প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলার ওয়ারলেস বাজার ও ছায়াবানী মোড় এলাকায় এই অভিযানটি অনুষ্ঠিত হয়।
অভিযানের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, ফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ ব্যবহার ও সংরক্ষণ এবং অগ্নিনির্বাপক স্প্রে না রাখার কারণে এস এস বাজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন পণ্য সংরক্ষণ ও বিক্রি এবং মূল্যতালিকা না থাকার কারণে ব্রাদার্স কর্পোরেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে জরিমানার আদেশ দেন। তিনি জানান, প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এছাড়া, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন