ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়া ও ইউনিসেফের ১৩৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর


রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়া ও ইউনিসেফের ১৩৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকার এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর মধ্যে মানবিক সহায়তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা ১৩৭ কোটি টাকার সমান, দেওয়ার কথা বলা হয়েছে।

বুধবার, ২৪ জুন, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি অস্ট্রেলিয়া সরকারের প্রতি এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী আরও জানান যে, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আগ পর্যন্ত অস্ট্রেলিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, চুক্তিটি মিয়ানমার এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের, যা ৩,১৬২ কোটি টাকার সমান, মানবিক সহায়তা প্যাকেজের একটি অংশ।

এছাড়াও উল্লেখযোগ্য হলো, ২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়া এই আঞ্চলিক সংকট মোকাবেলায় মোট ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা ১০,৭৭০ কোটি টাকার সমান, মানবিক সহায়তা প্রদান করেছে। অস্ট্রেলিয়া প্রদত্ত ১৬ মিলিয়ন ডলারের এ তহবিল ইউনিসেফ রোহিঙ্গা ও স্থানীয় জনগণের শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে ব্যয় করবে।

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন।

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, ‘দেশের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিজ্ঞানীদের বাজেট নির্ভর নয়, বরং খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে গুরুত্ব দিয়ে মৌলিক, উদ্ভাবনী ও মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। তাই গবেষণার কোনো বিকল্প নেই।’

আজ ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

মন্ত্রী গবেষণার প্যাটেন্ট গ্রহণ এবং কৃষিকে যুগোপযোগী করতে উৎপাদনশীল প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, কৃষি এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ আরও এগিয়ে যাবে।

মন্ত্রী আরো বলেন, পৃথিবীতে খাদ্য উৎপাদন অভাব নেই, অভাব আছে নিরাপদ খাদ্য উৎপাদনের। তাই সরকার নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ভেজাল ও নিম্নমানের খাবারের কারণে মৎস্য ও কৃষি খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, মাছের খাদ্য উৎপাদনের কাঁচামাল নিরাপদভাবে উৎপাদন করা জরুরি। বিশ্ববাজারে স্বাদুপানির মাছের চাহিদা কম। তাই নিরাপদ উপায়ে উৎপাদন বাড়িয়ে পরবর্তীতে রপ্তানি করা হবে।

এর আগে মন্ত্রী সকালে বিএফআরআইয়ে অবস্থিত বিভিন্ন হ্যাচারি পরিদর্শন করেন। তিনি সুবর্ণ রুই, মেকং পাঙ্গাশ, মহাশোল, ছোট মহাশোল, স্বাদুপানির মুক্তা, খোকসা মাছ, ঢেলা মাছ, দেশি সরপুটি, বাইন মাছ, ভাগনা মাছ, দেশি তিত পুঁটি, ঘাউড়া, মনোসেক্স তেলাপিয়া, গুঁড়া চিংড়ি, গলদা চিংড়ি, কুচিয়া মাছের হ্যাচারি এবং খাঁচায় শিং, গুলসা, পাবদা ও মাগুর মাছের চাষ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিএফআরআই’র মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, ইনস্টিটিউটের পরিচালক (অর্থ ও প্রশাসন) ড. মো. লতিফুল ইসলাম, পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) ড. মো. আমিরুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলামসহ ময়মনসিংহের বিভিন্ন দপ্তর এবং বিএফআরআই’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের হামলায় অন্ধকারে ক্রিমিয়ার বৃহত্তম শহর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


ইউক্রেনের হামলায় অন্ধকারে ক্রিমিয়ার বৃহত্তম শহর

ইউক্রেনের হামলায় সেভাস্তোপোল, যা ক্রিমিয়ার বৃহত্তম শহর, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। উভয় পক্ষ বিষয়টি বুধবার নিশ্চিত করেছে। ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া এই উপদ্বীপকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা কিয়েভের তরফ থেকে আরো জোরদার করা হয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেন ক্রিমিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় জনসাধারণের কাছে জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কারণ ইউক্রেনীয় বাহিনী ওই অঞ্চলে রাশিয়ার সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পাশাপাশি রাশিয়ার দক্ষিণে বেশ কয়েকটি তেল শোধনাগার ও মজুতকেন্দ্রেও হামলা হয়েছে, যেগুলো ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ করে। সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ মস্কোর নিয়োগপ্রাপ্ত, তিনি বাসিন্দাদের দুর্বল ও অসহায় প্রতিবেশীদের সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি জরুরি যোগাযোগের জন্য মোবাইল ফোনের ব্যাটারি সংরক্ষণ ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার অনুরোধ করেছেন। মিখাইল রাজভোজায়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শত্রু আবারও বিশ্বাসঘাতকতার সঙ্গে হামলা চালাচ্ছে। তারা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।’ তিনি জানিয়েছেন, শহরের কিছু এলাকায়—যেখানে তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস—সে সব এলাকায় বুধবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকবে না। এদিকে, স্থানীয় গভর্নররা জানান, রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলে ইউক্রেনের পৃথক ড্রোন হামলায় দুইজন এবং সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একজন নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ ড্রোন হামলায় ইউক্রেনের সীমান্তবর্তী খারকিভ অঞ্চলে ৫৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত রাতে ইউক্রেন থেকে ছোড়া ৩ শতাধিক ড্রোন ধ্বংস করেছে সে দেশের বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের হামলা-পাল্টা হামলা বেড়ে গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, বুধবার রাতে রাশিয়া ইউক্রেনে ১০১টি ড্রোন ছুড়েছে, এর মধ্যে ৯৫টি ধ্বংস করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনা কার্যত স্থবির হয়ে আছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা শুরুর পর ওয়াশিংটনের মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকে চলে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনের ২৩ তারিখে এলো ২২৪ কোটি ডলার রেমিট্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


জুনের ২৩ তারিখে এলো ২২৪ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২০ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।

এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানও ক্ষেপণাস্ত্র রাখতে পারবে: শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ইরানও ক্ষেপণাস্ত্র রাখতে পারবে: শেহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, বিশ্বের অন্যান্য সব দেশের মতো ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখার বৈধ অধিকার থাকলে তাদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর কোনো বৈধতা থাকতে পারে না। তিনি আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতাকে একেবারে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

ইসলামাবাদে সফররত ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ওয়াশিংটনের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তির পেছনের তথ্য তুলে ধরেন। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি কোনোভাবেই অন্তর্ভুক্ত ছিল না।

শেহবাজ সরাসরি বলেন, "আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সমঝোতায় ক্ষেপণাস্ত্রের কোনো উল্লেখ নেই। এটি আলোচনা টেবিলে বা আলোচ্যসূচিতে কখনোই ছিল না এবং ইরানি পক্ষ এটি নিয়ে কোনো কথা বলতে চায়নি।"

বৈঠকে আন্তর্জাতিক রাজনীতির দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, "বিশ্বে কোনো ধরনের দ্ব্যর্থবোধক নীতি থাকতে পারে না, যেখানে কিছু নির্দিষ্ট দেশ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের অধিকারী হতে পারবে আর ইরান তা পারবে না।" তিনি এই ধরনের কপটতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন।

তিনি সতর্ক করে দিয়ে বলেন যে বৈশ্বিক কিছু কুচক্রী মহল বা ‘স্পয়লার্স’ এই শান্তি চুক্তিটিকে নষ্ট করার জন্য নানামুখী অপতৎপরতা চালাচ্ছে, যেন ইরান একটি মহান জাতি হিসেবে যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে আবার দাঁড়াতে না পারে।

সম্প্রতি ভ্যান্সের দাবি নাকচ করে, ইরান জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ’কে অনুমতি দেওয়া হবে না।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল যৌথ সামরিক সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল ইরানের রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর। ৮ এপ্রিল পাকিস্তানের সফল মধ্যস্থতায় এই যুদ্ধের অবসান ঘটে এবং গত সপ্তাহে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতি প্রক্রিয়াকে সফল করতে সম্পূর্ণ রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য তিনি তুরস্ক, কাতার, সৌদি আরব এবং মিসরের রাষ্ট্রপ্রধানদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামী সপ্তাহে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তিনি তেহরান সফরের পরিকল্পনা করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%