০২:০৮ পি.এম
ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুর সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার আগে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত তিনজন রোগীর মৃত্যু ঘটেছে। ফলে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৯ জনে পৌঁছেছে। মৃতদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ৬৫ বছর বয়সি হারিছা বেগম নামের এক বৃদ্ধা রয়েছেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বসবাস করতেন। ৮ অক্টোবর ভোরে তিনি হাসপাতালে ভর্তি হন এবং ওইদিন সকালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার আটক
অন্য একজন ৪৫ বছর বয়সি মিনহাজ। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। তিনি ৭ অক্টোবর বিকালে হাসপাতালে ভর্তি হন এবং ৮ অক্টোবর বিকালে আইসিইউতে তার মৃত্যু ঘটে।
মৃত্যুবরণকারী আরেকজন ৪৫ বছর বয়সি মরিয়ম। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি থেকে ৮ অক্টোবর সকালে হাসপাতালে ভর্তি হন এবং রাতে আইসিইউতে তার মৃত্যু ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য জটিল রোগও ছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫১ জন ভর্তি হয়েছেন। ৫৭ জন রোগী ছুটি পেয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ১২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫১২ জন।
আরও পড়ুন: ময়মনসিংহে পরিচ্ছন্নতায় সেরা ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান পেল ডিসির পুরস্কার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন