ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ খেলতে নামার আগে যে বার্তা দিলেন নেইমার


বিশ্বকাপ খেলতে নামার আগে যে বার্তা দিলেন নেইমার

ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার। এই ব্যাপারটি কার্যত নিশ্চিত করেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফলে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের উদ্বোধনী ম্যাচে নেইমার থাকতে বাধ্য হচ্ছেন দর্শকের আসনে।

তবে, মাঠের বাইরে থেকেও দলের সদস্যদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নেইমার। তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন, "যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।"

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া রোববার (১৪ জুন) বাংলাদেশ সময়ে ভোর ৪টায় গ্রুপ 'সি'এর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে মরক্কো। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন আনচেলত্তি।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

ব্রাজিল কোচ জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহেই এই অভিজ্ঞ ফরোয়ার্ড দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবেন। আনচেলত্তি বলেন, "নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে সে দলীয় অনুশীলনে ফিরবে।"

নেইমারকে স্কোয়াডে রাখার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ব্রাজিল কোচ বলেছেন, "শুধু তার ফুটবল প্রতিভার জন্য নয়, তার অভিজ্ঞতার কারণেও আমরা তাকে দলে নিয়েছি। সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং অনুসরণযোগ্য উদাহরণ।"

৩৪ বছর বয়সী নেইমার চোট নিয়েই বিশ্বকাপ স্কোয়াডে অবস্থান করছেন। প্রথমে তার ক্লাব সান্তোস পায়ে হালকা ফোলাভাবের কথা জানালেও পরবর্তীতে জানানো হয়, তার কাফের পেশিতে ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়া নিচ্ছেন।

অনুশীলনে পুরোপুরি ফিরতে না পারার কারণে প্রথম ম্যাচে তার খেলার শঙ্কা ছিল, যা অবশেষে সত্যি হয়ে যাচ্ছে। তবে, তিনি দ্রুত সুস্থ হয়ে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে মাঠে ফেরার আশা করছেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যা নদীর ভাঙন রোধে কাউখালীতে জিও ব্যাগ ফেলা শুরু ২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


সন্ধ্যা নদীর ভাঙন রোধে কাউখালীতে জিও ব্যাগ ফেলা শুরু ২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর তীব্র ভাঙন থেকে এলাকা রক্ষায় অবশেষে শুরু হলো জরুরি প্রতিরক্ষা কাজ। উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম  তীরবর্তী সোনাকুর ফেরিঘাট, হরিনধারা ও গন্তব্য  এলাকায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
ভার্চুয়াল বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন,
কাউখালীর মানুষের দীর্ঘদিনের দুঃখ এই সন্ধ্যা নদীর ভাঙন। সোনাকুর ফেরিঘাট ও হরিণধারা এলাকা রক্ষা করা আমাদের অগ্রাধিকার ছিল। এই জরুরি প্রতিরক্ষামূলক কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনা ও মানুষের ঘরবাড়ি রক্ষা পাবে। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে যেন জিও ব্যাগ ফেলার কাজ শেষ করা হয়, এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার মানুষের জানমাল রক্ষায় সরকার সবসময় পাশে আছে।
অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রাশেদ খান। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকল্পের কারিগরি ও সার্বিক বিষয়ে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রাশেদ খান 
 জানান সন্ধ্যা নদীর পশ্চিম তীরের সোনাকুর ফেরিঘাট, গন্তব্য ও হরিণধারা—এই তিনটি স্পটে মোট ২৬০ মিটার এলাকাজুড়ে জিও ব্যাগ ফেলা হবে। জরুরি এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা। বর্ষার তীব্র স্রোতের আগেই কাজটি শেষ করার লক্ষ্য রয়েছে আমাদের, যাতে নতুন করে আর কোনো এলাকা নদীগর্ভে বিলীন না হয়।
প্রশাসনের পক্ষ থেকে তদারকির বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন,
নদী ভাঙ্গন এই অঞ্চলের একটি বড় সমস্যা। জিও ব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় ভাঙনের ঝুঁকিতে থাকা ফেরিঘাট, খেয়াঘাট, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক রক্ষা পাবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজের নিয়মিত তদারকি করা হবে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়।
এদিকে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় নদীভাঙন কবলিত এলাকার শত শত মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।
সোনাকুর এলাকার বাসিন্দা আবুল কালাম ও শ্যামল বড়াল আনন্দ প্রকাশ 
করে বলেন নদীতে আমাগো কত জমি-জমা গ্যাছে তার হিসাব নাই। ফেরিঘাটডা ভাইঙা গেলে কাউখালীর যোগাযোগই বন্ধ হইয়া যাইতো। জিও ব্যাগ ফালানো শুরু হওয়ায় আমরা একটু শান্তিতে ঘুমাইতে পারমু। সরকারের এই উদ্যোগরে আমরা স্বাগত জানাই। স্থানীয়রা জানান,
রাইতের বেলা নদীর ডাক হুনলে ভয়ে বুক কাঁপতো, এই বুঝি ঘরবাড়ি নদীতে চইলা গেল। এহন নদী বান্ধার কাজ শুরু হইছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই কাজটা যেন টেকসই হয়।
পানি উন্নয়ন বোর্ড আশা প্রকাশ করেছে, এই ২৬০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ সম্পন্ন হলে ভাঙনের ঝুঁকিতে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনপদ সম্পূর্ণ সুরক্ষা পাবে।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) বেলা ১১টার সময় সদরের চরমানিকদাহ গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ির পাশে অবস্থিত একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিন শেখ (১৮) পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে বলে জানা গেছে। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, তিন দিন আগে সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল শাহিন শেখ। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ সকালে এলাকার মানুষ পুকুরের পানিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তিনি আরও উল্লেখ করেন, এরপর পুলিশের সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে মোড়ের নাম পাল্টে দিলেন ব্রাজিল সমর্থকরা, কড়া প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


গোপালগঞ্জে মোড়ের নাম পাল্টে দিলেন ব্রাজিল সমর্থকরা, কড়া প্রতিক্রিয়া

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এবার স্থানীয় একটি ব্যস্ত মোড়ের নাম পরিবর্তন করা হয়েছে। এলাকাটির ব্রাজিল সমর্থকরা ওই মোড়টির নাম রেখেছেন ‘ব্রাজিল মোড়’। ব্রাজিলকে সমর্থন জানাতেই তারা এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। এদিকে, স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরাও নানাভাবে প্রতিপক্ষ দলের সমর্থকদের বিরুদ্ধে টক্কর দিচ্ছেন।

বুধবার (১০ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার চাপ্তা গ্রামের টুকু বাজারের জান্নাত মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা এবং ৫০ ফুট দৈর্ঘ্যের অপর একটি পতাকা টাঙ্গিয়েছেন ব্রাজিল ভক্তরা।

জানা গেছে, গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে বেশিরভাগ ব্রাজিলের সমর্থক হওয়ায় ব্রাজিলের তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে আনুষ্ঠানিকভাবে মোড়টির নামকরণ করা হয় ‘ব্রাজিল মোড়’।

ইতোমধ্যে ব্রাজিল মোড়ের এই নামটি গ্রামবাসীর মধ্যে সাড়া ফেলেছে। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন দিতে এমন অভিনব আয়োজন করা হয়েছে। তাদের আশা এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে ২৪ বছরের খরা কাটানোর পাশাপাশি হেক্সা মিশন শেষ করবে।

ব্রাজিল সমর্থক রিফাত খাকি বলেন, “আমরা ব্রাজিলকে মনে-প্রাণে ভালোবাসি। আমাদের এই ভালোবাসার একটা প্রতীক দরকার ছিল। এখন থেকে এই মোড়টি আমাদের মিলনমেলা। তাই এই মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা ও ৫০ ফুট দৈর্ঘ্যের অপর একটি পতাকা টাঙিয়ে নাম দিয়েছি ‘ব্রাজিল মোড়’।"

অপর ব্রাজিল সমর্থক বর্ণ রহমান বলেন, “আমাদের গ্রামের প্রায় ৭০ ভাগ লোক ব্রাজিলের সমর্থক। তাই আমাদের একটি স্থান দরকার হওয়ায় এ মোড়টির নাম ‘ব্রাজিল মোড়’ দিয়েছি। আশা করি এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।”

এদিকে, এই ঘটনার পর আর্জেন্টিনা সমর্থকরাও বসে নেই। তারা এলাকাজুড়ে টাঙ্গিয়েছে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙ্গিয়েছেন তারা। তবে তাদের কাছে এটি দলের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ বলেই মনে হচ্ছে।

আর্জেন্টিনা সমর্থক মো. নাজমুল শেখ বলেন, “ব্রাজিল ভক্তরা মোড়ের নাম ‘ব্রাজিল মোড়’ দিলেও আমরা পিছিয়ে নেই। এলাকাজুড়ে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙানোর পাশাপাশি আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। আশা করি এবার আর্জেন্টিনা টানা ২য় শিরোপা ঘরে তুলবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে যখন নেমে আসলেন, তখন তিনি নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশে গাড়ির আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বসেছিলেন।

গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদও ছিলেন।

কর্মসূচির উদ্বোধন সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান।

এই সময়, পুরো রাস্তার দুই পাশে হাজার হাজার সাধারণ জনতা এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। তারা ফুল ছিটিয়ে, হাত নেড়ে এবং স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান।

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী একদিনের সফরে পর্যটননগরী কক্সবাজারে পৌঁছেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%