ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’ ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী


‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’ ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির নেতৃত্বে থাকা আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্ডে। শক্তির বিচারে আর্জেন্টিনার অবস্থান অনেক উপরে থাকলেও এই ম্যাচে বড় ধরনের অঘটনের ভবিষ্যদ্বাণী করে ফুটবল দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন ঘানার এক আলোচিত তান্ত্রিক।

নানা কাওয়াকু বোনসাম, এই ওঝা, দাবি করেছেন যে কেপ ভার্ডে আর্জেন্টিনাকে বিদায় করে শেষ ষোলোর টিকিট কাটবে।

এই ধরণের মন্তব্য রাতারাতি আর্জেন্টিনা ও কেপ ভার্ডের ম্যাচ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, বোনসাম এবারের টুর্নামেন্টে প্রথমবার আলোচনায় আসেননি। আগেও গ্রুপ পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ বা কালো জাদু করার দাবি করে তিনি ব্যাপক শোরগোল ফেলেছিলেন। হ্যারি কেইন তখন ঘানার বিরুদ্ধে সেই ড্র হওয়া ম্যাচে কোনো গোল করতে পারেননি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বোনসামের প্রতি অনেকের মনোযোগ আকর্ষণ করে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তিনি তখন বলেছিলেন, "আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।" সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল। বিশ্বকাপে বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার কেবল ওই একটি ম্যাচে গোল করতে পারেননি।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর তিনি দাবি করেন, "আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেব, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়, শিগগিরই আমার এক সন্তানের নাম আমি হ্যারি রাখব।" তার সেই কথা সত্যি হয় এবং পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে কেইন গোল পান।

হ্যারি কেইনের পর এবার তার নতুন লক্ষ্য লিওনেল মেসির দল। কেপ ভার্ডের পক্ষে তিনি কোনো অলৌকিক বা গোপন বিদ্যা খাটাবেন কি না, তা নিয়ে ফুটবল অনুরাগী এবং নেটিজেনদের মধ্যে চলছে রসাত্মক আলোচনা।

উল্লেখ্য, আর্জেন্টিনা বনাম কেপ ভার্ডে রাউন্ড অব থার্টি টুর ম্যাচ আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

তবে মাঠের এই লড়াইয়ে মেসির আলবিসেলেস্তেরা কি এই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণীকে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে পা রাখতে পারে, নাকি সত্যিই কেপ ভার্ডে কোনো রূপকথা উপহার দেয়, তা দেখার অপেক্ষা করতে হবে ফুটবল বিশ্বকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে অভিযান, ১০০ বস্তা সার জব্দ ও দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


কক্সবাজারে অভিযান, ১০০ বস্তা সার জব্দ ও দুইজন আটক

 জেলার রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্টে যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

এই সময় পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

গতকাল সোমবার সকাল ১০টায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রামু উপজেলা প্রশাসন এবং উখিয়া উপজেলা প্রশাসনের সমন্বয়ে মরিচ্যা বিজিবি চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালীর বাসিন্দা মো. জাহেদ হোসেন (২৫) এবং মিনিট্রাক চালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির বাসিন্দা সৈয়দ করিম (২৭)। বর্তমানে তিনি রামুর ফতেখাঁরকুল এলাকায় বসবাস করছেন।

বিজিবি জানিয়েছে, রামুর চৌমুহনী এলাকার একটি গুদাম থেকে উখিয়ার পালংখালী সীমান্তের দিকে একটি মিনিট্রাকে করে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে পরিবহন করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এক পর্যায়ে রামুর দিক থেকে আসা মিনি ট্রাকটি বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টে পৌঁছালে সেটি থামানো হয়।

পরে মিনি ট্রাকটি তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। এসময় মিনি ট্রাকটি জব্দ করা হয় এবং চালকসহ দুইজনকে আটক করা হয়।

জব্দ করা ইউরিয়া সার ও মিনিট্রাকসহ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ আটক চোরাচালানকারীদের বরাত দিয়ে বলেন, জব্দকরা ইউরিয়া সারগুলো মিয়ানমারে পাচারের জন্য উখিয়া উপজেলার কুতুপালং বাজারে মজুদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, জব্দ করা সার, পরিবহনে ব্যবহৃত গাড়ি ও আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তের চোরাচালান প্রতিরোধের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল খেলা নিয়ে ড. জাকির নায়েকের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ফুটবল খেলা নিয়ে ড. জাকির নায়েকের মন্তব্য

ড. জাকির নায়েক বলেছেন, ফুটবল নিজে হারাম কোনো খেলা নয়। বরং এটি শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে সহায়তা করে। তবে, খেলাটির শরিয়তের সীমার মধ্যে থাকতে হবে এবং নামাজসহ ফরজ ইবাদতে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এই তথ্য তিনি তুলে ধরেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা হিসাবে।

তিনি আরও বলেন, সাধারণভাবে শরিয়তের বিধান মেনে ফুটবল খেলা এবং স্থানীয় পর্যায়ে পেশা হিসাবে ফুটবল খেলে জীবিকা অর্জন করা জায়েজ। পাশাপাশি খেলোয়াড়কে সতর রক্ষা করতে হবে, সময়মতো নামাজ আদায় করতে হবে এবং হারাম কাজ থেকে বিরত থাকতে হবে।

ড. জাকির নায়েক আরও উল্লেখ করেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার ফুটবলে ঝুঁকি অনেক বেশি। কারণ সেখানে অনেক সময় হারাম স্পন্সরশিপ, অশালীন পরিবেশ, অতিরিক্ত খ্যাতি ও অর্থের প্রলোভন একজন মুসলিমকে ইসলামের বিধান থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই উচ্চপর্যায়ের ফুটবলে একজন মুসলিমকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, কোনো পেশার কারণে কেউ নামাজ না পড়লে তার দায় সেই পেশার নয়, বরং ব্যক্তি নিজে। তাই ফুটবলকে ঢালাওভাবে হারাম বলা ঠিক নয়; বরং একজন খেলোয়াড় ইসলামের বিধান কতটুকু মেনে চলছেন, সেটিই মূল বিবেচ্য বিষয়।

ড. জাকির নায়েকের ভাষ্য অনুযায়ী, ফুটবল একটি উপকারী খেলাধুলা। তবে পেশা হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে দ্বীনের বিধানকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। যদি খেলাধুলা আল্লাহর আনুগত্যে বাধা না হয়ে বরং শরিয়তের সীমার মধ্যে পরিচালিত হয়, তাহলেই তা গ্রহণযোগ্য হতে পারে।

সূত্র: ড. জাকির নায়েকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ

নগরীর সৌন্দর্য সংরক্ষণ এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিতকরণের জন্য, সরকারি উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডি লেক এলাকার উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ বিশেষ অভিযানের ওপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

অভিযানের সময় ধানমন্ডি লেকের জন্য আইন ও লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরে অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান এবং হকার উচ্ছেদ করে এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

এছাড়া, ফুটপাত ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার জন্য ৪টি মামলা দায়েরের মাধ্যমে নগদ ৩ হাজার টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে।

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসাধারণের সুবিধার্থে এবং লেকের নান্দনিক পরিবেশ বজায় রাখার জন্য এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে যে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য তিলোত্তমা ঢাকা গড়ে তুলতে অবৈধ দখলদারিত্ব থেকে বিরত থাকতে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে : গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে : গভর্নর

তারল্য সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংককে এখন পর্যন্ত ১৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতি অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এ তথ্য জানান।

গভর্নর বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকগুলোকে ১৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে ৫১ হাজার কোটি টাকা দেওয়া হয়।’

এদিকে আজ বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ও নীতি সুদহার অপরিবর্তিত রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সংকোচনমূলক মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট বা এমপিএস) ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটির লক্ষ্য, আগামী ছয় মাসে ৬.৮ শতাংশ হারে বেসরকারি খাতের ঋণ প্রবাহ বাড়বে।

অন্যদিকে ব্যাংক থেকে সরকারের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ১৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য মতে, গত মে মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল ৫ শতাংশ। কিন্তু জানুয়ারি থেকে জুন পর্যন্ত চলমান সান্মাষিকে সাড়ে ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেই লক্ষ্য কোনো মাসেই অর্জিত হয়নি।

এবার আগামী ছয় মাসের জন্য নির্ধারিত ৬.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কারণ নীতি সুদহার ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ ঋণের উচ্চ সুদহার বজায় রেখেই প্রবৃদ্ধি অর্জন করতে চায় বাংলাদেশ ব্যাংক।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ।

এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ ও বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে, তার একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%