০৪:১৬ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেট্রোলের দাম যথেষ্ট না কমায় বড় তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। বুধবার তিনি এই নির্দেশ দেন, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নিয়ে সমালোচনার মুখে এসেছে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান তেল প্রবাহ বন্ধ করে দেওয়ার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পায়।
এএফপি বার্তা সংস্থা ঢাকা থেকে খবরটি জানিয়েছে।
আরও পড়ুন: ‘সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই নাগরিক’ : আহমেদ সোহেল
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মন্তব্য করেন, ‘বড় তেল কোম্পানিগুলো তেলের জন্য যে অনেক কম দাম দিচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাম্পে জ্বালানির দাম কমাচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘ওই দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।’
যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশটির বিপুল মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহন।
ট্রাম্প যুদ্ধ শুরুর সিদ্ধান্ত এবং এর ফলে লাখো মার্কিন নাগরিকের জ্বালানি ব্যয়ের ওপর প্রভাব নিয়ে সমালোচনার মুখে পড়েছেন।
আরও পড়ুন: গ্রিসে বাড়ি কিনছেন ইসরায়েলিরা, ফিলিস্তিনপন্থিদের মধ্যে ক্ষোভ
এদিকে, নভেম্বরে কংগ্রেস নির্বাচন সামনে আসায় বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বারবার পূর্বাভাস দেন যে সংঘাত শেষ হওয়ার পর জ্বালানির দাম ‘পাথরের মতো নিচে নেমে আসবে।’
তবে অর্থনীতিবিদগণ এ দাবি নিয়ে দ্বিমত পোষণ করেছেন। তাদের ধারণা, তেলের দাম যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে আসতে কয়েক মাস সময় লাগতে পারে।
তেহরান ও ওয়াশিংটন একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে, যাতে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল পুনরায় শুরুর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরানের পরমাণু কর্মসূচির মত বিষয়গুলো এখনো বিরোধের মধ্যে রয়েছে।
আরও পড়ুন: দুদকের মামলায় সাবেক ফার্মাস ব্যাংক পরিচালক সিদ্দিকী নাজমুল আলম
যুদ্ধের আগের তুলনায় পেট্রোলের দাম এখনও বেশি রয়েছে। তবে প্রাথমিক চুক্তির ঘোষণা দেওয়ার পর থেকে দাম কমছে বলেই মনে হচ্ছে।
মোটর ক্লাবগুলোর ফেডারেশন এএএ মোটর ক্লাবের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রতি গ্যালন (৩.৮ লিটার) সাধারণ পেট্রোলের গড় দাম ৩ দশমিক ৯৩ ডলার ছিল।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে করদাতাদের অর্থের কোটি কোটি ডলার ব্যয় করায় যুক্তরাষ্ট্রে তেলের দাম ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ অনেক মার্কিন নাগরিক তার সমালোচনা করেছেন।
আরও পড়ুন: বিদেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা ঢাকা: হুমায়ুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন