা হয় জাতীয় সংসদের মূল ভবনের প্রবেশ টানেলে, যা ছিল বৈরী আবহাওয়ার কারণে।

জানাজা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন।

এরপর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দও সঙ্গে ছিলেন।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য হুইপগণ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় ফুল দিয়ে।

এরপর মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সরকারের পক্ষ থেকে এবং বিরোধী দলের সংসদ সদস্যরা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। পরে অধিবেশনে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, রোববার ভোরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%