প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে গুরুত্বারোপ করেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (৩০ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি এবং দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, রাঙামাটির ভৌগোলিক বাস্তবতায় দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এ ক্ষেত্রে জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় স্বাস্থ্য খাতকে আরও সুসংগঠিত, কার্যকর ও জনবান্ধব করার পাশাপাশি জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কার্যকাল কামনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন