০২:১৯ পি.এম
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মীর হাসান কামাল তাপস।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবির স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ঢাকার মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন "যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ" এর বর্তমান এডহক কমিটির সভাপতি ইমরান আহমেদ এর পদত্যাগ পত্র বোর্ড কর্তৃক অনুমোদন হওয়ায় উক্ত শূন্য পদে মীর হাসান কামালকে ওই কমিটির অবশিষ্ট মেয়াদ পর্যন্ত সভাপতি পদে মনোনয়ন প্রদান করা হলো।
এক্ষেত্রে আরও উল্লেখযোগ্য যে, মীর হাসান কামাল তাপস বর্তমানে কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন