ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হাটহাজারীতে বিএনসিসি প্লাটুন পরিদর্শন করলেন কর্ণফুলী রেজিমেন্টের এ্যাডজুটেন্ট


হাটহাজারীতে বিএনসিসি প্লাটুন পরিদর্শন করলেন কর্ণফুলী রেজিমেন্টের এ্যাডজুটেন্ট

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর কর্ণফুলী রেজিমেন্টের আওতায় চট্টগ্রামের ১১ ব্যাটালিয়নের অধীনে হাটহাজারী সরকারি কলেজের বিএনসিসি প্লাটুন পরিদর্শন এবং নবাগত ক্যাডেট নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কর্ণফুলী রেজিমেন্টের এ্যাডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট ফিদা ফারদিন প্লাটুনটি পরিদর্শন করেন।

তিনি সকাল সাড়ে ১০টার দিকে কলেজে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান কলেজের বাংলা বিভাগের প্রভাষক এবং ১১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) মো. আবু তালেব।

পরে, হাটহাজারী সরকারি কলেজের বিএনসিসি প্লাটুনের ইনচার্জের নেতৃত্বে একদল চৌকস ক্যাডেট তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.

আরও পড়ুন: নরসিংদী বেলাবোতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিএনসিসির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে রেজিমেন্ট এ্যাডজুটেন্ট কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি হাটহাজারী সরকারি কলেজ এবং নাজিরহাট কলেজের প্লাটুনের নবাগত ক্যাডেট নির্বাচন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।

এ সময় সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) মো. আবু তালেব, নাজিরহাট কলেজের পিইউও ড.

দোলন কান্তি ভট্টাচার্যসহ সামরিক প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.

আরও পড়ুন: ভৈরবে কাপড় ব্যবসায়ীকে অপহরণ করে পরকীয়ার নাটক সাজানোর মামলায় প্রধান অভিযুক্ত কারাগারে

মোহাম্মদ আরিফুর রহমান রেজিমেন্ট এ্যাডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট ফিদা ফারদিনকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে আইন লঙ্ঘনের জন্য দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


চাঁদপুরে আইন লঙ্ঘনের জন্য দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলার ওয়ারলেস বাজার ও ছায়াবানী মোড় এলাকায় এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

অভিযানের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, ফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ ব্যবহার ও সংরক্ষণ এবং অগ্নিনির্বাপক স্প্রে না রাখার কারণে এস এস বাজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন পণ্য সংরক্ষণ ও বিক্রি এবং মূল্যতালিকা না থাকার কারণে ব্রাদার্স কর্পোরেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে জরিমানার আদেশ দেন। তিনি জানান, প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এছাড়া, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


শেরপুরে বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন,

 

শেরপুরের ঝিনাইগাতীতে দীর্ঘদিনের বসতভিটা ও ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জেরে হয়রানি, ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. আহাম্মদ শরীফ।

কুচনীপাড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আহাম্মদ শরীফ দাবি করেন, তার পরিবার প্রায় ৭০ থেকে ৮০ বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছে। বিরোধীয় সম্পত্তির একটি অংশ আইনানুগভাবে ক্রয় করা হয়েছে এবং এ সংক্রান্ত দলিল, নামজারি ও খাজনা পরিশোধের কাগজপত্র রয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে বিরোধীয় ৫৭ শতাংশ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নোটিশও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এরপরও প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানি, হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগ করেন আহাম্মদ শরীফ।

তিনি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত লিয়াকত আলী, সাদিকুর রহমান ও শাহজালালের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রত্যক্ষদর্শীকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ নওগাঁ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


বদলগাছীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রত্যক্ষদর্শীকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত

****বদলগাছীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রত্যক্ষদর্শী পিতা-পুত্রকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের কান্দা মধ্যপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাকবিতণ্ডা ও হামলার শিকার হন প্রত্যক্ষদর্শী বকুল হোসেন (৫০) ও তার ১১ বছরের ছেলে মেশকাত গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৫টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের ঝগড়া বিবাদ হয়। প্রত্যক্ষদর্শী মোঃ বকুল হোসেন ও তার ছেলে মেশকাত উভয় পক্ষকে ঝগড়া-বিবাদ না করার জন্য বাধা দায়। এর একপর্যায়ে একই গ্রামের আজিজারের ছেলে বাবুল হোসেন ও সুজাউল হোসেন, বাবুলের স্ত্রী খালেদা, সুজাউলের স্ত্রী নিলু এবং বাবুলের ছেলে ওমর আলী উত্তেজিত হয়ে।প্রত্যক্ষদর্শীকে সংঘবদ্ধ হয়ে হাসুয়া, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি কোপ ও লাঠির আঘাতে বকুল ও তার শিশুপুত্র মেশকাত মারাত্মকভাবে জখম হলে
স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বদলগাছী ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের নওগাঁ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল। আজকের হামলার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বুলবুল আহম্মেদ বুলু
নওগাঁ প্রতিনিধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ২৩ ঘণ্টা পর টঙ্গীর তুরাগ নদে দুই শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ২৩ ঘণ্টা পর টঙ্গীর তুরাগ নদে দুই শিশুর মরদেহ উদ্ধার

টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ও বিকেল ৫টায় টঙ্গীর তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শিশুদের মধ্যে একজন হলো মো. আবু ইউনুস (৯)। তিনি টঙ্গীর জামাই বাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া ফারকের মিয়ার ছেলে। অপর শিশুর নাম নীরব (১০)। নীরবও একই এলাকার শাহ আলমের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে টঙ্গীর তুরাগ নদের জামাই বাজার রেলওয়ে ব্রিজের নিচে ৪-৫ জন শিশু মাছ ধরতে যায়। তাদের মধ্যে ইউনুস ও নীরব মাছ ধরার সময় নদের তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি জানার পর স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার পর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোর অভাব ও প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার রাত সাড়ে ৭টার দিকে প্রথম দিনের উদ্ধার কাজ স্থগিত করা হয়। পরবর্তী দিন বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করে। ডুবুরিদের টানা প্রচেষ্টার পর দুপুর ১টার দিকে নিখোঁজ আবু ইউনুসের মরদেহ এবং বিকেল ৪টার দিকে নীরবের মরদেহ উদ্ধার হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, "বুধবার বিকেলে শিশুদের নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমাদের টিম উদ্ধার কাজ শুরু করে। গত রাতে অন্ধকারের কারণে স্থগিত থাকলেও আজ সকাল থেকে ডুবুরি দল পুরোদমে কাজ শুরু করে বেলা ১টার দিকে শিশু আবু ইউনুসের মরদেহ ও বিকেল ৫টার দিকে নীরবের মরদেহ উদ্ধার করে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%