প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার। এই ব্যাপারটি কার্যত নিশ্চিত করেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফলে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের উদ্বোধনী ম্যাচে নেইমার থাকতে বাধ্য হচ্ছেন দর্শকের আসনে।
তবে, মাঠের বাইরে থেকেও দলের সদস্যদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নেইমার। তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন, "যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।"
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া রোববার (১৪ জুন) বাংলাদেশ সময়ে ভোর ৪টায় গ্রুপ 'সি'এর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে মরক্কো। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন আনচেলত্তি।
ব্রাজিল কোচ জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহেই এই অভিজ্ঞ ফরোয়ার্ড দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবেন। আনচেলত্তি বলেন, "নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে সে দলীয় অনুশীলনে ফিরবে।"
নেইমারকে স্কোয়াডে রাখার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ব্রাজিল কোচ বলেছেন, "শুধু তার ফুটবল প্রতিভার জন্য নয়, তার অভিজ্ঞতার কারণেও আমরা তাকে দলে নিয়েছি। সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং অনুসরণযোগ্য উদাহরণ।"
৩৪ বছর বয়সী নেইমার চোট নিয়েই বিশ্বকাপ স্কোয়াডে অবস্থান করছেন। প্রথমে তার ক্লাব সান্তোস পায়ে হালকা ফোলাভাবের কথা জানালেও পরবর্তীতে জানানো হয়, তার কাফের পেশিতে ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়া নিচ্ছেন।
অনুশীলনে পুরোপুরি ফিরতে না পারার কারণে প্রথম ম্যাচে তার খেলার শঙ্কা ছিল, যা অবশেষে সত্যি হয়ে যাচ্ছে। তবে, তিনি দ্রুত সুস্থ হয়ে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে মাঠে ফেরার আশা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন