০২:১০ পি.এম
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে সুকেশ চন্দ্রশেখরের কারণে। সুকেশের দাবি, জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে তার সম্পর্ক ভাঙতে নোরা তাকে উসকানি দিতেন—এমন বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি হাতে লেখা চিঠির কারণে এই আলোচনা নতুন করে শুরু হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি: আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুকেশের লেখা বলে দাবি করা ওই চিঠিতে নোরার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করা হয়েছে। তবে এই ভাইরাল চিঠিটি আসলে সুকেশের লেখা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে সেখানে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
চিঠিতে সুকেশ দাবি করেছেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরাকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন। এছাড়া প্রসাধনী, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ, বিলাসবহুল গাড়ি সহ বিভিন্ন দামি উপহার দেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন। এমনকি নোরার সঙ্গে তার হোয়াটসঅ্যাপ কথোপকথনের কিছু তথ্যও চিঠিতে তুলে ধরার দাবি করা হচ্ছে।
চিঠির একটি বড় অংশজুড়ে রয়েছে জ্যাকলিনের সঙ্গে সুকেশের সম্পর্কের প্রসঙ্গ।
আরও পড়ুন: নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
সেখানে সুকেশ অভিযোগ করেছেন, নোরা তার এবং জ্যাকলিনের সম্পর্ক নিয়ে ঈর্ষান্বিত ছিলেন। এমনকি নোরা নিয়মিত তাকে উসকানি দিতেন জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য।
সুকেশের আরো অভিযোগ, নোরা তাকে বারবার ফোন করতেন এবং দিনে প্রায় ১০ বার পর্যন্ত যোগাযোগ করে বিলাসবহুল জীবনযাপনের জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করতেন।
চিঠির শেষাংশে নোরাকে সতর্ক করে সুকেশ লিখেছেন, ‘আমাকে উসকানি দিও না।’
আরও পড়ুন: বিচারকের কাছে অভিযোগ প্রত্যাহারের আবেদন জানালেন পলক
শুধু হুঁশিয়ারি দিয়েই থামেননি সুকেশ।
তার দাবি, নোরার বিরুদ্ধে করা অভিযোগগুলোর পক্ষে তার কাছে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে। প্রয়োজনে সেসব প্রমাণ প্রকাশ্যে আনার কথাও জানিয়েছেন তিনি।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নোরা ফাতেহি ও জ্যাকলিন ফার্নান্দেজের সম্পর্ক নিয়ে এর আগে নানা সময়ে আলোচনা ও বিতর্ক হয়েছে। এবার ভাইরাল হওয়া কথিত চিঠিতে নতুন অভিযোগ সামনে আসায় সেই পুরোনো বিতর্ক ফের উসকে উঠেছে। তবে চিঠিটির সত্যতা এবং এতে করা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হওয়ায় বিষয়টি নিয়ে আপাতত ধোঁয়াশা রয়ে গেছে।
আরও পড়ুন: বেরোবিসাসের ষান্মাসিক সেরা ফিচার লেখক হলেন মাসফিকুল হাসান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন