০৫:০৯ পি.এম
ব্র্যাক ব্যাংক, পপুলেশন ক্রাইসিস কন্ট্রোল অ্যান্ড ম্যাস এডুকেশন কমিটি (পিসিসি অ্যান্ড এমইসি) এবং অ্যাগ্রিপালস জলবায়ু-সহিষ্ণু কৃষি অর্থায়ন ও টেকসই অর্থায়নের প্রসারে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।
ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে, ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, পিসিসি অ্যান্ড এমইসির নির্বাহী পরিচালক মির্জা শামীম রেজা এবং অ্যাগ্রিপালসের প্রতিষ্ঠাতা ও মালিক মোহাম্মদ ইশরাত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে ব্র্যাক ব্যাংক জলবায়ু-সহিষ্ণু কৃষি কার্যক্রমের জন্য অর্থায়ন সুবিধা প্রদান করবে। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে টেকসই অর্থায়নের উপর গুরুত্বারোপ করবে। পিসিসি অ্যান্ড এমইসি কৃষক ও অর্থায়ন প্রক্রিয়ার মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করবে, এবং সুবিধাভোগীদের কাছে অর্থায়ন পৌঁছে দেওয়া ও বাস্তবায়নে সহায়তা করবে। অন্যদিকে, অ্যাগ্রিপালস তথ্য ব্যবস্থাপনা ও মনিটরিংসহ প্রযুক্তিনির্ভর কারিগরি সহায়তা প্রদান করবে।
আরও পড়ুন: বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল করেছে বিএসইসি
এই তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের লক্ষ্য হল কৃষকদের প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার সুযোগ বৃদ্ধি করা, টেকসই কৃষি পদ্ধতির ব্যবহার উৎসাহিত করা এবং জলবায়ু-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সক্ষমতা জোরদার করা।
ব্র্যাক ব্যাংকের আর্থিক সক্ষমতা, পিসিসি অ্যান্ড এমইসির সমন্বয়কারী ভূমিকা এবং অ্যাগ্রিপালসের কারিগরি দক্ষতার সমন্বয় ঘটবে, যা কার্যকর ও টেকসই কৃষি অর্থায়ন ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তপস কুমার রায়সহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন চুক্তি সম্পর্কে বলেন, “দেশের কৃষি খাতের অগ্রগতির জন্য কৃষকদের তুলনামূলক কম সুদে অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে আমাদের জলবায়ু-সহিষ্ণু কৃষি কার্যক্রমও সম্প্রসারণ করতে হবে। পিসিসি অ্যান্ড এমইসি এবং অ্যাগ্রিপালসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব আমাদের সেই লক্ষ্যেরই প্রতিফলন।
আরও পড়ুন: আজ থেকে ৫ দিন বন্ধ ব্যাংক, কিছু সেবা চালু থাকবে
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের টেকসই কৃষি খাতে প্রযুক্তিনির্ভর ডিজিটাল ঋণদানে আমরা একটি নতুন মানদণ্ড স্থাপন করছি। আমরা আশা করি, এ ধরনের অংশীদারিত্ব আগামী দিনে আরও কার্যকর কৃষি অর্থায়ন নিশ্চিত করবে এবং জাতীয় খাদ্য নিরাপত্তা রক্ষায় দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন