০৮:২৪ পি.এম
ইসলামী ব্যাংক নিয়ে খুব বেশি ‘স্পেকুলেশন’ অথবা অনুমাননির্ভর আলোচনা হচ্ছে, এ বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান সকলকে গুঞ্জন থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
গভর্নর বলেন, 'আমার কাছে মনে হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে অনেক বেশি স্পেকুলেশন হচ্ছে। যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। তাই সবাইকে অনুরোধ করবো, একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। অপ্রয়োজনীয় কোনো আলোচনা না করাই ভালো।'
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
তিনি আরও বলেন, 'বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ইসলামী ব্যাংক ‘ব্যাংক কোম্পানি আইন’ দ্বারা নিয়ন্ত্রিত। কোনো সিদ্ধান্তই আইনের বাইরে গিয়ে নেওয়া হবে না।'
এ সময় গভর্নর জানান, আওয়ামী লীগের আমলে বিভিন্ন ব্যাংককে ১৭ হাজার ২৫০ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছিল। এই সময় অন্তর্বর্তী সরকারের সময় সহায়তার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫১ হাজার কোটি টাকা। তবে তিনি উল্লেখ করেন যে, 'আমরা দায়িত্ব নেয়ার পর প্রথম চার মাস কোনো ব্যাংককে তারল্য সহায়তা দিতে হয়নি। তবে ইসলামী ব্যাংককে ১৩ হাজার crore টাকা দিতে হয়েছে।'
এদিন সংবাদ সম্মেলনে নীতি সুদহার অপরিবর্তীত ১০% রেখে নতুন অর্থবছর ২০২৬-২৭ এর প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর।
নতুন মুদ্রানীতিতে ল্যান্ডিং ফ্যাসিলিটি ১১.৫% এবং ডিপোজিট ফ্যাসিলিটি ৭.৫% রাখা হচ্ছে। এছাড়া জিডিপি প্রবৃদ্ধি ৬.৫%, এবং মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ৭.৫% ধরা হয়েছে। একইসঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৮% ধরা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন