০২:০০ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : ঢাকা শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছে।
গতকাল ঢাকা বোর্ডের একটি আদেশের মাধ্যমে এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কার্যক্রম চলবে।
আরও পড়ুন: সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬-এর নিবন্ধন ১৭ নভেম্বর পর্যন্ত
বোর্ডের ৪ নম্বর ভবনের ৭ম ও ৮ নম্বর তলায় অবস্থিত উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হবে।
আদেশে আরও বলা হয়েছে, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বোর্ডে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সময়মতো উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের অনুরোধ করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের এই কাজটি অফিসিয়াল দায়িত্ব হিসেবে গণ্য হবে এবং ঢাকা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের নির্ধারিত সম্মানী প্রদান করা হবে।
আরও পড়ুন: আফতাবনগরে শিশুদের বইয়ের জগতে ফেরাতে আলোকায়নের ব্যতিক্রমী উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন