ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাদারীপুরে তাইজুল হত্যা: অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ


মাদারীপুরে তাইজুল হত্যা: অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের হামলায় অর্ধশতাধিক বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এসব ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২২ অক্টোবর সকালে তাইজুল সরদার নামে এক ব্যক্তি নিহত হন। এ হত্যাকাণ্ডের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকায় হামলা চালায়। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িসহ বিভিন্ন বসতবাড়ি হামলার শিকার হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা এলাকায় একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। এতে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজানিয়ার বিরোধী দলের কর্মকর্তা ত্বাহা মওয়াইপায়া কেনিয়ায় অপহৃত: অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


তানজানিয়ার বিরোধী দলের কর্মকর্তা ত্বাহা মওয়াইপায়া কেনিয়ায় অপহৃত: অ্যামনেস্টি

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : তানজানিয়ার বিরোধী দলের কর্মকর্তা ত্বাহা মওয়াইপায়া রোববার অপহৃত হন কেনিয়ায়।

এই তথ্যটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশ করেছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ট্যাক্সিতে করে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় অপহরণের শিকার হন।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

রাজধানী নাইরোবির পূর্বে মাচাকোস কাউন্টির কামুলু এলাকায় তিনটি গাড়িতে আসা ব্যক্তিরা তাকে অপহরণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন যে, আজকের তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব।

তিনি সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেন।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেন, ‘বাবা-মা, শিক্ষক, মুরব্বিদের সবসময় সম্মান করতে হবে। নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, তেমনি জাতির প্রত্যাশাও পূরণ হবে।’

তিনি আরও মন্তব্য করেন, ‘বঙ্গভবন শুধু একটি ভবন নয়, এটি রাষ্ট্রের প্রতীক, ইতিহাসের স্বাক্ষী। বঙ্গভবন নিয়ে, রাষ্ট্র নিয়ে, ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে যেন তোমাদের আগ্রহ সৃষ্টি হয়, সে জন্যই আজ তোমাদের এই পরিদর্শন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতে পালাক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনে আনার পরিকল্পনা জানান। তিনি বলেন, ‘তোমরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।’

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ হয়ে নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা’ ২০২৬-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে, প্রতিষ্ঠানটির ৭ম থেকে ৯ম শ্রেণির বাছাই করা সেরা শিক্ষার্থী এবং শিক্ষকরা পরিদর্শনে অংশ নেন।

শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরবর্তীতে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ‘৯৬ ঘণ্টার মধ্যে’ ইরানের বিরুদ্ধে নতুন এবং সম্ভবত বৃহৎ সামরিক অভিযান শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রগুলো জানাচ্ছে, হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সামরিক শক্তি বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন রয়েছে। নতুন মার্কিন সামরিক অভিযানের উদ্দেশ্য কেবল ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা’ বা স্থিতিশীলতা বজায় রাখার চেয়ে অনেক বেশি বিস্তৃত হতে পারে। এর মধ্যে ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অন্যান্য সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের শুরুতে ট্রাম্প পূর্ণাঙ্গ সামরিক অভিযান বন্ধ করার পর থেকে পরিস্থিতি অনেকটা এভাবেই চলছিল।

সিএনএন-কে এক কর্মকর্তা বলেন, ‘এটি একটি বড় পদক্ষেপ হবে।’ সামরিক পরিকল্পনার অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত অন্যান্য বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারাও একই মত প্রকাশ করেছেন।

তাদের মধ্যে কেউ কেউ দাবি করছেন, ট্রাম্প যে সামরিক অভিযানের নির্দেশ দেবেন তা নিশ্চিত, তবে প্রশ্ন হলো এটি কখন ঘটবে।

তাদের ধারণা, হামলা বছরের শেষ নাগাদ যেকোনো সময় ঘটতে পারে। তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরে হওয়ার সম্ভাবনাই বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি গৃহহীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি গৃহহীন

গাজা সিটির শুজাইয়ায়, বাস্তুচ্যুতদের জন্য তৈরি আশ্রয়কেন্দ্রে আগুন লাগিয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এই ঘটনার ফলে গৃহহীন ৮০০ ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত হয়েছে।

ফিলিস্তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে ইসরাইল ক্যাম্পটিতে আগুন লাগায়।

মধ্যরাতের পরেও আগুন জ্বলতে থাকে এবং তাঁবুগুলো সম্পূর্ণরূপে পুড়ে যায়। এই তাঁবুগুলোতে প্রধানত নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা আশ্রয় নিয়েছিল।

মন্ত্রণালয় নতুন তাঁবু সরবরাহের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%