০৯:১৯ পি.এম
পাবনায় দুইটি পৃথক ঘটনায় গুলি এবং ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের মাসুম বাজার এলাকার জামেয়া আশরাফিয়া মাদরাসার প্রধান গেটের সামনে গুলির ঘটনা ঘটেছে।
এর আগে ওই একইদিন বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে মনিরুল ইসলাম নামের একটি কলেজছাত্র মারা যান। এই বিষয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সঞ্জয় কুমার সাহা।
গুলিতে নিহত আলী হোসেন, সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে। তার সম্পর্কে পুলিশ জানিয়েছে, তিনি চরমপন্থী দল নকশালের সদস্য।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
অন্যদিকে নিহত কলেজছাত্র মনিরুল ইসলাম সাঁথিয়া থানার শিবরামপুর পশ্চিমপাড়ার মুন্নাফ আলীর ছেলে। এই ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রাকিবকে পুলিশ আটক করেছে। রাকিব একই এলাকার আলম হুজুরের ছেলে।
পুলিশ জানিয়েছে, আলী হোসেনের ছেলে শহরের মাসুম বাজার এলাকার জামেয়া আশরাফিয়া মাদরাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো আজও সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে রিকশায় করে ছেলেকে মাদরাসায় নামিয়ে দিতে এসেছিলেন। তাদের বহনকারী রিকশাটি জামেয়া আশরাফিয়া মাদরাসার প্রধান গেটে এসে পৌঁছলে রিকশা থেকে নামার মুহূর্তে দুটি মোটরসাইকেলে চার যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এদিন বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকার পাবনা পেট্রোলিয়াম পাম্পের পেছনে নিহত মনিরুল ও রাকিবের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এ সময় রাকিব মনিরুলকে ছুরিকাঘাতে জখম করে পাশের একটি কচুরিপানা আচ্ছাদিত পুকুরে লুকিয়ে পড়ে।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
পরে পুলিশ সেখান থেকে রাকিবকে আটক করে। অন্যদিকে মনিরুলকে আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেছেন, "আমরা আলী হোসেন হত্যার ঘটনাস্থলে রয়েছি। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিনি রিকশা থেকে নামবেন—এমন সময় দুটি মোটরসাইকেলে অল্প বয়সী চার তরুণ এসে পেছন থেকে গুলি করে পালিয়ে যাচ্ছে। নিহত আলী হোসেন নকশালদের সাথে চলাফেরা করত বলে প্রাথমিকভাবে জানা গেছে।"
এবং বিকেলে কলেজছাত্র মনিরুল হত্যার কারণ এখনও জানা যায়নি। উভয় হত্যা নিয়ে পুলিশ গভীরভাবে কাজ করছে। পরে এসব বিষয় নিয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন